Author: JoyBangla Editor

লন্ডন: আনন্দ সৌহার্দের ডালি সাজিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ‍্যা ইউকের উদ্যোগে যুক্তরাজ্যের ওয়েস্ট সাসেক্স উপকূলের পর্যটক কেন্দ্র বগনার রেজিস সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয় বাৎসরিক পিকনিক। অষ্টাদশ শতাব্দীতে পর্যটক শহর হিসেবে গড়ে উঠে এই সৈকত। সদস্য, পরিবার-পরিজন, উপদেষ্টা এবং সিনিয়র সদস্যদের অংশগ্রহণে বগনার রেজিসের পিকনিক পরিণত হয় এক আনন্দঘন ও অবিস্মরণীয় দিনে। ১৬ই আগস্ট শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের কলরবে মুখরিত হয়ে উঠেছিল লন্ডনের রেড ব্রিজ স্টেশনের কার পার্ক। সকাল ৯ টার মধ্যে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের সদস্যরা সমবেত হয়েছিলেন সামারট্রিপে বা বার্ষিক পিকনিকে যোগদানের জন্য। অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করার জন‍্য একটি ‘পিকনিক…

Read More

২০২৪এর ৫ আগস্ট বাংলাদেশে কোনো বিপ্লব বা গণ অভ্যুত্থান হয়নি। এদিন জঙ্গী হামলা হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে সাউথশীল্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোকদিবসের সভায় প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, যে জঙ্গীরা ২১ আগস্ট আওয়ামীলীগের জনসভায় হামলা চালিয়েছিল, মানুষ হত্যা করেছিল, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা ছিল ইতিহাসের সবচেয়ে জঘন্যতম নৃশংস ঘটনা। তিনি প্রমাণ দিয়ে বলেন, ৫ আগষ্টের পর জঙ্গীদের জেল থেকে ছাড়িয়ে নেওয়া হয়, হলি আর্টিজান হত্যাকাণ্ডের নায়কদের ছেড়ে দেওয়া হয়, ২১ আগস্ট হামলাকারিদের জেল থেকে মুক্তিদিয়ে মামলা থেকেও মুক্ত করে…

Read More

জাতিসংঘে নিযুক্ত ভারতের শার্জ দ্য অ্যাফেয়ার্স এলডাস ম্যাথিউ পান্নোস স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ তুলে ধরেন। তাঁর অভিযোগ, ১৯৭১ সাল থেকেই পাকিস্তানিদের যৌন সহিংসতা চলে আসছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতা’ বিষয়ক উন্মুক্ত আলোচনায় ভারতের বক্তব্য উপস্থাপন করতে গিয়ে পান্নোস বলেন, পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের ওপর যৌন অপরাধ আজও অব্যাহত রয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, ‘১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) পাকিস্তানি সেনারা শতসহস্র নারীর ওপর যে নৃশংস যৌন সহিংসতা চালিয়েছিল, তা এক লজ্জাজনক ইতিহাস। দুঃখজনকভাবে এই ভয়াবহ ধারা আজও বিনা বাধায় চলমান।’ জাতিসংঘ…

Read More

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের সংযোগকারী তিস্তা নদীর ওপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধা প্রান্তে সেতুটি উদ্বোধন করেন। সেতুটি নির্মাণ শুরু করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ক্ষমতাকালে সেতুটির ৯০ভাগ কাজ শেষ হয়। বাকী কাজ সম্পন্ন হয় গত কয়েক মাসে প্রকল্প সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠা‌নে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি), এশিয়া অপা‌রেশনের মহাপ‌রিচালক ড. সাঈদ আউদ আলশামা‌রিসহ এল‌জিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। ত‌বে সেতুর আনুষ্ঠা‌নিক উদ্বোধনের আগেই গাইবান্ধা প্রান্ত থে‌কে হাজা‌রো মানুষ পা‌য়ে হেঁটে ও মোটরসাইকেলে সেতু পার হ‌তে শুরু ক‌রেন। উৎসুক জনতার উৎসাহ…

Read More

সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ভুটানকে ৩–১ গোলে হারিয়েছে লাল–সবুজের মেয়েরা। আজ ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন আলপি আক্তার, আরেকটি গোল এসেছে সৌরভী আকন্দের পা থেকে। ম্যাচের প্রথমার্ধে সুযোগ নষ্টে ভুগছিল বাংলাদেশ। তবে বিরতির পর ৪৮ মিনিটে ভুটানের গোলকিপার কেলজং ওয়াগমোরের ভুলে সৌরভী আকন্দের গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর ৫৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি। তবে ৬১ মিনিটে ভুটান ম্যাচে ফিরে আসে। দূরপাল্লার এক শট বাংলাদেশ গোলকিপার মেঘলা রানীর হাত ফসকে গেলে রিনজিন দেমা গোল করে ব্যবধান কমান। কিন্তু চার মিনিট পরই কর্নার থেকে পাওয়া সুযোগ…

Read More

২১ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়াবহ ও কলঙ্কিত দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নৃশংস ও নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সংগঠিত এই হত্যাযজ্ঞের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা এবং বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা। এই বর্বরোচিত হামলায় নারীনেত্রী আইভি রহমানসহ ২২জন নেতাকর্মী শহীদ হন এবং পাঁচ শতাধিক নেতাকর্মী চিরতরে পঙ্গুত্ববরণ করেন। এই হামলায় ব্যবহৃত গ্রেনেড ও অন্যান্য তথ্য-উপাত্ত প্রমাণ করেছিল যে…

Read More

বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

Read More

খবরে প্রকাশ ২১ আগস্ট গ্রেনেড হামলা তদন্তে বিএনপির বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে তা সকলেরই অনুমেয়। প্রশ্ন হলো, ২১ আগস্ট গ্রেনেড হামলাঃ ষড়যন্ত্রের নীল নকশা 🛄 কিভাবে ২১ আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনা হয়েছিল? 🔴 কারা পরিকল্পনা করেছিল? 💣 কারা গ্রেনেড সরবরাহ করেছিল? 🚨 কারা কিভাবে জঙ্গিদের পালাতে সাহায্য করেছিল? এসব প্রশ্নের উত্তর পেলেই আর কিছু মন্তব্যের প্রয়োজন নেই।

Read More

।। তাজুল মোহাম্মদ্ ।। ‘তারেক রহমান কথা দিলাম- ৩২ নম্বর দখল নিলাম’ ৩২ নম্বর বলতে বুঝানো হয়েছে ঢাকা নগরীর ধানমন্ডি সড়কের ৬৭৭ নম্বর বাড়ি। মাইক যোগে স্লোগানটি দিয়েছে বিএনপি ১৫ আগষ্ট ঐ বাড়ি ( বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যা ৫ আগষ্ট/২০২৪ ভস্মীভূত এবং ৫ ফেব্রুয়ারি/২৯২৫ এক্সকাভেটর দ্বারা গুড়িয়ে দেয়া)টি দখল করার পর। তারপর থেকে সারাদিন বিএনপি – জামায়াত,এনসিপি,রাজাকার,আলআদর- লালবদর এবং সরকারি বাহিনিসমূহ ঘেরাও করে রেখেছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া লোকদের মহিলা দিনমজুর ,রিকশাচালকসহ সবাইকে হেনস্হা করেছে। একজন রিকশাচালক অর্ধদিনের উপার্জন দ্বারা কিনে আনা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানাতে পারেননি।বিএনপি নেতা কর্মীরা ভেঙ্গে ফেললো রিকশা। নিজে হলেন প্রহৃত।অবশেষে হত্যা…

Read More

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীরের বরাতে গণমাধ্যমকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে গত এক বছরে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাটি ইতিহাসের সর্বোচ্চ মুনাফা করতে সক্ষম হয়েছে! বিবৃতিতে দাবি করা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৪-২৫ অর্থবছরে ৯৩৭ কোটি টাকার মুনাফা অর্জন করেছে। যা সংস্থার ৫৫ বছরের ইতিহাসে অনন্য রেকর্ড। পূর্বের সর্বোচ্চ মুনাফা ছিল ২০২১-২২ অর্থবছরে, যা ৪৪০ কোটি টাকার কাছাকাছি। যদিও পদ্মা অয়েল কর্তৃপক্ষ এই মুনাফা অর্জনের আনন্দের ওপর পানি ঢেলে দিয়ে জানিয়েছে, তারা বিমান থেকে জেট ফুয়েল বিক্রির প্রায় ২১০০ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। অথচ এই অর্থ পরিশোধ না করেই বিমান মুনাফা ঘোষণা করে বসে আছে!…

Read More