সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
।। ড. মামুনুর রশীদ।। ১৭-১৮ কোটি মানুষের দেশ। আয়ের প্রধান উৎস একটা পণ্য – তৈরি পোশাক – এবং রেমিট্যান্স। নেই রপ্তানিযোগ্য কোনো খনিজ সম্পদ। বন্যায় প্রতিবছর খেয়ে যায় ফসল, গবাদি পশু, মানুষের জীবন। জনসংখ্যার অর্ধেক নারী, যাদেরকে ঘরে বেঁধে রাখতে চায় পুরুষ। শেয়ার মার্কেট কিংবা ব্যাঙ্কিং খাতের প্রবৃদ্ধি খুব আহামরি ছিলনা। কৃষিভিত্তিক অর্থনীতি হওয়ার পরেও বেশিরভাগ খাদ্যের জন্য অন্য দেশের উপর তাকিয়ে থাকতে হতো। আরবের লোকেরা মিসকিন মনে করে জাকাত এবং কোরবানির সময় দুম্বার গোস্ত পাঠাত। পড়ালেখার জন্য জিলা পর্যায়ের কিছু স্কুল এবং শহরকেন্দ্রিক অল্প কিছু কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছিলো ভরসা। যার কারণে বেশিরভাগ মানুষ বিদেশে প্রবাসী হয়ে চলে যাওয়া…
।।আলি শরিয়তি উবাচ।। দেশব্যাপী এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি গোপালগঞ্জের ক্ষেত্রে ‘মার্চ টু গোপালগঞ্জ’ হয়ে গেল। কিন্তু কেন? ১৬ই জুলাইয়ের আগে থেকেই এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা সামাজিক মাধ্যমে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি গুঁড়িয়ে দেবার ঘোষণা দিয়েছে। এর আগে গত ৫ই ফেব্রুয়ারি রীতিমত ঘোষণা দিয়ে এবং সরকারি যন্ত্র ব্যবহার করে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন গুঁড়িয়ে দিয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকেও বঙ্গবন্ধুর কবর গুঁড়িয়ে দিবে, ড. ইউনূস ক্ষমতা দখলের পর থেকেই তাঁদের মনে এমন বাসনার জন্ম নেয়। যা গত প্রায় এক বছরে তাঁরা বিভিন্ন বক্তব্য, বিবৃতি ও লেখালেখিতে স্পষ্ট করেছে। এসব ক্ষেত্রে সরকার কোন ব্যবস্থা না নিয়ে বরং পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করেছে। ফলে…
1️⃣মাত্র চার মাস পর টমাস এডিসনকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল; তার শিক্ষক তাকে মানসিকভাবে দুর্বল বলে চিহ্নিত করেছিলেন। পরে তিনি ইতিহাসের অন্যতম সেরা আবিষ্কারক হয়ে ওঠেন। 2️⃣চার্লস ডারউইনকে চিকিৎসাবিদ্যা ত্যাগ করার জন্য চাপ দেওয়া হয়েছিল, তার বাবা তিক্তভাবে বলেছিলেন: “তুমি তোমার কল্পনা ছাড়া আর কিছুই পরোয়া করো না!” তিনি শেষ পর্যন্ত জীববিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছিলেন। 3️⃣”সৃজনশীলতার অভাব” এর জন্য ওয়াল্ট ডিজনিকে একটি সংবাদপত্রের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এরপর তিনি বিশ্বব্যাপী প্রজন্মের কাছে প্রিয় একটি বিনোদন সাম্রাজ্য গড়ে তোলেন। 4️⃣বিথোভেনের সঙ্গীত শিক্ষক তাকে সম্পূর্ণ প্রতিভাহীন বলে অভিহিত করেছিলেন। তিনি বিশ্বের সবচেয়ে কালজয়ী কিছু মাস্টারপিস রচনা করেছিলেন। 5️⃣আলবার্ট আইনস্টাইন চার বছর…
।। উপমা অধিকারী।। মনে পড়ে, ময়মনসিংহ গীতিকা’র মহুয়া পালার সেই পালং সই এর কথা? অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের বিনোদিনী আর আশালতা যখন সই পাতিয়ে একে অপরের নাম দেয় চোখের বালি! সইকে আদর করে ডাকা হয় হরেক রকম নামে। কখনো গোলাপ ফুল, বকুল ফুল, কখনো বা গঙ্গাজল, সাগরজল, তুলসী, মহাপ্রসাদ! একসময় গ্রামবাংলায় মিতা বা বন্ধু বানানোর একটা চল ছিলো। আশুতোষ ভট্টাচার্য সংগৃহীত লোকসঙ্গীতের ভাণ্ডারে তেমনই পাওয়া যায় একটি ‘সহেলা’ বা ‘সই পাতানোর গান’। সেখানে দেখা যায়, কমলা নামের একটি মেয়ে, সম্ভবত মনসা দেবী, সই পাতাবে বলে বেরিয়েছে। সঙ্গে ডালা ভরে চিঁড়ে-গুড়-কলা-চিনি নিয়েছে আর নিয়েছে বাটাভরা পান-সুপারি, সাজি ভরা ফুল আর দূর্বা: ‘চলিলা…
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনায় ১৯ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরও অন্তত ৩০ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ১৯জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে। উদ্ধার অভিযান চলছে। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। পাশাপাশি উদ্ধারকাজে যোগ দিয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা। এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ…
পাকিস্তানের লাহোর থেকে করাচি যাওয়ার উদ্দেশ্যে ফ্লাইটে ওঠেন শাহজাইন নামের এক যাত্রী। কিন্তু গন্তব্যে না গিয়ে তিনি গিয়ে পৌঁছান সৌদি আরবের জেদ্দায়। চাঞ্চল্যকর এই ভুল করেছে পাকিস্তানের একটি বেসরকারি এয়ারলাইনস। ফ্লাইট সংশ্লিষ্টদের অবহেলা ও গাফিলতিকে দায়ী করে এরই মধ্যে শাহজাইন ওই এয়ারলাইনসের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, শাহজাইনের অভিযোগ—ফ্লাইটে ওঠার সময় টিকিট দেখানো সত্ত্বেও বিমানবালারা তাকে জানাননি যে তিনি ভুল ফ্লাইটে উঠেছেন। তার ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরের টার্মিনালে তখন দুটি প্লেন ছিল। কিন্তু সঠিক ফ্লাইট কোনটি, তা বোঝার মতো কোনো দিকনির্দেশনা না থাকায় তিনি ভুল ফ্লাইটে উঠে যান এবং বিষয়টি জানতেও পারেননি। আইনি নোটিশে শাহজাইন দাবি করেন,…
প্রেমের টানে প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে হবু স্ত্রীকে দেখতে গিয়েছিলেন বেলজিয়ামের এক যুবক। তবে সেখানে গিয়ে তিনি যে সত্যের মুখোমুখি হয়েছেন, তা ছিল চরম বিস্ময়ের। জানা গেছে, যাকে বিয়ের স্বপ্নে বিভোর হয়ে এতদূর পাড়ি দিয়েছেন সেই নারী আসলে বিবাহিত। আরও আশ্চর্যের বিষয় হলো যার সঙ্গে এতদিন কথা বলেছেন, প্রেম করেছে, তিনি ওই নারীই নন। অথচ ওই নারীর পরিচয়ে প্রতারণা করে মোটা অঙ্কের অর্থও (প্রায় ৩৫ হাজার ডলার) হাতিয়ে নিয়েছে এক প্রতারক। সম্প্রতি ফ্রান্সের সিরেক অঞ্চলে এমন বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স নিউজ ও এনডিটিভির বরাতে জানা যায়, বেলজিয়ান ওই যুবকের নাম মিশেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সোফি ভুজেলো’…
দেশের অন্যতম ব্যবসায়ী নেতা ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ ৪০ বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন গভীর সংকট কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন। তিনি আজ ২০শে জুলাই, রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করেন। এতে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও গবেষকরা অংশ নেন। এ কে আজাদ বলেন, “আমরা ব্যবসায়ীরা এই খাতকে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি। কিন্তু এখন হতাশ ও ক্ষুব্ধ।” তিনি সম্প্রতি একটি বড় আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা শেয়ার করেন। ব্র্যান্ডটির হেড অফিস তাকে জানায় যে, তারা নিজ দেশের সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারের অবস্থান…
প্রিয় দেশবাসী, সম্বোধন করে জননেত্রী শেখ হাসিনা ভার্চয়াল ভাষণ শুরু করেন। দেশের ক্রান্তিকালের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ফ্যাসিবাদী, খুনি, জঙ্গি ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। অস্ত্র এবং শক্তি দিয়ে ফ্যাসিস্ট ঠিকে থাকতে পারবে না।দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এ ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। অবশ্যই দেশের মানুষ একদিন মু্ক্ত হবে। এ আশাবাদ ব্যক্ত করে জননেত্রী শেখ হাসিনা বলেন, আমি সর্বশক্তি দিয়ে দেশকে ভালোবাসি। বঙ্গবন্ধুর ন্যায় বলতে চাই কেউ ধাবায় রাখতে পারবে না। দেশকে ষড়যন্ত্রকারি ইউনুস যে খাদে নিয়ে গেছে সেখান থেকে উদ্ধার করতে হবে। জননেত্রী তার শাসনামলের উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন, কৃষক এখন কৃষিঋণ পায় না,…
আজ ২০ জুলাই ২০২৫, রোববার,সারাদেশে ‘সর্বাত্মক হরতাল’ চলছে। গোপালগঞ্জ গণহত্যার প্রতিবাদ, ক্যাঙারু কোর্টে প্রহসনমূলক কার্যক্রম বাতিল এবং খুনী-দখলদার-ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ দেশব্যাপী সকাল-সন্ধ্যা ‘সর্বাত্মক হরতাল’-এর আহ্বান করেছে।ঢাকা মহানগরসহ ৬৪ জেলায় হরতাল পালনের খবর পাওয়া গেছে। ঢাকার গুলিস্তানে জনতা একটি ভ্যানগাড়িতে আগুন দেয়। কুমিল্লা,চট্টগ্রাম, নড়াইল, ময়মনসিংহ,সিলেট সর্বাত্মক হরতালে আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ হরতালের সমর্থনে খণ্ড খণ্ড ও ঝটিকা মিছিল বের করে। স্থানে স্থনে পুলিশের সাথে সংঘর্ষও বাঁধে। এদিকে সন্ধ্যায় জননেত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, এই দিন থাকবে না, দিন ফিরে আসবে।