সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
।। রানা চক্রবর্তী।। বৃটিশ-পূর্বযুগে— ‘ভারতে জমির মালিক ছিলেন পল্লীবাসী উপজাতি, সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী—ভারতে জমি কোনদিন রাজার সম্পত্তি বলে পরিগণিত হয়নি। … সামন্ত-প্রভু বা সম্রাট এই দু’য়ের কারোর আমলেই কৃষক ছাড়া অন্য কারোর জমির উপরে মালিকানা-স্বত্ব ছিল না।’ (Land Problems of India, Radhakamal Mukherjee, P- 16) প্রাচীন ভারতের ভূমি-মালিকানার এই বৈশিষ্ট্যকে লক্ষ্য করেই কার্ল মার্ক্স ১৮৫৩ সালের ২রা জুন তারিখে এঙ্গেলসকে একটি পত্রে লিখেছিলেন— ‘… প্রাচ্যের সমস্ত বৈশিষ্ট্যের মূল ভিত্তি হল জমিতে ব্যক্তিগত মালিকানার অনুপস্থিতি। এটাই হল আসল চাবিকাঠি, এমনকি প্রাচ্যস্বর্গেরও।’ (On Colonialism, K. Marx & F. Engels, P- 309) এই চিঠির উত্তরে একই বছরেরই ৬ই জুন তারিখে এঙ্গেলস মার্ক্সকে…
দেশে চাহিদার তুলনায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি সবজির চাহিদা অনেক বেশি। ঢাকা, যশোর, বগুড়া, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন হাজার হাজার টন সবজি উৎপাদিত হয়। এই সবজিগুলোর অনেকটাই নষ্ট হয়ে যায় ঠিকভাবে বাজারে না পৌঁছানোর কারণে। অনেকসময় কৃষক নায্য দামও পায়না। কিন্তু যদি রপ্তানি করা যায়.?? লাউ, পটল, বরবটি, কাঁচা মরিচ, ধুন্দুল, কাঁচা কলা, পুঁইশাক, লেবু, কচুপাতা এই সবজিগুলোর দাম অনেক বেশি পাওয়া যায় বিদেশে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, মালয়েশিয়া, ও সিঙ্গাপুরে থাকা প্রবাসী বাংলাদেশিরা এই সবজির জন্য অপেক্ষা করে থাকেন। সবজির GAP (Good Agricultural Practice) মেইনটেইন করলে, অর্থাৎ সবজিতে নিয়মমাফিক রাসায়নিক সার ব্যবহার করে প্রস্তুত করলেই এগুলো রপ্তানি উপযোগী হয়ে…
লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সচিবালয় সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সচিবালয়ের ১ নম্বর ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান থেকে শুরু হয় উত্তেজনা। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পাল্টা প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হন, যাদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে। একপর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে পুরানা পল্টন ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের দিকে সরে যান। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের একটি দলকে…
।। সেলিম জাহান ।। ছবিটি আর কথাগুলো আমাকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। না পারছি সে গুলো মাথা থেকে নামাতে, না পারছি কোন কিছু ভাবতে। সব কিছুই করছি, কিন্তু কেমন যেন অকটা ঘোরের মধ্যে। করোটিতে কেবল একটা কথাই ঘুরে ফিরে বাজছে ‘আমি জানতাম, তুমি আসবে’, ‘আমি জানতাম …’, ‘জানতাম …’, ‘আসবে’। মৃত্যুকে চোখের সামনে রেখে এমন কথা কি করে উচ্চারিত হয়? কোন বিশ্বাসে, কোন জানায়, কোন নির্ভরতায়? অবয়বপত্রে নানান জনের লেখা থেকে জেনেছি, গতকালের মাইলস্টোন স্কুল ও কলেজের ভয়াবহ দূর্ঘটনার পরে বেঁচে যাওয়া একটি কিশোর তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল। অগ্নিনির্বাপক বিভাগের একজন কর্মকর্তা বাধা দিয়ে বললেন, ‘এতে…
বাংলাদেশের রাজধানী ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচআরসি) মিশন চালুর ঘোষণা দেশের জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এই মিশনের জন্য যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তা একটি অবৈধ, ম্যান্ডেটবিহীন, গণহত্যাকারী ও ফ্যাসিস্ট ইউনূস সরকারের সঙ্গে সম্পাদিত হয়েছে। এই দখলদার সরকারের গোপন চুক্তি ও সমঝোতা, যা জনগণের সামনে প্রকাশ করা হচ্ছে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার মিশন যদি সত্যিকার…
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাওয়ার পর পরিস্থিতি আগের চেয়ে আরও বেশি জটিল আকার ধারণ করেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। প্রায় দুই ঘণ্টা ধরে তারা এই অবস্থায় আছেন। বিবিসির লাইভ প্রতিবেদনে জানা গেছে, বেলা বাড়ার সাথে রাজউক উত্তরা মডেল কলেজেসহ আশেপাশের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মাইলস্টোনের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয়। বেলা পৌনে একটার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর বের হয়ে আসেন উপদেষ্টারা। এসময় আইন উপদেষ্টা দাবি…
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় দগ্ধ শিশুদের রক্তের প্রয়োজন মেটাতে এগিয়ে এসেছেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর শতাধিক সদস্য। মঙ্গলবার (২২ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেত এলাকা থেকে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে এসে উপস্থিত হন। তাদের মধ্যে ঝিনুক সিকদার নামের তৃতীয় লিঙ্গের একজন বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম—ঢাকা মেডিকেলে অনেক রক্তের প্রয়োজন। সঙ্গে সঙ্গে আমরা ১০০ জন রওনা দিই, আরও ১০০ জন পথে আছেন। আমরা সবাই রক্ত দিতে এসেছি। তাদের গুরু মা পিংকি সিকদারের আহ্বানে তারা এই মানবিক উদ্যোগে সাড়া দিয়েছেন…
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র আরিয়ানের মা আঁখি আক্তারের আহাজারিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকা ভারি হয়ে উঠেছিল। ১০ বছর বয়সী আরিয়ান প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালের চতুর্থ তলার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। আঁখি আক্তারের সঙ্গে থাকা এক আত্মীয় জানান, দুপুরে আহত হওয়ার পর তাকে অ্যাম্বুলেন্সে করে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তার অবস্থা ভালো নয়। শুধু জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নয়, ঢাকা মেডিকেল কলেজ এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ঘুরে স্বজনদের এমন উদ্বেগ-উৎকণ্ঠা দেখা গেছে। গতকাল সোমবার বিমানটি বিধ্বস্ত হলে…
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কুয়েত মৈত্রী হাসপাতালে আহত রয়েছেন ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত রয়েছেন ৪৬ জন, মারা গেছেন ১০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত রয়েছেন ৩ জন, মারা গেছেন ১ জন, ঢাকার সিএমএইচে আহত রয়েছেন ২৮ জন, মারা গেছেন ১৬ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত রয়েছেন ১৩ জন, মারা গেছেন ২ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত রয়েছেন ৬০ জন, মারা গেছেন ১ জন, উত্তরা…
মেয়েকে বাঁচাতে গিয়ে রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া রজনী খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জানাজা শেষে ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে তার দাফন হয়। নিহত রজনী মেহেরপুরের গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাওট গ্রামের আব্দুল হামিদের মেয়ে ও দৌলতপুরের হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। এদিন সকালে নিহতের মরদেহ সাদিপুরে পৌঁছালে সেখানে স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে। সংবাদ পেয়ে নিকট আত্মীয়সহ এলাকাবাসী সেখানে ছুটে আসেন। পরে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। নিহতের জানাজায় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এলাকাবাসী ও…