Author: JoyBangla Editor

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) আসন্ন শুল্ক আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি, যা দেশের অর্থনীতি ও রপ্তানি খাতের জন্য উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। গত ছয় মাস ধরে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে একাধিক সফর এবং আলোচনা সত্ত্বেও, বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে বাদ পড়েছে। এই ঘটনাকে অনেকে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক দুর্বলতা এবং গোপনীয় ‘নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট’ (এনডিএ)-এর কারণে সৃষ্ট পরিণতি হিসেবে দেখছেন। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। এই শুল্কের ফলে বাংলাদেশের…

Read More

যা দেওয়ার শুরুতেই দেওয়া হয়েছে, এখন সাংবাদিকদের বিরুদ্ধে খুব বেশি ঢালাও মামলা নেই; তবে আগের মামলাগুলোর সমাধানও হয়নি। কারাগারে থাকা সাংবাদিকরা জামিনও পাচ্ছেন না। এই এক বছরে গণমাধ্যমে কী ধরনের পরিবর্তন এসেছে? জানতে চাইলে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, “এক অজানা ভয় পেয়ে বসেছে গণমাধ্যমকর্মীদের মনে। অনেকে চাকরি হারাচ্ছেন বা আগে হারিয়েছেন। কারণ দৃশ্যমান নয়। এজেন্সির দাপট নেই, অন্যদের খবরদারি আছে অতি কৌশলে। আর মব সন্ত্রাসের ভয়ে অনেক কিছুই লেখা যাচ্ছে না, বলা যাচ্ছে না। এই হচ্ছে পরিবর্তনের অবস্থা। তবে এই মুহূর্তে সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা হচ্ছে না। শুরুতে অনেক মামলা হয়েছে, অনেকে কারাগারেও আছেন।…

Read More

শেখ হাসিনা সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনীত কথিত দুর্নীতির অভিযোগের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার আন্দোলন ও জনগণের চাপের মুখে পড়ে মনোযোগ ঘোরাতেই তার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ এনেছেন। সজীব ওয়াজেদ লেখেন, “আমি ভার্জিনিয়াতে দুটি বাড়ির মালিক নই, একটি মাত্র বাড়ি রয়েছে। সেটি ২০১৮ সালে ক্রয় করা হয়। গত বছর আমার ডিভোর্সের পর নাম শুধুমাত্র আমার নামে স্থানান্তর হয়। আমার প্রাক্তন স্ত্রী তখন নিজের জন্য একটি নতুন বাড়ি কিনেছেন, সেটি আমার নয়।” তিনি আরও জানান,…

Read More

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন যে, তাঁর দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে আগামী সেপ্টেম্বরে। জাতিসংঘ সাধারণ পরিষদের নিউ ইয়র্ক অধিবেশনে এই ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এক্স (পূর্বে টুইটার)–এ এক পোস্টে ম্যাক্রোঁ লিখেছেন, “গাজায় চলমান যুদ্ধ বন্ধ করা এবং সাধারণ জনগণকে রক্ষা করা এখন জরুরি। শান্তি সম্ভব। আমাদের এখনই যুদ্ধবিরতির প্রয়োজন, সকল জিম্মির মুক্তি এবং গাজায় ব্যাপক মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।” তিনি আরও লেখেন, “মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতি আমাদের ঐতিহাসিক অঙ্গীকারে অটল থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি—ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।” ম্যাক্রোঁর ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ডেপুটি হুসেইন আল-শেইখ বলেন,…

Read More

মালয়েশিয়ায় বাংলাদেশি জঙ্গি আটকের ঘটনায় ইউনূস সরকারের বিভ্রান্তিকর অবস্থান নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। এবার ‘সন্দেহজনক’ কারণ দেখিয়ে গত ১১ই জুলাই ৯৬ জনকে ফেরত পাঠিয়েছিল মালয়েশিয়া। এবার ফেরত পাঠাল আরও ১২৩ জনকে। মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগ এবং তাদের দেশে ফেরত পাঠানো নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ১১ই জুলাই মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সি (ডিবিপিএ) ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দুই সপ্তাহের ব্যবধানে এবার আরও ১২৩ জনকে ফেরত পাঠাল। আজ শুক্রবার বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনালে ডিবিপিএ’র অভিযানে তাদের আটকে দেওয়া হয়। আটকদের অভিযোগপত্র অনুযায়ী, তারা ‘নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন’ বলে…

Read More

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এতদিন ‘জুলাইযোদ্ধার প্রধান কার্যালয়’ ব্যানার টানানো ছিল। সেখানে এখন ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে দুটি ব্যানার টানিয়ে কার্যালয়টিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। প্রায় এক বছর পরিত্যক্ত থাকার পর গত বুধবার থেকে ১০ তলাবিশিষ্ট ভবনটির পরিষ্কার করা শুরু হয়। গতকাল বৃহস্পতিবার সেখানে ১০-১২ ব্যক্তিকে পরিষ্কারের কাজ করতে দেখা গেছে। তারা বলেছেন, পুরো ভবন পরিষ্কার করবেন তারা। আর ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বেশ কয়েক ব্যক্তিকে বসে থাকতে দেখা গেছে। সরেজমিন দেখা গেছে, ভবনটির তৃতীয় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। দোতলায় জমে থাকা আবর্জনা ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে।…

Read More

গোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের হামলার পর সংঘর্ষ ও গুলিতে ৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) একটি প্রাথমিক তথ্যানুসন্ধান চালিয়েছে। পরিস্থিতি সামলাতে সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। প্রাথমিক তথ্যানুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, আসকের ৪ সদস্যের একটি প্রতিনিধিদল ২১ থেকে ২২ জুলাই পর্যন্ত সরেজমিনে তথ্য সংগ্রহ করে নিহত, আহত, আটক/গ্রেপ্তার হওয়া নাগরিকদের পরিবার, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ, স্থানীয় নাগরিক এবং হাসপাতাল ও কারাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সমাবেশের দিন সকালে আওয়ামী লীগ সমর্থকেরা সমাবেশস্থলে হামলা…

Read More

ইউরোপীয় প্রতিনিধি। প্যারিস, ফ্রান্স; ২৩ জুলাই ২০২৫। ঢাকার রাজপথে চলমান শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বর্বরোচিত দমন-পীড়নের ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফ্রান্স-ভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ২২ জুলাই ২০২৫, ঢাকার সচিবালয়ের সামনে ও গুলিস্তান এলাকায় শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে শান্তিপূর্ণ ও নিরস্ত্র শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। কিন্তু সেই বিক্ষোভে পুলিশ ও সেনাবাহিনী সমন্বয়ে গঠিত বাহিনী লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে শতাধিক ছাত্রছাত্রীকে আহত করে। ঢামেক সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ৭৫ জনের বেশি…

Read More

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এক বাণীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তাজউদ্দীন আহমদ। ছাত্রজীবন থেকেই তিনি ব্রিটিশবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রগতিশীল রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়ে খুব শিগগিরই বঙ্গবন্ধুর স্নেহধন্য সহযোগী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ভাষা আন্দোলন, ছয় দফা, ১৯৭০ সালের নির্বাচন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদের নেতৃত্ব ছিল অসামান্য। ২৫ মার্চ কালরাত্রির পর পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার মধ্যে বঙ্গবন্ধুর নির্দেশে…

Read More

মহেশখালি, ২৩শে জুলাই, ২০২৫। বাংলাদেশের নারী ফুটবল জাতীয় দলের অনূর্ধ্ব-১৯ খেলোয়াড় পারভীন সুলতানার উপর মহেশখালীতে নৃশংস হামলার ঘটনা দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে অভিযোগ করা হয়েছে, ধর্মীয় গোঁড়ামির কারণে পারভীনের বাম পায়ের রগ কেটে এবং ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। এই ঘটনা নারী ফুটবলারদের বিরুদ্ধে বাংলাদেশে চলমান বাধা ও নির্যাতনের একটি মর্মান্তিক উদাহরণ।পারভীন সুলতানার উপর হামলার বিস্তারিতসামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, মহেশখালীতে পারভীন সুলতানার উপর হামলাকারীরা তাকে ফুটবল খেলার জন্য লক্ষ্যবস্তু করেছে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা ‘ফুটবল খেলা ইসলামে হারাম’ দাবি করে তার বাম পায়ের রগ কেটে দিয়েছে, যিনি জাতীয় দলের একজন স্ট্রাইকার হিসেবে পরিচিত।…

Read More