Author: JoyBangla Editor

।। আরাফ হোসাইন।। বাংলাদেশ বিমানবাহিনী প্রথম গঠিত হয় অস্থায়ী মুজিবনগর সরকারের নেতৃত্বে ও ভারতের সহায়তায় দিল্লিতে ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে মুক্তিযুদ্ধকালীন সময়ে। বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম পাইলট দলকেও প্রশিক্ষিত করে প্রস্তুত করা হয় ভারতের সহযোগিতা নিয়ে। দেশ স্বাধীন হলে ১৯৭৩ সালে আকাশপথের সার্বভৌমত্ব নিশ্চিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমানবাহিনী (BAF) গঠন করে। পরবর্তীতে ভারতীয় বিমানবাহিনী এবং রাশিয়ার সহায়তায় অল্প কিছু বোমাবর্ষণকারী ও নজরদারি বিমান এবং পরিবহন হেলিকপ্টার নিয়ে BAF যাত্রা শুরু করে। এই যাত্রায় বাংলাদেশ এয়ারফোর্সের জন্য ১৯৭৭ সালে প্রথম সিঙ্গেল রোল ফাইটার যুদ্ধবিমান Shenyang f-6 টাইপ ৩০টির মতো কেনা হয়েছিল চীন থেকে জিয়াউর রহমানের আমলে; যা রাশিয়ান মিগ-১৯ এর চায়নিজ কপি। এরপর…

Read More

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় আরও একটি মামলা দায়ের হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় এই ঘটনায় মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ মামলাটি কাশিয়ানী থানায় দায়ের করা হয়েছে, যেখানে ৩৩৭ জনকে আসামি করা হয়েছে। এতে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আসামির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দীন বাদী হয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা দায়ের করেন। মামলায় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম…

Read More

বাঙালি নিগ্রহ ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করলেন সিপিএম পলিটব্যুরোর সাবেক সদস্য তথা ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার। মমতার সুরে সুর মিলিয়ে মানিক সরকার বলেছেন, মুসলিমদের একটা বড় অংশের ভাষা বাংলা। তারা বাংলায় কথা বললেই কি বাংলাদেশি হয়ে গেল? তার আরও প্রশ্ন, ‘এটা কে স্থির করে দিল? আসলে এটা বিজেপি-আরএসএসের মুসলিম দলিত ও নারী বিদ্বেষী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।’ যেভাবে মমতা এই ইস্যুতে পথে নেমেছেন- বড় সমাবেশ করে সেই মঞ্চ থেকে বাঙালিদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, সেটারও প্রশংসা করছেন মানিক। পশ্চিমবঙ্গের সিপিএম নেতৃত্ব ভিনরাজ্যে বাঙালি হেনস্তার সেই অভিযোগকে আংশিকভাবে মান্যতা দিলেও সরাসরি মমতার পাশে দাঁড়াননি। বরং তার বিরোধিতাই করেছেন। অভিযোগ…

Read More

দেশের ৫৪ জন বিশিষ্ট নাগরিক আজ শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের পোশাক নিয়ে নির্দেশনা জারির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দেশের ৫৪ জন বিশিষ্ট নাগরিক আজ শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের পোশাক নিয়ে নির্দেশনা জারির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের জন্য পোশাক নির্ধারণ করে জারি করা নির্দেশনাকে ‘ক্ষমতার অপব্যবহারের খারাপ নজির’ আখ্যা দিয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ৫৪ জন বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে এ ধরনের আপত্তিকর নির্দেশনা জারির সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো…

Read More

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এক বিয়ের বরযাত্রীরা ভুল করে অন্য বিয়ের খাবার খেয়ে ফেলেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫০০ মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুটি বিয়ের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত ৭০ জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানে অন্য বিয়ের খাবার খেয়ে নেন। এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারের বিয়ের আয়োজক সদস্য তাসিব তানজিল বলেন, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। যার রিজিক…

Read More

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা সোনার হরীণে পরিণত হয়েছে৷ জুলাই ষড়যন্ত্রের মাধ্যমে ইউনূস ক্ষমতা দখলের পর ভিসা প্রত্যাখ্যানের পরিসংখ্যান বেশি এবং ভিসা প্রাপ্তির শর্ত এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, ট্যুর অপারেটর এবং ভ্রমণ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র অনুসারে, অন্তত এক ডজন দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে অথবা অত্যন্ত উচ্চহারে আবেদন প্রত্যাখ্যান করছে। পাকিস্তান বাদে অন্যান্য দেশ তাদের ভিসা প্রক্রিয়া শর্তসাপেক্ষে অত্যন্ত কঠিন করে দিয়েছে এবং শর্তপূরণ ও দূতাবাসগুলোর ধীর গতিতে ভিসা পাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে। ইতোমধ্যে ভিয়েতনাম, লাওস, মিশর, উজবেকিস্তান ও কাজাখস্তান সম্পূর্ণ ভিসা বন্ধ করে দিয়েছে। ৫…

Read More

২১ জুলাইয়ের মাইলস্টোন ট্রাজেডি ছিল না শুধু একটি দুর্ঘটনা এটি ছিল রাষ্ট্র পরিচালনার চূড়ান্ত ব্যর্থতার নগ্ন প্রকাশ। একটি যুদ্ধবিমান শিশুদের ওপর বিধ্বস্ত হয়ে শতাধিক প্রাণহানি ঘটালেও ইউনুস সরকারের কারো মুখে দুঃখ নেই, কারো মুখে দায়িত্বের ভাষা নেই। যেন মৃত্যু আর লাশ আজ এই সরকারের কাছে শুধুই সংখ্যা। স্বাস্থ্য উপদেষ্টা নেই, শিক্ষা উপদেষ্টা মুখ বন্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টা উধাও আর আইনের উপদেষ্টা দায়িত্ব পালনের বদলে ফেসবুকে ছড়া-কবিতা লিখছেন। পুরো সরকার যেন এনজিও-কেন্দ্রিক ‘ব্রতী’ ভাবনায় বন্দি, যেখানে জনগণের জীবন নয়, বিদেশি দাতার খুশিই মুখ্য। এই সরকার রাষ্ট্রের আদলে গড়া নয়, বরং বিদেশি প্রভুদের চাহিদা পূরণে গঠিত একটি ছায়া-প্রশাসন। তাদের কাছে যুদ্ধবিমান ধ্বংসের দায়ও…

Read More

মাইলস্টোনের দুর্ঘটনায় অসংবেদনশীল ও অমানবিক খুনি-ফ্যাসিস্ট ইউনূস সরকারের চরম ব্যর্থতা জনগণের সামনে ফুটে উঠেছে। দেশের জনগণ দেখছে একটি সরকার কতটা দায়িত্বজ্ঞানহীন হলে নিষ্পাপ শিশুদের এমন নির্মম মৃত্যু দেখার পরও ভাবলেশহীন হয়ে থাকে। এই দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজসহ সার্বিক ব্যবস্থাপনায় অবৈধ দখলদার ইউনূস গং ব্যর্থ। আর এগুলোর বিরুদ্ধে শিক্ষার্থীরা ও অভিভাবকদবৃন্দ ক্ষুব্ধ হয়ে আন্দোলন করলে তাদের উপর চলে দমন-পীড়ন। অন্যদিকে সরকার যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তা পালনে দেশের মানুষ সাড়া দেয় নি। অসংবেদনশীল ও অমানবিক সরকারের আহ্বানে মানুষ শোক পালন করবে না এটাই স্বাভাবিক। তবে এই শোকাহত মানুষের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ…

Read More

।। টি এম আহমেদ কায়সার ।। একাত্তরের ভূমিকাই কি জামাতে ইসলামির সবচেয়ে বড় দায়? এজন্যে নি:শর্ত ক্ষমা চেয়ে নিলেই জামাতে ইসলামি পূত-পবিত্র হয়ে উঠবে? ক্ষমতার মসনদে আসীন হবার জন্যে জামাতে ইসলামি ফলত একটা ধর্মকে রীতিমত একখানা ক্ষুদ্র দলে নামিয়ে এনেছে – ইসলাম ধর্মের পয়গম্বর ও তার খলিফারা লড়েছিলেন পুরো ধর্মের জন্যে আর এরা লড়ছেন ধর্মের নামে নিজেদের মতবাদ, প্রকারান্তরে তাদের দল জামাতে ইসলামিকে প্রতিষ্ঠার জন্যে। দেশের ধর্মবিশ্বাসীরা ধর্মের নামে এই স্থূল রাজনৈতিক প্রতারণা ক্ষমা করে দেবে বলে মনে হয়? আমার হয় না – তা বিএনপি আওয়ামী লীগ যতই একাত্তর গণহত্যা, নি:শর্ত ক্ষমা ইত্যাদি কম গুরুত্বপূর্ণ ইস্যুর কথা বলে প্রকারান্তরে জামাতের…

Read More

জুলাই চেতনা ও জনআকাঙক্ষার পরিপন্থী কর্মকাণ্ড এবং সকল ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। দাবির পরিপ্রেক্ষিতে আগামী ৩রা আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জোটটি। সংবাদ সম্মেলনে ‘জাতীয় ঐক্যমত্য কমিশন’-এর নামে চলমান প্রক্রিয়াটি একটি ‘বিরাজনীতিকরণের ষড়যন্ত্র’ উল্লেখ করে কমিশন বাতিলের দাবি জানানো হয়। সকল রাজনৈতিক দলেকে এই কমিশন বর্জন করার আহ্বান জানান তারা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল.)-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ…

Read More