সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ জনের নামে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গুলশান থানা সূত্র জানিয়েছে, শনিবার রাতে হাতেনাতে আটকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলাটি করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন ও সাদাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ ও আমিনুল ইসলাম। এর আগে শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ…
ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। এ অবস্থায় চাপ বাড়ছে ব্রিটিশ সরকারের ওপরও। রাশিয়া বলছে, তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। আবার ইউরোপেরই কয়েকটি দেশ এ স্বীকৃতির চেয়ে রাষ্ট্র প্রতিষ্ঠাকে গুরুত্ব দিচ্ছে। শুক্রবার এএফপি জানায়, যুক্তরাজ্যের ২২০ জনের বেশি সংসদ সদস্য (এমপি), যাদের মধ্যে শাসক দল লেবার পার্টির অনেকেই আছেন। তারা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে চিঠি লিখেছেন। ৯টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিদের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আপনাকে অনুরোধ করছি– আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন।’ আগামী সোম ও…
ইসরায়েলি অবরোধে বিপর্যস্ত গাজা ক্রমেই এক ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়ছে। একদিকে খাদ্য ও চিকিৎসার অভাবে মৃত্যু; অন্যদিকে, অব্যাহত সামরিক হামলায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭১ জন, যাদের মধ্যে অনেকেই ছিলেন ত্রাণের আশায় অপেক্ষমাণ—এমনটাই জানাচ্ছে আল-জাজিরা। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি অবরোধের কারণে শুধু শনিবার পাঁচজনের মৃত্যু হয়েছে ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে। এখন পর্যন্ত এই কারণে মোট মৃতের সংখ্যা ১২৭, যার মধ্যে ৮৫ জনই শিশু। চিকিৎসাসংক্রান্ত সূত্রগুলো জানিয়েছে, নিহতদের একটি বড় অংশ ত্রাণ সংগ্রহ করতে গিয়েছিলেন। একদিনেই ৪২ জন বেসামরিক মানুষ…
হারারেতে প্রোটিয়াদের ১২৮ রান তাড়া করতে নেমে ১০৯ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখান থেকে পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সামিউন বশির রাতুল। শেষ ব্যাটসম্যান স্বাধীন ইসলামকে একটি বলও খেলার সুযোগ না দিয়ে দারুণ মুনশিয়ানায় দলকে জিতিয়ে আনেন তিনি। দক্ষিণ আফ্রিকার ১২৮ রান ২৮.৪ ওভারে ৯ উইকেটে টপকে যান তারা। ১ উইকেটের নাটকীয় জয়ে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। সামিউন যখন ব্যাটিংয়ে নামেন, তখন ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যে ষষ্ঠ উইকেটও হারায় তারা। তবে সপ্তম উইকেটে আল ফাহাদকে নিয়ে ৩১ রান যোগ করেন সামিউন। ফাহাদ ১১ রান করে আউট হওয়ার…
মুক্তিযুদ্ধের অবিনাশী ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে ভিডিও বানানোর ঘটনায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১২ শিশুর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। ২৫শে জুলাই, শুক্রবার গভীর রাতে কর্ণফুলী থানায় এ মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার হওয়া শিশুদের মধ্যে রয়েছে- মো. জাহেদ, সাইফুল, বিজয়, আকাশ, আরফাত, মিনহাজ, ফোরকান, ইকবাল, আকিব, আদর এবং বাকি দুজনের নাম জানা যায়নি। তারা সবাই চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা। আটককৃতদের মধ্যে শুধু জাহেদের বয়স ১৮, বাকিদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। কর্ণফুলী থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, শুক্রবার বিকেলে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানে ভিডিও বানিয়েছে তারা। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ অত্যন্ত…
বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ক্ষমতাসীন লেবার পার্টি, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি)। দলটির ৫২তম বার্ষিক সম্মেলনে গৃহীত একটি প্রস্তাবে এ উদ্বেগ প্রকাশ করা হয়, যা পর্যালোচনার জন্য লেবার পার্টির আন্তর্জাতিক নীতি কমিটির কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবে বলা হয়, ২০২৪ সালের আগস্ট থেকে বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর রাজনৈতিক বিরোধিতা ও প্রধান রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা কঠোরভাবে দমন করা হয়েছে এবং বিচার বিভাগ ও সাংবিধানিক কাঠামো ভেঙে ফেলা হয়েছে যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসনের ওপর গভীর আঘাত হেনেছে। প্রস্তাবটিতে আরও বলা…
।।লেফটেন্যান্ট জেনারেল (অব.) অভয় কৃষ্ণ।। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে রাখাইন করিডোর গত কয়েক বছরের ব্যবধানে অত্যন্ত দ্রুতই একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অঞ্চল হয়ে উঠেছে। বাইরে থেকে দেখলে এই করিডোরকে উত্তর রাখাইনে মানবিক সহায়তার পথ বলা হলেও, ভেতরে লুকিয়ে রয়েছে ভূ-রাজনীতির অনেক গভীর ও কৌশলগত উদ্দেশ্য। যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ এবং শঙ্কায় এর সার্বভৌমত্ব। বর্তমানে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে, ফলে এই করিডোরটি এখন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ আঞ্চলিক শক্তিগুলোর প্রতিযোগিতার ময়দানে পরিণত হয়েছে। আর এর মাঝে বাংলাদেশ পড়ে গেছে এই উত্তেজনাপূর্ণ খেলায়। বাংলাদেশের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে আন্তর্জাতিক পরাশক্তিগুলো। মানবিকতার ছদ্মবেশে কৌশলী ফাঁদ ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার দাবি করছে,…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। গতকাল (২৬ জুলাই ২০২৫) রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সোলায়মান রিয়াদসহ পাঁচজন হাতেনাতে গ্রেফতার হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনা সংগঠনের ভাবমূর্তিতে গুরুতর আঘাত হানার পাশাপাশি অভ্যন্তরীণ অস্থিরতা ও মতবিরোধের ইঙ্গিত দিচ্ছে। গুলশানে চাঁদাবাজির ঘটনা পুলিশ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৬ জুলাই সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডে শাম্মী আহমেদের বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে পাঁচজন ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এর আগে তারা একই বাসা…
।। জাহানারা নুরী।। বাংলাদেশ। এই ভূমি কেবল মানচিত্র নয়—এ আমাদের আত্মার আধার, আমাদের ভাষার শিকড় চারিয়ে পেল্লবিত হয়েছে যে পলিতে সে পল্বল বাঙালি জাতির যুগ যুগ শোষণ নিপীড়ন প্রতিরোধের সংগ্রামী চেতনার প্রতীক ভিত্তিভূমি। কিন্তু আজ আমার এ পবিত্র ভূমি সন্তর্পনে বেড়ে ওঠা শত্রুর হাতে অপহৃত হচ্ছে। বিশ্বাসঘাতকদের একটি চক্র—যাদের হাতে নেই দেশপ্রেম, নেই জনগণের প্রতি দায়বদ্ধতা—তারা আজ বাংলাদেশের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। যা ছিল একটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র, আজ তা রূপ নিয়েছে এক বিদেশী-শত্রুর হাতে পরিচালিত অন্তর্বর্তী শাসনের কাঠামোয়। যারা সরকারের নাম ধরে আছে, তাদের কার্যকলাপ প্রমাণ করে—তারা আমাদের স্বাধীনতার শত্রু, আমাদের জাতিসত্তার শত্রু। তারা শুধু ক্ষমতা দখল করেনি, তারা বাঙালির…
বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং লাগাতারভাবে সারা দেশে সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক-মানবাধিকার হরণ করছে। তারই ধারাবাহিকতায় গতকাল সাবেক প্রধান বিচারপতি ও বঙ্গবন্ধুর হত্যা মামলায় রায় প্রদানকারী এ বি এম খায়রুল হককে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশবাসী প্রত্যক্ষ করছে এই অবৈধ দখলদার সরকার নির্বিচারে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, বুদ্ধিজীবী, বিচারক, সরকারি কর্মকর্তা ও কর্মচারী, সাংস্কৃতিক কর্মী ও পেশাজীবী নেতৃবৃন্দ-সহ সকল শ্রেণি-পেশার মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারান্তরীণ করে রেখেছে। এই খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংরা নজিরবিহীনভাবে অত্যাচার-নির্যাতন দমন-পীড়ন চালাচ্ছে। এরা যে আইনের শাসন করতে চায়…