সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার ৩৯,৯৩২ জন। এরমধ্যে সর্বাধিক ভোটার রোকেয়া হলে ৫,৬৭৬ জন। নির্বাচান ৯ সেপ্টেম্বর। বুধবার (৩০ জুলাই) নির্বাচনের তফশিল অনুযায়ী এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। এ খসড়া তালিকা প্রকাশ করেছে খসড়া ভোটার তালিকা হলগুলোর নোটিশ বোর্ডে এরই মধ্যে টাঙানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটেও তালিকা পাঠানো হয়েছে। ভোটারদের মধ্যে ছাত্র রয়েছেন ২০,৯০৪ জন এবং ছাত্রী ১৯,০২৮ জন। মোট ভোটারের প্রায় ৫২% ছাত্র এবং ৪৭% ছাত্রী। ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে ৫,৬৭৬…
।। মাহতাব আহমেদ।। “আমার দাদা ছিলেন চৌধুরী, আমি আবার কাঠমিস্ত্রি হই?”, এটাই আমাদের সেই চিরাচরিত বাঙালি মনোভাব, যেখানে হাতের কাজ, চাকরি মানে তেল-মাটি-ঘাম, সেটা যেন সামাজিক পতনের নামান্তর। ভুলে যাই, আমাদের বেশিরভাগ পূর্বপুরুষই ছিলেন গর্বিত কৃষক, নিজের হাতে মাটি খুঁড়ে, ঘাম ঝরিয়ে জীবিকা নির্বাহ করতেন। আর এখন? ২০২৫-এ দাঁড়িয়ে পাইপ ঠিক করাটা যেন পারিবারিক গাছের গোড়া কেটে দেওয়া! একজন প্লাম্বার মাস্টার্সধারীর চেয়ে বেশি আয় করছেন, এ তো সমাজে মহাপাপ! আমাদের এখানে চাকরির মান নির্ধারণ হয় না দক্ষতা বা উপার্জনে, বরং হয় সেই কল্পিত পুরনো পূর্বপুরুষদের মুখভঙ্গিতে, যাঁরা স্বর্গে বসে চায়ের কাপ হাতে বসে আছেন, বিচারকের ভূমিকায়! বাংলাদেশে শেখার প্রতি উৎসাহ…
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে বর্বরোচিত হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মানবাধিকার সংগঠনটি একে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে উল্লেখ করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে। তবে বিষয়টি সরকার পাশ কাটিয়ে যাচ্ছে এবং সংবাদ মাধ্যমেও প্রচার হচ্ছেনা বলে অভিযোগ আছে। সংখ্যালঘু নির্যাতনের ঘটনাটি সরকার হামলাকারীদের রক্ষায় চেপে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আসক জানিয়েছে, শুধুমাত্র এক কিশোরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পুরো হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা চালানো হয়েছে। এই ঘটনায় এলাকায় এক ধরনের আতঙ্ক…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নীলিমা আকতারকে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করার কারণে চাকরিচ্যুত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি গোপালগঞ্জে হত্যাকাণ্ড, ৫ আগস্টের পর সংঘটিত হত্যাকাণ্ড এবং জিয়াউর রহমানের সময়ে ১৩০০ সৈনিক হত্যার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে মব-সন্ত্রাসের বিরুদ্ধে লিখিত বিবৃতি দেওয়ার পর তিনি জামাত-বিএনপি ও ছাত্র শিবিরের সমর্থিত গোষ্ঠীর ক্ষোভের মুখে পড়েন। এরপরও প্রতিবাদ অব্যাহত রাখায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে। ড. নীলিমা আকতার, যিনি আওয়ামী লীগপন্থী শিক্ষক হিসেবে পরিচিত এবং ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের…
রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বাসাবাড়িতে চালানো ভয়াবহ হামলা, লুটপাট ও ভাঙচুর দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সংখ্যালঘুদের মানবাধিকার হরণের একটি জঘন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিক সংগঠন। দেশের বিবেকবান মানুষ, রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এ ঘটনা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। হিন্দু সম্প্রদায়ের অভিযোগ, একটি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত সামাজিক মাধ্যমে পোস্টকে কেন্দ্র করে তাদেরকে টার্গেট করে সহিংসতা চালানো হয়েছে। একটি ধর্মীয় গোষ্ঠীর ওপর সংগঠিত হামলা সরকারের ব্যর্থতা, প্রশাসনের নির্লিপ্ততা এবং উগ্র গোষ্ঠীর প্রশ্রয়েরই বহিঃপ্রকাশ বলে মনে…
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র বিরুদ্ধে শিক্ষক ও অভিভাবকদের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনৈতিক সমাবেশে নিয়ে যাওয়ার অভিযোগে আজ বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। এই ঘটনা টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও অভিভাবকরা এনসিপির এই কর্মকাণ্ডকে শিক্ষার পরিবেশ নষ্টকারী এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন। ২৯ জুলাই এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে টাঙ্গাইলে অনুষ্ঠিত সমাবেশে বিন্দুবাসিনী সরকারি বালিকা ও বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষক ও অভিভাবকদের অনুমতি ছাড়া জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। খবরে উল্লেখ করা…
যুক্তরাজ্য গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও টেকসই শান্তি প্রক্রিয়ার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে আগামী সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার (৩০ জুলাই) জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে এক সরকারি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। তবে এজন্য শর্ত হিসেবে ইসরায়েলকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে, অধিকৃত পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাদ দিতে হবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পথে এগোতে হবে। স্টারমার বলেন, ‘ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো সমতুল্যতা নেই। হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্তি দিতে হবে, অস্ত্র পরিহার করতে…
ফ্রান্স, স্পেন, নরওয়ে ও ফিনল্যান্ডসহ ১৫টি পশ্চিমা দেশ বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। বুধবার (৩০ জুলাই) ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে নিউইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এক সম্মেলনের পর ১৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এই যৌথ বিবৃতি এলো। বিবৃতিতে জানানো হয়, এর লক্ষ্য হলো ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে পুনরুজ্জীবিত করা। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এক্স-পোস্টে লিখেছেন, ‘নিউইয়র্কে আরও ১৪টি দেশের সঙ্গে ফ্রান্স একটি সম্মিলিত আবেদন জারি করছে: আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। যারা এখনো এটি করেনি, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানাচ্ছি।’ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ…
গাইবান্ধার পলাশবাড়ীতে গাছে বেঁধে এক নারীকে নির্যাতনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি আমগাছের গোড়ায় এক নারীকে হাতে ও কোমরে বেঁধে রাখা হয়েছে। ওই নারীর মাথার মাঝখানে চুল কাটা। পোশাক এলোমেলো। চোখে-মুখে নির্যাতনের ছাপ। অসহায় দৃষ্টিতে একদিকে তাকিয়ে আছেন তিনি। এদিকে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে স্থানীয় ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা হয়। ভুক্তভোগী নারী কান্নাজড়িত কণ্ঠে জানান, গত রোববার দুপুরে স্থানীয় প্রভাবশালী ইউনুস মিয়া ও তার লোকজন আমাকে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তারা বেধড়ক মারধর করে। মাথার চুল কেটে দেয়। জুতার মালা পরিয়ে দেয়। পরে বাড়িঘরে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে।…
টিউশন করে পড়া লেখার খরচ চালাতেন সাকাদাউন সিয়াম এবং ছোট ভাই সাদমান সাদাব। কয়েক মাস হলো টিউশন ছেড়ে দিয়েছেন তারা। এরপর হঠাৎ এক দিন এলাকায় খবর এলো রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুজনই। এ ঘটনায় বিস্মিত হয়ে পড়েন এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা গেছে, সাকাদাউন সিয়াম এবং সাদমান সাদাব—দুজনই রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী। নাটোরের গোপালপুরে তাদের আদি বাড়ি। তবে তারা বর্তমানে রাজশাহীর বাসিন্দা। তাদের বাবা এসএম কবিরুজ্জামান পেশায় এক গ্যাস ফিলিং স্টেশনের কর্মচারী। মূলত গত শনিবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে আওয়ামী লীগ নেত্রী (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের…