সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ৮ জনসহ মোট ২৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে কোনো ঢালাও অভিযান নয় বরং গোপন তথ্য থেকেই এসব গ্রেপ্তার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। শুক্রবার (১ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান বলেন, ‘আমাদের কাছে যেসব গোয়েন্দা তথ্য আছে, সেগুলো বিচার-বিশ্লেষণ করে কারও বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় তাকেই গ্রেফতার করা হচ্ছে। কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে বলে প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনি…
উপ- শিরোনাম, তবে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রকাশিত বিভিন্ন দেশের জন্য নির্ধারিত শুল্ক হারের তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশকে দেওয়া ২০% শুল্ক হারটি আসলে ‘Worst deal’ বা সবচেয়ে দুর্বল চুক্তিগুলোর মধ্যে একটি।- আব্দুল কাদের স্পেশাল প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বাংলাদেশ একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে, যেখানে পণ্যের ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এটিকে একটি ‘ঐতিহাসিক কূটনৈতিক বিজয়’ হিসেবে আখ্যা দেওয়া হলেও, প্রাপ্ত তথ্য এবং বিশ্লেষকদের মতামত এক ভিন্ন চিত্র তুলে ধরছে। আপাতদৃষ্টিতে এই সাফল্য বাংলাদেশের জন্য ইতিবাচক মনে হলেও, এর পেছনে রয়েছে বেশ কিছু কঠোর শর্ত, যা দেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলতে…
দেশেবিদেশে থাকা বাঙালির জন্য আগস্ট একটি শোকাবহ মাস।জাতির মহাননেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাসে ঘাতকদের গুলিতে সপরিবারে শহীদ হন। কিন্তু দৈহিক বঙ্গবন্ধুর মৃত্যু হলেও আদর্শের মুজিব চিরঞ্জীব।
বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনা-বিধুর ও হৃদয়বিদারক দিন ১৫ আগস্ট—যেদিন ১৯৭৫ সালে আমার বাবা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমাদের পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল নয়—এটি ছিল একটি স্বাধীন জাতিকে আবারও পরাধীনতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র। সেদিন কেবল একজন রাষ্ট্রপতিকে নয়, একজন পিতা, একটি জাতির মুক্তির প্রতীক, বাঙালির আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুকে হত্যা করা হয়েছিল। ঘাতকেরা ভেবেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করলেই বাংলাদেশ আবার দুর্বৃত্তদের হাতে বন্দি হয়ে পড়বে। আমার পরিবার—আমার মা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, আমার তিন ভাই—শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, ভাবীদ্বয় ও অন্যান্য স্বজনদের হারিয়েছি । এই নির্মম হত্যাকাণ্ড সমগ্র…
রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই সেই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। আইএসপিআর জানিয়েছে, ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তদন্ত শেষ…
শোকের মাস আগস্ট মাস। এই মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড ও নারকীয় গ্রেনেড হামলা। পাশাপাশি গত বছরের এই আগস্টে পাকিস্তানি ভাবধারায় পুষ্ট স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী অপশক্তি শক্তি দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে। নস্যাৎ করে দিয়েছে সমৃদ্ধির দিকে অগ্রসরমান বাংলাদেশকে। রুদ্ধ করে দিচ্ছে সম্ভাবনার সকল দুয়ার। এই মাসের ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন…
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির (ভিডব্লিউভি) আওতায় হতদরিদ্র নারীদের মধ্যে বিতরণ করা চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার অনুসারীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে আজ ৩১শে জুলাই, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ধলদা মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডব্লিউভি তালিকাভুক্ত নারীদের উলাশী ইউনিয়ন পরিষদ থেকে ৩ বস্তা করে চাল দেওয়া হয়। নারী সদস্যরা চাল ভ্যানে করে নিজ নিজ বাড়িতে নেওয়ার পথে ধলদা মোড়ে কিছু লোক ভ্যান থামিয়ে জোরপূর্বক চাল ছিনিয়ে নেয়। অভিযুক্তরা হলেন— ধলদা গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ানুর, রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস, সুরত আলীর ছেলে মশিয়ার ও আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুল। স্থানীয়রা জানান,…
চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশে মব সহিংসতা, রাজনৈতিক সংঘাত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ৩১শে জুলাই, বৃহস্পতিবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তারা এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সারা দেশে অন্তত ৫১টি মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন নিহত এবং ৫৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যেই আবার ৩০ জনকে পুলিশে সোপর্দ করা হয়। এমএসএফ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই এসব সহিংসতা ঘটেছে, যা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে। আইনশৃঙ্খলা বাহিনী মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। এ মাসে দেশের বিভিন্ন এলাকা থেকে ৫১টি অজ্ঞাতনামা…
২০২৪ সালের জুলাই-আগস্টে দেশি-বিদেশি ষড়যন্ত্র ও দেশজুড়ে প্রবল সহিংসতার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের মধ্য দিয়ে সম্পন্ন হয় রাজনৈতিক আন্দোলন। শুরুতে কোটাবিরোধী, তারপর বৈষম্যবিরোধী এবং সবশেষে সরকার উৎখাতের একদফা দাবির নামে আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিরোধী আন্দোলন পরিচালনা করা হয়। আন্দোলনের শুরুর দিকের দাবি-দাওয়া শেখ হাসিনার সরকার মেনে নিলেও আন্দোলন বন্ধ হয়নি, বরং সরকারি গুরুত্বর্পূর্ণ স্থাপনা ধ্বংস, অগ্নিসংযোগ, জেল ভেঙে বন্দী জঙ্গিদের বের করে আনা, স্নাইপার দিয়ে গুপ্ত হত্যার মাধ্যমে আন্দোলনকে বেগবান করা, বীভৎস প্রক্রিয়ায় পুলিশ হত্যা ও লাশ বিকৃত করার মতো ঘটনা ঘটিয়ে একটি যুদ্ধপরিস্থিতি তৈরি করা হয় সচেতনভাবে পরিকল্পনামাফিক। আন্দোলনকে এমন…
রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরবস্থা ও প্রশাসনিক ব্যর্থতায় শ্রমিকসহ ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসাবাড়ি ও ক্ষুদ্র ব্যবসা খাত | গত জুলাইয়ে সরকারবিরোধী দাঙ্গার পর চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এখনো কমেনি। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, দায়িত্বশীলদের অদক্ষতা ও অব্যবস্থাপনাসহ নামিদামি প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষের ওপর মব সন্ত্রাস, মামলা, গ্রেপ্তারের মাধ্যমে দেশের পুরো পোশাক খাতের ওপর নেমে এসেছে গাঢ় অন্ধকার। সারাদেশে হাজার হাজার কারখানা এখন বন্ধ। ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধের উপক্রম। রাজনৈতিক হয়রানির কারণে মালিকপক্ষও ব্যবসা করে দিয়েছেন। অনেকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় আটকে গেছে অর্থ। ফলে শ্রমিকদেরও মজুরি আটকে গেছে। এমন অবস্থায় দেশের শিল্পাঞ্চল এবং তার আশপাশের এলাকাগুলোতে সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসাতেও নেমে এসেছে মন্দা। গত ১০ মাসে গাজীপুরের…