Author: JoyBangla Editor

সংবিধানের বিদ্যমান চার মূলনীতি বাদ দেওয়ার জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে বৈঠক ‘বর্জন’ করেছে বাম ধারার চারটি দল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বৈঠক থেকে বেরিয়ে যান ওই চার দলে নেতারা। তারা বলেন, জাতীয় সনদে তারা স্বাক্ষর করবেন কি না তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ সকাল সাড়ে ১০টায় রাজনীতির ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। রাতে বৈঠক থেকে বেরিয়ে আসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রহমান ফিরোজ, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা। পরে তারা সংবাদ সম্মেলনে কথা বলেন।…

Read More

আইনসভার উভয় কক্ষের (জাতীয় সংসদ ও উচ্চকক্ষ) সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২৩তম দিনের সংলাপে দুপুরের বিরতির পরে আলোচনার জন্য উপস্থাপন করলে এ বিষয়ে ঐকমত্য হয়। কমিশনের প্রস্তাবে বলা হয়, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী আইনসভার উভয় কক্ষের (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৪)-এ উল্লিখিত যোগ্যতাসমূহ প্রযোজ্য হবে এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের…

Read More

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে ‘গোপন বৈঠক’ আয়োজনের অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এক মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়ে তদন্ত করছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনা সদরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সেনা কর্মকর্তারা জানান, অভিযুক্ত মেজর সাদিকুল হক (সাদিক) সেনা হেফাজতে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। এ ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত ৮ জুলাই বসুন্ধরার কে বি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও তৃণমূল কর্মীরা অংশ নেন। সেখানেই ‘সরকার…

Read More

রাষ্ট্রকাঠামো সংস্কারে ৩০ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দ্বিতীয় ধাপে ২৩ দিনের সংলাপে ১৯টি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে ১১টি বিষয়ে নোট অব ডিসেন্ট (আপত্তির নোট) দেওয়ার কথা জানিয়েছে বিএনপিসহ একাধিক দল। গত ২ জুন ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। ৩ জুন থেকে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হয়। ৩১ জুলাই পর্যন্ত ২৩ দিনের আলোচনা কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেখানে ১৯টি বিষয়ভিত্তিক আলোচনা করে সিদ্ধান্ত জানানো হয়, যার মধ্যে আটটি বিষয়ে সবগুলো দলের মধ্যে ঐকমত্য হয়। সংলাপে ঐকমত্য হওয়া আটটি বিষয় হলো—সংসদীয়…

Read More

।। আফজাল হোসেন।। আমাদের চাওয়া কি? দেশের ভালো হোক, দেশের মানুষ ভালো থাকুক। অনেকদিন থেকে সামান্যই চাওয়া। কখনোই এ চাওয়া, আশা পূরণ হয়নি। হবে হবে মনে হয়- হয় না। সেই গাধার সামনে মুলা ঝুলিয়ে দেয়া গল্পের মতো। ঝোলানো মুলা পাবে বলে গাধা দৌঁড়ায়, দৌঁড়ে দৌঁড়ে হয়রাণই হয়। যখন যিনি মহাজন হতে পেরেছেন, জনগনকে শুনিয়েছেন, আমরা অমুক তমুক নই- আমরা আলাদা, অতি বিশেষ। এই দেশকে বানিয়ে দেবো সোনার দেশ, মানুষের হৃদয় পূর্ণ করে দেবো ভালো আর আলোতে, দেশবাসী থাকবে শান্তিতে- ফেলতে পারবে স্বস্তির নিশ্বাস। মুখস্ত করা মধুর কথা শিমূল তুলার মতো বাতাসে উড়তে উড়তে একসময় উধাও হয়ে যায়। ক্ষমতা খুবই ভয়ানক।…

Read More

বাংলাদেশি-আমেরিকান ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শফিউর রহমান ফারাবীর জামিন মঞ্জুর হয়েছে। ঢাকার একটি আদালত গতকাল মঙ্গলবার এই আদেশ দিয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক ও উদ্বেগের জন্ম দিয়েছে। জনগণের একাংশ এই জামিনকে জঙ্গি ও খুনিদের ধারাবাহিকভাবে মুক্তি পাওয়ার প্রবণতার অংশ হিসেবে দেখছে। ঘটনার পটভূমি অভিজিৎ রায়, মুক্তমনা ব্লগিং প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা এবং মুক্তচিন্তার প্রবক্তা, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একুশে বইমেলায় অংশ নেওয়ার সময় উগ্র মৌলবাদীদের চাপাতির আঘাতে নৃশংসভাবে খুন হন। এই হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গুরুতর আহত হন। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)।…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের চাঁদাবাজির আরও কিছু তথ্য পেয়েছে পুলিশ। গত ২৬ জুন আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল কালাম আজাদের গ্রিন রোডের ব্যবসা প্রতিষ্ঠানে যান রিয়াদ ও তাঁর কয়েকজন সহযোগী। মব তৈরির হুমকি দিয়ে তাঁর গলায় জুতার মালা পরানোর ভয় দেখানো হয়। এরপর আজাদের কাছ থেকে পাঁচ কোটি টাকার চেক ও একটি জমির দলিল নেন রিয়াদ। নবম জাতীয় সংসদের রংপুর-৬ আসনের এমপি ছিলেন আজাদ। এদিকে, রিয়াদের ঢাকার ভাড়া বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির (গণমাধ্যম…

Read More

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬০ জন ত্রাণের আশায় জড়ো হয়েছিলেন। বুধবার (৩০ জুলাই) টেলিগ্রামে প্রকাশিত গাজার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পূর্ববর্তী ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহও উদ্ধার করা হয়েছে। একই সময়ে অন্তত ৩৯৯ জন আহত হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় মোট ৬০ হাজার ১৩৮ জন নিহত এবং ১ লাখ ৪৬ হাজার ২৬৯ জন আহত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২৭ মে ইসরায়েল নতুন সাহায্য বিতরণ ব্যবস্থা চালু করার পর থেকে নিহত ত্রাণপ্রার্থীর সংখ্যা ১ হাজার ২৩৯ জনে দাঁড়িয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ…

Read More

জাতীয় ঐকমত্য কমিশনের ২২তম দিনের সংলাপে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের বিষয়ে প্রথম পর্বের আলোচনায় ৬২ বিষয়ে ঐকমত্য হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। বুধবার (৩০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনায় বিভিন্ন দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়। এর মধ্যে ৩০টি দলের সম্মতিতে বলা হয়, বাংলাদেশে একটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা থাকবে, যা নিম্নকক্ষ (জাতীয় সংসদ) ও উচ্চকক্ষ (সিনেট) নিয়ে গঠিত হবে। উচ্চকক্ষের সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা নিম্নকক্ষের সদস্যদের অনুরূপ হবে। জাতীয় সংসদে নারী আসন ১০০-তে উন্নীত করার বিষয়েও নীতিগতভাবে একমত হয়েছে ১৯টি দল। এ ছাড়া আইনসভার উভয় কক্ষে একজন করে ডেপুটি…

Read More

রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর জাপানের হোক্কাইডোতে প্রায় ৪ মিটার উচ্চতার সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর দেশটির আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে। জাপান থেকে রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ উপকূলীয় বিভিন্ন দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। বহু স্থান থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে উঁচু স্থানে। পেরু, ইকুয়েডর, হাওয়াই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন সহ বিভিন্ন দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পেরু ও ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেখানে সতর্কতা হিসেবে কিছু এলাকায়…

Read More