সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে ডিএমপির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চেকগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় নতুন একটি মামলা রুজু হচ্ছে। জানা গেছে, সোমবার রাত ১১টা পর্যন্ত পুলিশ তার বাসায় অভিযান চালায়। এ সময় দুই কোটি ২৫ লাখ টাকার একটি চেক পাওয়া যায়, যা আগামী মাসের…
।। এস এম মাসুম বিল্লাহ।। সাবেক প্রধান বিচারপতিকে কেন গ্রেফতার, এবিএম খায়রুল হক কি আসলেই আইন বহির্ভূত রায় দিয়েছিলেন? বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। বেশিরভাগ মানুষ মনে করেন সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তিনি অপরাধ করেছেন। সাবেক প্রধান বিচারপতিকে কেন গ্রেফতার, এবিএম খায়রুল হক কি আসলেই আইন বহির্ভূত রায় দিয়েছিলেন? রায় লেখার জন্য বিচারপতিকে গ্রেফতার করা যে কোনও আইনি মানদন্ডে নিন্দনীয় এবং পরিত্যাজ্য। এটি বিচার বিভাগের স্বাধীনতার জন্য একটি অশনি সংকেত। বিচারিক সংস্কৃতি ও সভ্যতায় এটি একটি কলঙ্কের তিলক। বাঙলা একটা লোকগান আছে এরকম: আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের দাগ! বাংলাদেশের সাবেক…
।।এম আর করিম রেজা।। বিলেত মানেই যেন সাজানো-গোছানো শহর, লাল বাস, পাথরের বাড়ি, আর নদীর ধারে হাঁটা মানুষ। কিন্তু এই চেনা ছবির আড়ালে এক অদ্ভুত, অথচ মনমুগ্ধকর জীবনযাপনও আছে—জলের ওপর ভাসমান ঘরে থাকা, মানে হাউসবোটে বসবাস । আজকের দিনে যুক্তরাজ্যে অনেক মানুষ এই জীবন বেছে নিয়েছেন। কেন? কীভাবে চলে তাঁদের দিন? চলুন, একটু ডুব দেওয়া যাক এই ভাসমান জীবনের ভেতরে। 🏡 ভাসমান ঘর, স্থির জীবন বর্তমানে ব্রিটেনে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ স্থায়ীভাবে হাউসবোটে থাকেন। সাধারণত লন্ডন সহ বড় শহরগুলোর নদী ও খালের ওপর এসব হাউসবোটের জীবন। কেউ কেউ থাকেন নদীর ঘাটে, কেউ খালে বাঁধা নৌকায়। একেকটা হাউসবোট মানে একেকটা…
।। আমিনুল ইসলাম জুয়েল।। জাপানে পড়তে যাওয়া এক ছাত্রী একদিন দেশে ফোন করে বলল,… – খুব লজ্জায় আছি! – কেন, কী হয়েছে? – ড্রইং ক্লাসে ড্রইং বক্স নিয়ে যাইনি। – তো? – জাপানি স্যার একটা বড় শিক্ষা দিয়েছেন। – কী করেছেন? – আমার কাছে এসে ক্ষমা চেয়েছেন! বলেছেন, আজ যে ড্রইং বক্স নিয়ে আসতে হবে, তা স্মরণে রাখার মতো জোর দিয়ে তিনি আমাকে বলতে পারেননি। তাই তিনি দুঃখিত। – হুম। – আমি তো আর কখনো ড্রইং বক্স নিতে ভুলব না। আজ যদি তিনি আমাকে বকতেন বা অন্য কোনো শাস্তি দিতেন, আমি হয়তো কোনো একটা মিথ্যা অজুহাত দিয়ে বাঁচার চেষ্টা করতাম!…
বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত হয়ে গণভবনে ‘গণ-কবরস্থান’ তৈরির উদ্যোগ নিয়েছেন। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ তাদের এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই অবৈধ দখলদার গোষ্ঠীর কাছে হয়তো বোধগম্য নয় যে, গণভবন শেখ হাসিনার বাড়ি নয়। এটা দেশের সরকার প্রধানের সরকারি বাসভবন। যার সঙ্গে জাতীয় সংসদ ভবনের নকশার সঙ্গতি রয়েছে। বিখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান সংসদ ভবন ও এর আশেপাশের আআনুষঙ্গিক ভবনগুলো নির্মাণ করেন। এটা বিশ্বের নিখুঁত স্থাপত্যের মধ্যে অন্যতম একটি। এর স্থাপত্যশৈলী দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটায়। এর কাঠামোগত পরিবর্তন ঘটানোর অর্থ…
।। মোহাম্মদ আলী আরাফাত।। গণআন্দোলনে কোনো স্বৈরশাসকের পতন ঘটলে, সেই পতিত স্বৈরাচার আর ফিরে আসে না—এ কথাটি ঐতিহাসিকভাবে সত্য। কিন্তু বাস্তবতা হলো—শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমেই প্রমাণিত হবে, না তিনি স্বৈরশাসক ছিলেন, না গণঅভ্যুত্থানের মাধ্যমে তাঁর পতন ঘটেছে। এই কথাটি বলার কারণ হলো—যারা জননেত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার বলতে চান এবং গণআন্দোলনের মুখে তাঁর পতন ঘটেছে বলে দাবি করেন, তাদের বলি—শেখ হাসিনা কোনো বিবেচনাতেই স্বৈরাচার ছিলেন না। ফ্যাসিস্ট শাসক হওয়ার প্রশ্নই ওঠে না। রাজনীতি বিজ্ঞানের কোনো সংজ্ঞাতেই শেখ হাসিনাকে স্বৈরাচার ও ফ্যাসিস্ট হিসেবে সংজ্ঞায়িত করার সুযোগ নেই। কাজেই আপনারা নিশ্চিত থাকুন, শেখ হাসিনা ফিরবেন—শুধু ফিরবেন না, তিনি এদেশের জনগণের ভোটের মাধ্যমে আবারও…
বাংলাদেশ নিয়ে আজ একটু আগে Daily Ajker Kantho সংবাদে প্রকাশিত খবরটি নানা কারণে সত্য মনে হয়েছে। আসুন লেখাটি পড়ি। উপদেষ্টা মাহফুজের সাড়ে ৬ কোটি টাকার লেনদেন সিডনিতে, ভাইয়ের ব্যাংক একাউন্ট জব্দ! ~নিজস্ব প্রতিবেদক: ঢাকা বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা হিসেবে পরিচিত মাহফুজ আলমের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত তার আপন বড় ভাইয়ের ব্যাংক একাউন্টে সম্প্রতি সাড়ে ছয় কোটি টাকার একটি সন্দেহজনক লেনদেন দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থার নজরে আসায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক এই আর্থিক কার্যকলাপের দায়ে তার ভাইয়ের ব্যাংক একাউন্টটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাহফুজের বড় ভাই উচ্চশিক্ষার জন্য…
স্কুল ছাত্রদের দুরন্তপনা রুখে দেওয়ার সাধ্য কার? জয় বাংলা স্লোগানে মুখরিত হবে বাংলাদেশের সব স্কুল। জেগে ওঠো ছাত্রসমাজ। জয় বাংলা
প্রায় সাড়ে ৮ লাখ বছর আগে শিশুদের হত্যা করে ভক্ষণ করা হতো। স্প্যানিশ প্রত্নতাত্ত্বিকরা এর প্রমাণ পেয়েছেন। স্পেনের উত্তরে আতাপুয়েরকা অঞ্চলের গ্রান দোলিনা গুহায় পাওয়া শিশুর একটি গলার হাড়ে কাটা দাগের বিশ্লেষণ করে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন গবেষকেরা। বিশ্লেষণে দেখা গেছে, মৃত শিশুটির বয়স ছিল আনুমানিক ২ থেকে ৪ বছরের মধ্যে। গ্রান দোলিনা খননের সহপরিচালক প্রত্নতত্ত্ববিদ পালমিরা সালাদি বলেন, ‘শিশুর বয়স এবং হাড়ে কাটা দাগের নিখুঁত প্রমাণ একে বিশেষ করে তোলে। বোঝা যাচ্ছে যে, শিশুটিকে অন্য শিকারের মতোই প্রক্রিয়াজাত করা হয়েছিল। কাতালান ইনস্টিটিউট অফ হিউম্যান প্যালিওইকোলজি অ্যান্ড সোশ্যাল ইভোলিউশন (IPHES) এর গবেষক দলটি জানিয়েছে যে, ঘাড়ের হাড়ে কাটা চিহ্নের অবস্থান…
জ্যোতির্বিজ্ঞানীরা L 98-59 নামে পরিচিত একটি ক্ষুদ্র, শীতল নক্ষত্রকে ঘিরে পাঁচটি পাথুরে গ্রহ আবিষ্কার করেছেন। যা মহাবিশ্ব সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিকে নতুন রূপদান করতে পারে। এই আবিষ্কার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হল নক্ষত্রের কাছে ‘সুপার-আর্থ’-এর অবস্থান। এটি এমন একটি অঞ্চল যেখানে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে। বাসের যোগ্য একটি কম্প্যাক্ট সিস্টেম পৃথিবী থেকে মাত্র ৩৫ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহদের অবস্থান, গ্রহ গঠনের রহস্য এবং আমাদের সৌরজগতের বাইরে জীবনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো উন্মোচন করতে আগ্রহী বিজ্ঞানীদের জন্য একটি প্রাকৃতিক পরীক্ষাগার হিসেবে কাজ করতে পারে। তিনটি গ্রহের (L 98-59 b, c, এবং d) প্রাথমিক সনাক্তকরণ সম্ভব হয়েছে NASA-এর Transiting Exoplanet Survey Satellite…