সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগীয় সভায় সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে শালীন পোশাক পরিধানের বিষয়ে আলোচনা ও পরামর্শ দেওয়া হলেও তা ছিল শুধু প্রস্তাবনা পর্যায়ে। বিষয়টি কোনোভাবেই বাধ্যতামূলক নির্দেশনা কিংবা নীতিগত সিদ্ধান্ত ছিল না। তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে এবং তা বিদেশে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নজরে এলে তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার নির্দেশে এই অভ্যন্তরীণ আলোচনা থেকে তাৎক্ষণিকভাবে পুরো বিষয়টি…
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেছে ডিবি। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল আটটার দিকে ডিবি পুলিশ তাকে বাসা থেকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটটার কিছুসময় পরে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তার ধানমন্ডির বাসা থেকে আমরা আটক করেছি। তাকে ডিবি কার্যালয়ে আনা হবে। এরপর তার বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে এবিএম খায়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর। পরের বছর (২০১১ সাল) ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকারের…
রাশিয়ায় বৃহস্পতিবার (২৪ জুলাই) ৪৯ জন আরোহী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ দেশটির আমুর অঞ্চলে পাওয়া গেছে। সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য নিশ্চিত করেছে। উদ্ধারকর্মীরা জ্বলন্ত অবস্থায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন বলে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে। দেশটির স্থানীয় সংবাদসংস্থাগুলো বলছে, প্রাথমিক তথ্যানুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। রাশিয়ার আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা এবং ফায়ার সেইফটি সেন্টার সংবাদসংস্থা তাসকে বলেছে, আকাশপথে ঘটনাস্থল পরিদর্শনের সময় জীবিত কোনও ব্যক্তিকে দেখা যায়নি। এর আগে রুশ স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা নামে বিমানসংস্থা দ্বারা পরিচালিত অ্যান-২৪ মডেলের যাত্রীবাহী বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরে দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে…
স্থানীয় নির্বাচনে (সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ) দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। আসিফ মাহমুদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এসংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে’।
গোপালগঞ্জে #ফ্যাসিস্ট ইউনুসের নির্দেশে সেনাবাহিনী ও পুলিশের #গণহত্যার প্রতিবাদে ২১ জুলাই দুপুর ২টায় জাতিসংঘ ভবনের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন, বক্তব্য রাখেন এবং জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমানের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। এক বিবৃতিতে তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, “উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিরীহ ছাত্রছাত্রী ও কর্মীদের জীবন কেড়ে নেওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এটি এক অকল্পনীয় ট্র্যাজেডি।” সজীব ওয়াজেদ আরও বলেন, “প্রিয় সন্তানদের হারানো পরিবারগুলোর প্রতি আমার হৃদয়ের গভীর সমবেদনা জানাচ্ছি। এই অসম্ভব কষ্টের সময়ে কোনো শব্দই সান্ত্বনা দিতে পারে না। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি যাতে তারা সর্বোচ্চ চিকিৎসাসেবা পান।” তিনি আরও যোগ করেন, “এই দুর্ঘটনার…
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধবিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী হতাহতের ঘটনায় নির্বাক পুরো দেশ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে আকাশ বাতাস। জাতীয় এই দুর্যোগে ইউনূস সরকারের জুলুম-নির্যাতন সয়েও তাৎক্ষণিক সক্রিয় ভূমিকা নেয় বাংলাদেশ ছাত্রলীগ। দেশের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী এই ছাত্রসংগঠনটি দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহতদের চিকিৎসাসেবা ও রক্তের ঘাটতি পূরণে মাঠে নামে। ছাত্রলীগের নেতাকর্মীরা রক্ত ও বিশুদ্ধ পানি নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ছুটে যান। অনেকেই সরাসরি রক্তদান করেন, কেউ কেউ হাসপাতাল চত্বরে ফেস্টুন হাতে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে রক্তদানের আকুতি জানান। নিজেরাও রক্ত দেন। বিতরণ করেন বিশুদ্ধ খাবার পানি। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইন…
চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৯ হাজার ১০০টি মামলা দায়ের হয়েছে। গড় হিসেব অনুযায়ী, প্রতিদিন গড়ে ৬০টি এবং প্রতি ২৪ মিনিটে একটি করে মামলা হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, প্রকৃত নির্যাতনের সংখ্যা এর চেয়েও অনেক বেশি, কারণ অনেক ঘটনা থানায় অভিযোগ পর্যন্তই পৌঁছায় না। প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে, বিশেষ করে মে মাসে, যেখানে ২ হাজার ৮৭টি মামলা রেকর্ড করা হয়েছে। এই সময়ে দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের একাধিক আলোচিত ঘটনা সামনে এসেছে। ১৬ই জুলাই…
আগুনে পুড়ে ছাই হয়ে গেল শত শিশুর স্বপ্ন, তাদের ছোট্ট স্কুলব্যাগ, নতুন বই আর রঙিন জামা!শোকে পাথর হয়ে গেল বাবা–মা, পুরো দেশ যখন চোখের জলে ভিজে যাচ্ছে — ঠিক সেই মুহূর্তেই ইউনুস হাসছে ক্যামেরার সামনে!লাশের পাশে দাঁড়িয়ে চলছে ফটোসেশন, নির্বাচন আর দলে দলে সেলফি তোলার উৎসব!কারো বুকের মানিক পুড়ে ছাই, আর এই নোংরা রাজনীতি আর মিডিয়ার রঙিন শো–রুমে পরিণত হলো সেই লাশগুলো!এটাই ইউনুসের আসল রূপ — শত লাশও শুধুমাত্র PR কনটেন্ট, কান্না আর চিত্কারও শুধু ক্ষমতার খেলা!এত লাশের মাঝেও ক্ষমতার হাসি, এত কান্নার মাঝেও ভোটের হিসাব!বাংলার মানুষ! এই মুখোশ দেখে রাখুন, মনে রাখুন কে আসল স্বৈরাচার, কে মানুষের রক্ত দিয়ে…
নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ১০ শিক্ষার্থীর উদ্দেশ্যে- দেশের এক সেরা প্রতিষ্ঠানে পড়ো তোমরা। সেরা বলেই পড়ো। কোটা বা করুণায় নয়। তোমাদের একদিন পৃথিবীর সেরাদের সেরা হবার সুযোগ ছিলো। এই স্কুলকে, নরসিংদীকে, বাংলাদেশকে পৃথিবীতে গর্বিত করার সম্ভাবনা ছিলো। ছিলো বলছি কেন? কারণ আজ সে সম্ভাবনা প্রচণ্ড ধাক্কা খেয়েছে। ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় তোমাদের পাঠদানসহ সব কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। যে আইডি কার্ডের জন্য তুমি গর্ব করতে, সেটি কেড়ে নিয়েছে। তোমরা আজ থেকে জীবনের এমন এক রূপ দেখবে, যা একদম ভিন্ন। সার্কেল, পাড়া, পরিবার, ফেসবুক সবকিছু বদলে যাবে। দম বন্ধ হয়ে আসবে। ছটফট করবে একটানা মাসের…