Author: JoyBangla Editor

গোপালগঞ্জে রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে বলপ্রয়োগ, গুলি ও পাঁচ নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। সংস্থাটি বলেছে, প্রকাশ্যে গুলি চালিয়ে পরিস্থিতি মোকাবেলা নাগরিক অধিকার ও সংবিধানের সরাসরি লঙ্ঘন। শুক্রবার (১৯ জুলাই) এক বিবৃতিতে এইচআরএফবি জানায়, ১৬ জুলাই গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির সমাবেশের পর সহিংসতায় নিহত হন দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (১৮), সোহেল মোল্লা (৪১), ইমন (২৪) এবং রমজান মুন্সী (২৮)। আহত অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন, যাদের অনেকে সংকটাপন্ন। সংস্থাটি বলছে, “জনসমক্ষে গুলি চালানোর সিদ্ধান্ত শুধু অমানবিক নয়, এটি সংবিধানের ৩১ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সরাসরি লঙ্ঘন। কোনো পরিস্থিতিতেই এমন অতিমাত্রার…

Read More

গোপালগঞ্জে টানা চারদিন কার্ফ‍্যু। ওখানে প্রতিবাদ-প্রতিরোধ শেষ আরো তিনদিন আগে। প্রতিদিন রাতে পুলিশ বিশেষত সেনাবাহিনী কেন ঘরে ঘরে গিয়ে মানুষকে হয়রানি করছে? ঘরে পুরুষ না থাকলে নারীদের অশ্লীল গালাগালি,  তাদের শরীরের স্পর্শকাতর অংশ নিয়ে অশ্লীল মন্তব‍্য করে যৌন হয়রানি করছে। পূর্ব পাকিস্তান সেনাবাহিনী দেখি পুরোপুরি পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীকে কপি করছে। খুনী-ধর্ষকামী পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী এই দেশের মাটিতে যা যা করেছে আবার ঠিক তাই করে পূর্ব পাকিস্তান সেনাবাহিনী তাদের বাপ-দাদার লিগ‍্যাসি ঠিক রাখছে।

Read More

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২৭৭ জনকে এ পর্যন্ত কারাগারে পাঠানো হয়েছে। স্থান সংকুলান না হওয়ায় তাদের ১৭৭ জনকে জেলা কারাগারে রেখে বাকি ১০০ জনকে শনিবার পিরোজপুর ও বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে অন্তত ৯ শিশু হওয়ায় তাদের রোববার যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর কথা রয়েছে। এনসিপির পদযাত্রায় বাধা দিতে সড়ক অবরোধ করে দুটি মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৩৫০ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। গত শুক্রবার রাতে গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বাদী হয়ে সদর থানায় সন্ত্রাস…

Read More

পানি সরবরাহ প্রতিষ্ঠানের কর্মী নয়ন দাসের মা মিনতি দাসসহ (ছাতা হাতে) দুজন গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে সাঁটানো বন্দির তালিকায় নাম খুঁজছেন। পরে জানতে পারেন, নয়নকে পিরোজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। শনিবার দুপুরে।

Read More

গত ১৬ জুলাই গোপালগঞ্জবাসীর ওপর যে অমানবিক, নির্বিচার গুলি, হত্যাকাণ্ড, তথা গণহত্যা চালানো হয়েছে, তার প্রতিবাদে বক্তব্য রাখবেন জননেত্রী শেখ হাসিনা ২০ জুলাই সন্ধ্যায়। বক্তব্যটি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক। গুরুত্বপূর্ণ এই বক্তব্য প্রচারিত হবে তারিখ: ২০ জুলাই ২০২৫ রবিবার, রাত ৯ টা ৩০ মিনিটে।

Read More

গত ১৫ই জুলাই ২০২৫ তারিখে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে অনুষ্ঠিত একটি উচ্চ-পর্যায়ের সংসদীয় বৈঠকে বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যুক্তরাজ্যের সাংসদ বব ব্ল্যাকম্যান এবং বাংলাদেশ ইউনিটি ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আইনি ও রাজনৈতিক বিশেষজ্ঞরা সরকারের মধ্যে বিরোধী দলের অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং দেশের গভীর সাংবিধানিক সঙ্কটের বিষয়ে আলোচনা করেছেন। বব ব্ল্যাকম্যান এমপি (হাররো ইস্ট) সভাপতিত্বে এই প্যানেলে উপস্থিত ছিলেন প্রাক্তন এসএনপি এমপি মার্টিন ডে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শ ম রেজাউল করিম এবং মানবাধিকার বিষয়ে শীর্ষস্থানীয় আইনজীবী স্টিভেন পাওলস কেসি। বক্তারা বাংলাদেশ রাজনৈতিক…

Read More

কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় চকরিয়ায় এনসিপির পথসভা মঞ্চে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার বিকালে জেলার ঈদগাঁও ও চকরিয়ায় পথসভায় অংশ না নিয়ে সেনাবাহিনীর সহায়তায় কক্সবাজার ত্যাগ করেন এনসিপির নেতারা। এর আগে চকরিয়ায় জনতা শপিং কমপ্লেক্সের সামনে করা মঞ্চে ভাঙচুর করা হয়। এতে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেয় বলে জানা গেছে। এর আগে কক্সবাজার শহরের লালদিঘিরপাড় মাঠে এনসিপির পথসভায় নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, আওয়ামী লীগ আমলে গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে শিলং থেকে আসা এক…

Read More

যুক্তরাষ্ট্রের চেয়ে ৪০ লাখ গুণ দ্রুতগতির ইন্টারনেট উদ্ভাবন করল জাপান। ইন্টারনেট গতির ক্ষেত্রে বিশ্বে নতুন রেকর্ড স্থাপন করেছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (এনআইসিটি) দাবি করেছে, তারা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তরের সফল পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষায় ডেটা ১ হাজার ১২০ মাইল বা প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এই গতি যুক্তরাষ্ট্রের গড় ব্রডব্যান্ড ইন্টারনেট গতির তুলনায় প্রায় ৪০ লাখ গুণ বেশি বলেও জানিয়েছেন গবেষকেরা। লাইভ সায়েন্সের এক প্রতিবেদনে বলা হয়, এই গতি এতটাই অসাধারণ যে, ইন্টারনেট আর্কাইভে থাকা সমস্ত তথ্য চার মিনিটেরও কম সময়ে ডাউনলোড করা সম্ভব। ২০২৪ সালে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াতে যাচ্ছে প্রায় ১২ কোটি ৭৫ লাখে। ফলে ভোটকেন্দ্রও বাড়িয়ে প্রায় ৪৫ হাজারে উন্নীত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র থাকলেও এবার বাড়তে পারে আরও প্রায় ২ হাজার ৭৮৬টি। ইসি সূত্রে জানা গেছে, নতুন ভোটার অন্তর্ভুক্তির ফলে ভোটকেন্দ্র বাড়াতে খুব শিগগিরই একটি সমন্বয় সভা আহ্বান করা হবে। সভায় ভোটকেন্দ্র নির্ধারণ, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে। ইসি জানিয়েছে, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত বহু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নেই কিংবা দরজা-জানালা জরাজীর্ণ। এসব কেন্দ্র মেরামতের জন্য সংশ্লিষ্ট শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং এলজিইডিকে নির্দেশ দেওয়া…

Read More

২০ জুলাই ২০২৫,  রোববার, ‘সর্বাত্মক হরতাল’।  গোপালগঞ্জ গণহত্যার প্রতিবাদ, ক্যাঙারু কোর্টে প্রহসনমূলক কার্যক্রম বাতিল এবং খুনী-দখলদার-ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ দেশব্যাপী সকাল-সন্ধ্যা ‘সর্বাত্মক হরতাল’-এর আহ্বান করেছে। হরতাল ন্যায্য ও যৌক্তিক। এই হরতাল সফল ও সার্থক করার আহবান।

Read More