Author: JoyBangla Editor

দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে ‘ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮’ সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১০ জুলাই) “The Code of Criminal Procedure (Amendment) Ordinance, 2025” নামে অধ্যাদেশটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়। অধ্যাদেশটি প্রকাশের দিন থেকেই কার্যকর বলে গণ্য হবে। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেন। এতে নতুনভাবে যুক্ত করা হয়েছে ধারা ১৭৩এ (173A), যার মাধ্যমে তদন্ত চলাকালে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার আইনি সুযোগ তৈরি হয়েছে। নতুন ধারা ১৭৩A এর মূল বৈশিষ্ট্য: ১. অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন (Interim Investigation Report):…

Read More

বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছে যে বিবিসির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যমে ভিত্তিহীন ১৮ সেকেন্ডের তথাকথিত অডিও ক্লিপ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে একটি অসত্য ও বিকৃত প্রতিবেদন প্রচারের বিষয়টি চরম দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত ও অকল্পনীয়। যা বিবিসির মতো বিশ্বমানের সংবাদ সংস্থার কাছে কেউ প্রত্যাশা করে না। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূসের সরকারের অধীনে বাংলাদেশের চলমান মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সম্প্রতি ৩৫ মিনিটের একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেটাকে তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকতার অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। অথচ সেখানে উদ্দেশপ্রণোদিতভাবে ও অপ্রাসঙ্গিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটি ভিত্তিহীন অডিও…

Read More

২০২৪ সালের তথাকথিত “জুলাই বিপ্লব” আজ ইতিহাসের এক নোংরা প্রতারণার নাম। একটি অবৈধ সরকার প্রতিষ্ঠা করার জন্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের ভান করে, রক্তাক্ত মঞ্চ সাজানো হয়েছিল পরিকল্পিতভাবে যাকে বলা হচ্ছে ‘মেটিকুলাস ডিজাইন’। এই ডিজাইন ছিল শয়তানি নির্মাণের নিখুঁত উদাহরণ। গোলাগুলি, লাশ, বিক্ষোভ সবই ছিল পূর্বপরিকল্পিত। নিজেরাই মিছিলে গুলি চালিয়ে মানুষ হত্যা করে, সেই লাশকে “শহীদ” বানিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টির চেষ্টা ছিল রাজনৈতিক কৌশলের এক নিষ্ঠুর অধ্যায়। আরও ভয়ংকর হচ্ছে,জীবিত মানুষকে গুম করে “শহীদ” ঘোষণা করা হয়েছিল, যাতে আন্দোলনের আবেগ দাউদাউ করে জ্বলে ওঠে। এক ভয়ংকর সত্য আজ উন্মোচিত হয়েছে বেশিরভাগ হত্যা করা হয়েছে ৭.৬২ মিমি রাইফেলের গুলিতে, যা বাংলাদেশ…

Read More

‘মব সন্ত্রাস’–এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষক। তাঁরা ‘মব সন্ত্রাস’ নিরসনে দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষকেরা এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত কয়েক মাস থেকে দেশের বিভিন্ন স্থানে ‘মব সন্ত্রাস’ থাবা বিস্তার করেছে এবং ক্রমেই তা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। এতে দেশের মানুষের জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে দেশের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। মবাক্রান্ত মানুষেরা শুধু শারীরিকভাবে লাঞ্ছিত ও অপদস্থ হচ্ছেন তা–ই নয়, বরং গণপিটুনির শিকার হয়ে অনেকে ইতিমধ্যে মারা গেছেন, নারীরা তাঁদের সম্ভ্রম হারিয়েছেন; এমনকি মবের শিকার হয়ে অনেক অবুঝ শিশুর ভবিষ্যৎ…

Read More

বগুড়ার দুপচাঁচিয়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে হাত-পা, মুখ বেঁধে এবং শ্বাসরোধ হত্যা করা হয়েছে। হত্যার আগে তারা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে। গৃহবধূর ৭ বছর বয়সী শিশুকন্যাটি অক্ষত রয়েছে। দুর্বৃত্তরা ঘরের জিনিসপত্র তছনছ করলেও নেয়নি কিছুই। বুধবার গভীর রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডপ পূর্বপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডপ পূর্বপাড়া গ্রামের মৃত পানাউল্লাহ পচার ছেলে আফতাব হোসেন (৭০) ও তার সৌদি প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আকতার (৩০)। চাঞ্চল্যকর এই জোড়া খুন ও নৃশংসতায় স্তব্ধ পুরো গ্রাম। স্থানীয়দের মাঝে এ নিয়ে ক্ষোভ ও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।…

Read More

।। প্রীতিলতা ওয়াদ্দেকার।। সাধারণত যারা ৫ থেকে ১০ বছরের ব্যবসায়িক পরিকল্পনা করেন, তাদের মাথায় তিনটি বিষয় রাখতেই হয়। প্রথমত, স্বল্পমেয়াদি লক্ষ্যের জন্য অপারেশনাল খরচ নিয়ন্ত্রণে রেখে রাজস্ব প্রবৃদ্ধি নিশ্চিত করা। দ্বিতীয়ত, মধ্যমেয়াদি লক্ষ্যের জন্য প্রাইসিং স্ট্র্যাটেজিকে সঠিকভাবে সমন্বয় করে লাভজনকতা নিশ্চিত করা। তৃতীয়ত, দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণের জন্য বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি অ্যানালাইসিস করা। এই তিনটি বিষয় বিশ্লেষণে আমরা সাধারণত তিনটি সূচক অনুসরণ করি এবং ট্রেন্ড বিশ্লেষণ করে ভবিষ্যৎ অনুমান করার চেষ্টা করি। সেই তিনটি সূচক হলো: ১. দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, যাকে আমরা GDP বা মোট দেশজ উৎপাদন বলি। ২. দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক অবস্থা। ৩. জনগণের ব্যয়যোগ্য আয়…

Read More

যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, ফ্রান্সসহ আট দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য চারটি দেশ হলো দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, জর্ডান ও ওমান। সম্প্রতি এসব দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরুর লক্ষ্যে সম্মতি প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে, এই দেশগুলোতে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর সকল প্রস্তুতি নির্বাচন কমিশন সচিবালয়ের রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আজ সোমবার গণমাধ্যমকে বলেন, আট দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করার জন্য আমাদের (ইসি) প্রস্তুতি থাকায়…

Read More

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাশের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ। এদিকে, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল ৫১। গত ১০ এপ্রিল চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী…

Read More

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান। প্রেসসচিব বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা। সংস্কারসহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে বলে জানান তিনি। তিনি বলেন, প্রায় ২ ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা নিয়ে রিভিউ করা হয়েছে। এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রথম নির্দেশনা হচ্ছে—নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি আছে,…

Read More

নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞার বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। খসড়া অনুযায়ী পোস্টার ব্যবহারের অনুমতি না থাকলেও ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণ করতে পারবেন প্রার্থীরা। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সপ্তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল মো. সানাউল্লাহ। মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত করা হয়েছে। আজ সীমানা নির্ধারণের বিষয় শেষ করতে পারিনি। আগামী সপ্তাহের শেষ নাগাদ সীমানা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হবে। আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে অনেক কিছু আরপিও সংশোধন সাপেক্ষে হয়ে থাকবে। তিনি আরও বলেন,…

Read More