সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
নির্বাচন কমিশনের (ইসি) তফসিলে নৌকা স্থগিত রেখে নতুন করে যুক্ত করা হচ্ছে ৪৬টি প্রতীক। বর্তমানে ইসির তফসিলে ৬৯টি প্রতীক রয়েছে। নৌকা স্থগিত রেখে নতুন ৪৬টি প্রতীক যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ১১৫টি। এই তালিকা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১০ জুলাই) ইসির সংশ্লিষ্ট শাখা এ তথ্য জানায়। নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক শাপলা ও দোয়েলকে ব্যবহার না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আব্দুর রহমানেল মাছউদ বলেন,…
বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে প্রতিদিন রাত নামলেই নামে এক ভয়ঙ্কর আতঙ্ক। এ আতঙ্ক কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটা দেশের মাটিতেই জন্ম নেওয়া, অথচ দেশের অস্তিত্ববিরোধী এক ষড়যন্ত্রের প্রতিচ্ছবি। গ্রামের পর গ্রাম এখন রণক্ষেত্রে পরিণত হচ্ছে, যেখানে লক্ষ্য একটাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের ঘরবাড়ি ভাঙা, লুট করা, নারী-শিশুকে নির্যাতন করা এবং আতঙ্কে দেশপ্রেমিকদের মুখ বন্ধ করে দেওয়া। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান পরিবারগুলো আজ ঘুমাতে ভয় পায়। রাত হলেই মেয়েদের উপর চালানো হয় জোরপূর্বক ধর্ষণ, ঘরবাড়ি লুট হয়, ঘর জ্বালিয়ে দেওয়া হয়। এই বর্বরতা চলে সংগঠিতভাবে, আর এর পেছনে রয়েছে বিএনপি-জামাত-এনসিপির অশুভ জোট। এদের লক্ষ্য একটাই—বাংলাদেশের জন্ম ইতিহাস মুছে দেওয়া, জাতির…
এই কর আরোপের সিদ্ধান্ত হুট করে দেয়নি ট্রাম্প প্রশাসন। এটা আগে দিয়েছিল তারা। মাঝখানে ৯০ দিন স্থগিত রেখেছিল। তিন মাস সময় হাতে পাওয়া সত্ত্বেও কিছুই করেনি ইন্তেরিম। এত বড় একটা দুর্যোগ সামনে থাকা সত্ত্বেও ইউনূসের ইন্তেরিম বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তারা মার্কিনিদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেনি। দেশে ব্যস্ত থেকেছে লুটপাট, গ্রামীণের নামে ব্যবসা সম্প্রসারণ আর দলবল নিয়ে প্রমোদ ভ্রমণে।
।। মনজুরুল হক।। একটা প্রবল পরাক্রমশালী দেশের শাসকশ্রেণী যখন বিশ্বের শক্তিহীন, ক্ষমতাহীন ছোট ও গরিব দেশ দখল করে তখন আমরা বলি― সাম্রাজ্যবাদী আগ্রসান, এবং সে দেশের জনগণকে শোষণ করলে যুক্তিযুক্ত কারণে সেই দায় আগ্রাসী বা দখলদার দেশের ওপর না চাপিয়ে চাপাই শাসকশ্রেণীর ওপর, কিন্তু সেই দখলদার দেশটির জনগণের ব্যাপক অংশ যদি তাদের শাসকের আগ্রাসী, হিংস্র এবং খুনি চরিত্রকে সমর্থন দেয় তাহলে নিশ্চয়ই সেই জনগণও তাদের শাসকশ্রেণীর মত সমান অপরাধী। 📍 এখানে দেখার বিষয়; আক্রমণকারী দেশটির জনগণ তাদের সরকার কর্তৃক নিপীড়িত কী-না? যেমন পাকিস্তান। পাকিস্তানী যে সেনাবাহিনী পূর্ববাংলার ওপর ঝাঁপিয়ে পড়ে নৃশংসতম হলোকাস্ট ঘটিয়েছিল, সেই সেনাবাহিনী তাদের অন্যান্য প্রদেশের জনগণ সমর্থীত…
প্রতিদিন নতুন নতুন মিথ্যা সাজিয়ে, বিকৃত ইতিহাস ছড়িয়ে, যারা ভাবে বঙ্গবন্ধুর আদর্শকে মানুষ ভুলে যাবে—তারা চরম ভ্রান্তিতে আছেন। কারণ মুজিব কেবল একজন মানুষ নন, তিনি একটি আদর্শ, একটি আন্দোলন, একটি জাতির পুনর্জন্ম। তিনি শুধু স্বাধীনতার ঘোষক নন—তিনি স্বাধীনতার স্থপতি, যাঁর নেতৃত্ব ছাড়া এই লাল-সবুজের পতাকা কল্পনাও করা যেত না। প্রপাগান্ডা একদিন থেমে যায়। অপপ্রচার ধামাচাপা পড়ে ইতিহাসের ভারে। কিন্তু মুজিবের আদর্শ প্রতিটি প্রজন্মের হৃদয়ে গেঁথে যায়। আজ যারা ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে চায়, তারা ভুলে গেছে— এই মাটির গন্ধেই মুজিব, এই বাতাসে আজও বেজে উঠে তাঁর কণ্ঠ, আর এই দেশের প্রতিটি অর্জনে আছে তাঁর স্পর্শ। মুজিব মানে বাংলাদেশ। আর…
এই নারী ফুটবল দল বিদেশ থেকে একের পর এক বিজয়ীর শিরোপা নিয়ে আসছে, বিজয়ী হয়ে ফিরছে। তাদের সংবর্ধনা দেওয়া হলো- সেখানে কোনো আর্থিক প্রণোদনার কথা ছেল না। অথচ ক্রিকেট দল বিদেশ থেকে কোনো খেলায় জিতে এলে খেলোয়াড়দের গাড়ি-বাড়ি-নগদ আর্থিক প্রণোদনা দিতে দেখেছি আমরা। এখন দেখছি ঋতুপর্ণারা বেতনই পাচ্ছেন না। কেন এই বৈষম্য??
দেশব্যাপী গণমাধ্যমে হামলা, সাংবাদিকদের হয়রানি-হুমকি-নির্যাতন, কারাবন্দি সাংবাদিকদের জামিন না দেওয়ার প্রতিবাদে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে এক যৌথ বিবৃতি দিয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫১ জন সাংবাদিক। ৮ই জুলাই, মঙ্গলবার এই বিবৃতিটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিবৃতিতে সাংবাদিকরা বলেন, “দেশ এখন মব সন্ত্রাসের কাছে জিম্মি, গণমাধ্যমও এই জিম্মি দশা থেকে মুক্ত নয়।” তারা অভিযোগ করেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, চাকরিচ্যুতি, গণমাধ্যম কার্যালয়ে হামলা, এমনকি সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় সাংবাদিক সমাজ গভীর নিরাপত্তাহীনতায় রয়েছে। বিবৃতিতে বলা হয়, দেশের কয়েকটি প্রধান পত্রিকার কার্যালয়ের সামনে প্রকাশ্যে গরু জবাই করে জিয়াফতের আয়োজন করা হয়েছে, যা ছিল মব সন্ত্রাসীদের স্পষ্ট হুমকি। বিভিন্ন পত্রিকা ও টিভি…
বিশেষ প্রতিনিধি:।।নিলুফা ইয়াসমীন হাসান।। লন্ডন: বাংলাদেশে বর্তমানে ভয়াবহ সংকটে আছে নারী এবং কন্যা শিশু। বাংলাদেশ মহিলা পরিষদ এর তথ্য অনুযায়ী গত ছয় মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৫৪টি, দলবদ্ধ ধর্ষণ সংগঠিত হয়েছে ১৩৬টি এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭জনকে। কেবলমাত্র জুন মাসেই ৫৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে । নারীর প্রতি সহিংসতার এই চরম উদ্বেগজনক পরিস্থিতির তীব্র প্রতিবাদ এবং প্রতিকারের জন্য আবৃত্তি সংগঠন ‘ছান্দসিক’ আয়োজন করেছে ‘জাগো মানুষ’ শিরোনামে আলোচনা, কবিতা ও গান। ৫ই জুলাই শনিবার ভার্চুয়ালী অনুষ্ঠিত নারী নির্যাতনের এই প্রতিবাদের নাম ‘জাগো মানুষ’ কেন নির্ধারণ করা হলো তার ব্যাখা করে ছান্দসিকের কর্ণধার মুনিরা পারভীন অনুষ্ঠান উপস্থাপনা করেন। অনুষ্ঠানের শুরুতেই তিনি …
বিগত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনে আড়ালে দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের কক্ষপথ থেকে চ্যুত করার অপতৎপরতা চালায়।বিদেশি শক্তির সহায়তায় সুগভীর নীলনকশার মাধ্যমে তারা জনগণের একটা অংশকে বিভ্রান্ত করতে সফল হয়। ফলে এই দেশবিরোধী অপশক্তি উগ্র-জঙ্গিবাদী ও চিহ্নিত সন্ত্রাসীদের সহায়তায় জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পবিত্র সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে। ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে অবৈধ দখলদাররা সারা দেশে মবের রাজত্ব কায়েম করে। যেটা অনেকে মবের মুল্লুক হিসেবে আখ্যায়িত করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই।…
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (০৮ জুলাই) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর স্বাক্ষরের পর ১৩৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ করা হয়। গত বছরের ১৭ ডিসেম্বরে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনেন আদালত। ঘোষিত রায়ে ওই দুটি (২০ ও ২১) ধারাসহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত থাকা ৭ক, ৭খ, ৪৪(২) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেন…