সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
ঢাকা, ১১ জুলাই ২০২৫ — রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকার রজনী বোস লেনে প্রকাশ্যে নৃশংসভাবে খুন হয়েছেন ভাঙ্গারী ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৪২)। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি ওই এলাকায় লাল তার ও সাদা তারের ব্যবসা করে আসছিলেন। একইসাথে তিনি ঢাকা দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সক্রিয় সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলায় হলেও তিনি বর্তমানে কেরানীগঞ্জে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে মঈন, টিটু এবং অপুদাস নামের তিনজন সোহাগের ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে। এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে এসেছে চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক…
।।কবির য়াহমদ।। মিটফোর্ডে উ-ন্মত্তাকে রাজনৈতিক রঙ দেওয়ার দরকার নাই। মানুষ হ-ত্যা জায়েজ করা হয়েছে গত ১১ মাসে। তোফাজ্জলের মৃ-ত্যু এরচেয়েও হৃদয়স্পর্শী ছিল। একটা ছেলেকে ভাত খাইয়ে মার, এরপর আবার খাইয়ে আবার মার, এবং শেষ পর্যন্ত মৃ-ত্যু নিশ্চিত করে তবেই ছাড়। বীভৎসতার মাত্রা কোথায়; ভাবা যায়! তবে মবের দোর্দণ্ড প্রতাপের সময়ে অপরাপর মবে ভেসে গেছে সেই তোফাজ্জল। রাজনীতির নামে মানুষ হ-ত্যা ডালভাত এবং এটা সমর্থন করাও যায়, এমনটা আমরা দেখে আসছি প্রায় এক বছর ধরে। আশার কথা মিটফোর্ড তাদের বিবেকের দুয়ারে কড়া নেড়ে সভ্য হওয়ার বার্তা দিচ্ছে। তবু অসভ্যরা সভ্য হবে না; যাদের শিকার হিসেবে নির্ধারণ করেছে তারা, তাদের বধ করে…
মামলার বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে আবুল বারকাত বলেন, আমি শিক্ষক মানুষ। আপনারা ভালো থাকুন। আমার কিছু বলার নেই। এরপর তিনি আবার হাঁটতে থাকেন। তাকে আবার প্রশ্ন করা হলে তিনি আবার বলেন, আমার কিছু বলার নেই। অর্থনীতিবিদ আবুল বারকাতকে ১০ জুলাই বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে গ্রেফতার করে। পরে তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়। পোশাক কারখানা অ্যাননটেক্সকে অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগের মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
।। হামিদ মোহাম্মদ।। শেখ হাসিনার অডিও ফাঁস এবং প্রচার করে বিবিসি কিছু মানুষের বাহবা কুড়াচ্ছে, আবার কিছু মানুষের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। জানামতে, বিবিসি সাম্রাজ্যবাদের মদদপুষ্ট প্রতিষ্ঠান। বিভিন্ন সময় বিশ্বের নানা সংকটে সুবিধাবাদী অবস্থান নেয়ায় তার জুড়ি নেই। এবারও বাংলাদেশের রাজনৈতিক সংকটে সন্দেহজনক অবস্থান নিয়েছে। তার প্রমাণ,শেখ হাসিনার ফোনালাপের অডিও রেকর্ড ফাঁস করা। যারা মনে করেন দারুন করেছে বিবিসি, তাদের জন্য ইতিহাসকে মনে করিয়ে দিতে চাই। ১. শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকাকালে ২০২৪এর জুলাইয়ে সরকারবিরোধী আন্দোলনকারিদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছিলেন।নিদের্শের অডিও রেকর্ড ফাঁস করা হয়েছে।যদিও যথেষ্ট প্রমাণ নেই,২০১৬ সালের হলি আর্টিজানে‘জঙ্গি’দের ঘটনা বলে অনুমিত। হলি আর্টিজানের…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মিথ্যা ও প্রহসন মূলক মামলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্যদের মিথ্যা ও ভিত্তিহীন অজুহাতে যেনতেন ভাবে দোষী সাব্যস্ত করার হীন উদ্দেশ্যে পুলিশের প্রাক্তন আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে অমানবিক নির্যাতনের মাধ্যমে বলপূর্বক রাজসাক্ষী বানানোর ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি এই জঘন্য ও ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছে। যেই মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করা হচ্ছে সেই মামলায় আসামী ৩জন এবং তিনিই একমাত্র উপস্থিত। আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করে এই অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দোষী প্রমাণ করতে…
ঢাকা, ১১ জুলাই ২০২৫: খ্যাতনামা অর্থনীতিবিদ এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, আবুল বারাকাত জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন। এই মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করে এই বিপুল…
।।জয় আদিত্য।। একটা জাতি যখন যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনে, তখন তার সবচেয়ে বড় শত্রু থাকে— ভিতরের বিশ্বাসঘাতকরা। ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, কিন্তু তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, দিকনির্দেশনা দিয়েছে, এবং আমাদেরই ভাই-বোনদের রক্তে হাত রাঙিয়েছে যে চক্র, তাদের নাম—জামায়াতে ইসলামী। এই দলটি শুধু ধর্মের নামে প্রতারণাই করেনি, বরং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। তারা আলবদর-আলশামস গঠন করে মুক্তিযুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায় সৃষ্টি করেছে। বুদ্ধিজীবী হত্যার মতো পরিকল্পিত গণহত্যায় তাদের হাত রয়েছে—এটা ইতিহাস, এটা রক্তে লেখা সত্য। সেই রক্তাক্ত জামাত আজ নতুন নাম, নতুন মুখোশ আর নতুন দাড়ি-পাঞ্জাবি পরে রাজনীতির মাঠে ফিরে এসেছে। আজ তারা গলার…
বিচারের নামে দলীয় সভাপতি ও নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ গঠনের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগ বলেছে, দলের বিরুদ্ধে চলমান রাজনৈতিক আগ্রাসন ও ইউনূস সরকার কর্তৃক বিচারব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের আরেকটি প্রমাণ। আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়, গত ১১ মাসে জনগণ বিচারব্যবস্থার ওপর আস্থা হারিয়েছে, কারণ ইউনূস সরকার এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিরোধী মত দমনের হাতিয়ারে পরিণত করেছে। শীর্ষ অপরাধী ও সন্ত্রাসীরা এই বিচারব্যবস্থার অধীনে জামিন পেয়ে মুক্ত হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতার করে আদালত চত্বরে প্রকাশ্যে হামলা চালানো হচ্ছে। বিচারকরা এখন আদালতের ভেতরে ইউনূস-সমর্থিত দলীয় গুণ্ডাদের দ্বারা প্রভাবিত হচ্ছেন। আইনজীবীদের ওপর হামলা চালিয়ে রাজবন্দীদের আইনি সহায়তা…
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। এতে বাংলাদেশের অর্থনীতির ভিত্তির প্রধান এই খাত বড় বিপর্যয়ে পড়তে যাচ্ছে। যার প্রভাব হবে সুদূরপ্রসারী। গত বছর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানি ছিল প্রায় ১০.৩ বিলিয়ন ডলার, যার মধ্যে তৈরি পোশাক খাত থেকেই এসেছে ৮.৫ বিলিয়ন ডলার—মোট রপ্তানির ৮৩ শতাংশের বেশি। বিজিএমইএ’র সাবেক সভাপতি রুবানা হক বলেছেন, যখন ভিয়েতনাম ২০ শতাংশ শুল্ক দিয়ে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করবে, তখন আমাদের ৩৫ শতাংশ শুল্ক দিলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে। ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন,…
ঢাকা, ১১ জুলাই ২০২৫: জাতীয় ঐকমত্য কমিশন গত ১১ মাস ধরে সংবিধান সংস্কার ও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে আসলেও কাঙ্ক্ষিত ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রস্তাবে ফিরে যাচ্ছে। আর এরই মাঝে খরচ হয়ে গেছে হাজারো জীবন, রাষ্ট্রের শত কোটি টাকা আর সময়। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ১১তম দিনের বৈঠকে কমিশন এই নতুন প্রস্তাব উত্থাপন করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, সর্বদলীয় কমিটি সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে ব্যর্থ হলে উচ্চকক্ষের স্পিকার উচ্চকক্ষের বৈঠক ডাকবেন। এই প্রস্তাবে তত্ত্বাবধায়ক…