Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » যুক্তরাষ্ট্রের শুল্কারোপে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে দেশের পোশাক খাত
    Economics

    যুক্তরাষ্ট্রের শুল্কারোপে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে দেশের পোশাক খাত

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 11, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। এতে বাংলাদেশের অর্থনীতির ভিত্তির প্রধান এই খাত বড় বিপর্যয়ে পড়তে যাচ্ছে। যার প্রভাব হবে সুদূরপ্রসারী।

    গত বছর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানি ছিল প্রায় ১০.৩ বিলিয়ন ডলার, যার মধ্যে তৈরি পোশাক খাত থেকেই এসেছে ৮.৫ বিলিয়ন ডলার—মোট রপ্তানির ৮৩ শতাংশের বেশি।

    বিজিএমইএ’র সাবেক সভাপতি রুবানা হক বলেছেন, যখন ভিয়েতনাম ২০ শতাংশ শুল্ক দিয়ে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করবে, তখন আমাদের ৩৫ শতাংশ শুল্ক দিলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে।

    ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশের সব রপ্তানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের কারণে সম্ভাব্য ঝুঁকি নিয়ে ইতিমধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার, ফলে এই শুল্কের প্রভাব অত্যন্ত গভীর হতে পারে। তাৎক্ষণিকভাবে রপ্তানি আদেশ কমে যাওয়ার আশঙ্কা ছাড়াও, দেশের অর্থনীতিতে কর্মসংস্থান হ্রাস এবং অস্থিরতার মতো বহুমাত্রিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

    বিশেষজ্ঞরা বলছেন, শুধু রপ্তানি আদেশ কমে যাওয়া নয়, এই শুল্কের প্রভাবে দেশের অর্থনীতিতে কর্মসংস্থান হ্রাস, শ্রমিক ছাঁটাই ও বৈদেশিক মুদ্রা আয় কমে যাওয়ার মতো বড় ঝুঁকি তৈরি হবে।

    প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে ভিয়েতনাম বছরে প্রায় ১৮-২০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে এবং ভারতও মার্কিন বাজারে আগ্রাসীভাবে প্রবেশ করছে। তাদের তুলনায় বাংলাদেশ এখন বড় শুল্ক বৈষম্যের মুখোমুখি।

    বিশ্লেষকরা মনে করছেন, এই সংকট থেকে উত্তরণের জন্য দ্রুত কূটনৈতিক তৎপরতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় বসা জরুরি।

    এর আগে, ট্যারিফ কমানোর অনুরোধ নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস চিঠি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেই চিঠি যে পুরোপুরি ব্যর্থ হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

    যদিও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে দাবি করেন, ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আলোচনা এখনও চলছে। ৯ই জুলাই পরবর্তী বৈঠক হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঐকমত্য কমিশন তত্ত্বাবধায়কে ফিরছে: ১১ মাসের সংস্কার প্রচেষ্টা ফলপ্রসূ না হওয়ায় নতুন প্রস্তাব
    Next Article আওয়ামী লীগের বিবৃতি: বিচারব্যবস্থাকে ইউনূস সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা
    JoyBangla Editor

    Related Posts

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.