Author: JoyBangla Editor

“বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়ে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে”—এমন অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান ইউনূস সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে ‘বিচারিক প্রহসন’ চালাচ্ছে। জয় বলেন, “সরকার একদিকে নির্বিচারে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, অন্যদিকে আদালতে তাদের পক্ষে দাঁড়ানোর ন্যূনতম সুযোগও দিচ্ছে না। আইনজীবীদেরও টার্গেট করা হচ্ছে। যে কেউ রাজবন্দিদের পক্ষে দাঁড়াতে গেলেই তাকেও গায়েবি মামলায় ফাঁসানো হচ্ছে, এমনকি মব লিঞ্চিং পর্যন্ত হচ্ছে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সরকারের নিয়োগকৃত আইনজীবী হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, তার অতীত কর্মকাণ্ড নিয়েই প্রশ্ন তুলেছেন…

Read More

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জুলাই আন্দোলনে ১,৫০০ জনের মৃত্যুর দাবিকে “মাত্রাতিরিক্ত অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে তীব্রভাবে প্রতিবাদ করেছেন। তিনি অভিযোগ করেন, নোবেল বিজয়ী ড. ইউনুস ও তার অন্তর্বর্তীকালীন সরকার জনমত ও আন্তর্জাতিক মতামতকে প্রভাবিত করতে ইচ্ছাকৃতভাবে হতাহতের সংখ্যা ফুলিয়ে তুলছে। দেশের শীর্ষ দুই সংবাদপত্র ‘ডেইলি স্টার’ ও ‘প্রথম আলো’ ১৬ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত প্রতিদিনের মৃত্যুর হিসাব প্রকাশ করেছে, যা বিক্ষোভ ও অশান্তির শীর্ষ সময়কে কভার করে। তাদের তথ্য অনুযায়ী, ৫ই আগস্টের আগে মোট ৩২৯ জনের মৃত্যু হয়। ৫ই আগস্ট থেকে ৮ই আগস্ট পর্যন্ত আরও ৩২৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ফলে, মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায়…

Read More

ভূগর্ভস্থ পানির পাইপে কোনো ছিদ্র বা ফাটল খুঁজে বের করা যেমন কষ্টসাধ্য, তেমনি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। প্রায়ই এ কাজের জন্য রাস্তা খুঁড়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে হয়। তবে এ চিত্র বদলে দিতে পারে ক্ষুদ্রাকৃতির এক রোবট, যা নিজে থেকেই পাইপে ঢুকে ছিদ্র শনাক্ত করে মেরামত করতে পারে। এ ধরনের রোবট তৈরিতে সাফল্য অর্জন করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ডের গবেষকেরা। এই ‘পাইপবট’ নামের রোবটগুলো রাস্তা খোঁড়ার ঝামেলা ছাড়াই পাইপের ভেতর দিয়ে চলাফেরা করতে এবং সমস্যার জায়গা শনাক্ত করে তা মেরামত করতে পারে। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেকানিক্যাল, অ্যারোস্পেস অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নেতৃত্বে পরিচালিত এই প্রকল্পে যুক্ত রয়েছে বার্মিংহাম, ব্রিস্টল ও লিডস বিশ্ববিদ্যালয়ও।…

Read More

সেই একই দৃশ্য। সেঞ্চুরি করেই শূন্যে লাফ। এক টেস্টে দুই বার সেঞ্চুরি উদযাপনের সুযোগ পেলেন নাজমুল হোসেন শান্ত। গল টেস্ট দুই হাত ভরে দিল শান্তকে। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে গড়লেন বিরল এক রেকর্ড। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে শান্ত খেলেছেন ১৪৮ রানের ইনিংস। বাংলাদেশ অধিনায়ক দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পথ খুব একটা সুগম ছিল না। ৬৬ ও ৯০ রানে দুইবার জীবন পেয়েছেন তিনি। নড়বড়ে নব্বইয়ে অল্পের জন্য বেঁচে যাওয়া শান্ত আরও সতর্ক হয়ে এগিয়েছেন। ১৬৯ বলে তাঁর স্কোর ছিল ৯০ রান। বাকি ১০ রান করতে খেলেছেন ২১ বল। ১৯০ বলে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন শান্ত।…

Read More

প্রস্তর যুগে চীনের পূর্বাঞ্চলে সমাজের নেতৃত্বে ছিলেন নারী। সম্প্রতি পাওয়া ডিএনএ বিশ্লেষণে উঠে এসেছে এমনই অভূতপূর্ব তথ্য। প্রায় সাড়ে ৪ হাজার বছর আগের কঙ্কালের জিনগত উপাদান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, সেই সময়কার সমাজ ছিল মাতৃতান্ত্রিক এবং সমাজের সদস্যরা অন্তত ১০ প্রজন্ম ধরে মায়ের বংশ অনুসারে সমাহিত হতেন। চীনের পূর্বাঞ্চলের ফুজিয়া নামক প্রত্নতাত্ত্বিক স্থানে আবিষ্কৃত হয়েছে দুটি সমাধিস্থল। প্রাচীন একটি আবাসিক এলাকার দুই প্রান্তে (উত্তর ও দক্ষিণ দিকে) প্রায় ১০০ মিটার দূরত্বে অবস্থিত ছিল এ দুই সমাধিস্থল। ফুজিয়ায় পাঁচ শতাধিক সমাধিস্থল খনন করে রেডিওকার্বন বিশ্লেষণের মাধ্যমে জানা গেছে, সমাধিস্থলগুলো ২ হাজার ৭৫০ থেকে ২ হাজার ৫০০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে কোনো এক…

Read More

পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমিগুলোর কেন্দ্রে অবস্থিত আরব অঞ্চল একসময় সবুজে মোড়ানো স্বর্গোদ্যান ছিল। মরুপ্রধান অঞ্চল হলেও পৃথিবীর দীর্ঘ ইতিহাসে এই ভূমি নানা সময়ে আর্দ্র আবহাওয়ার দেখা পেয়েছে, আর তখনই সেখানে জন্ম নিয়েছে লেক-নদী, বনভূমি এবং জীববৈচিত্র্যের স্বর্গ। সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্রে এমনটাই দাবি করা হয়েছে। আফ্রিকার সাহারা থেকে শুরু করে ভারতের থার মরুভূমি পর্যন্ত বিস্তৃত সাহারা-আরব মরুভূমি অঞ্চলকে পৃথিবীর বৃহত্তম জীব ভৌগোলিক ‘বাধা’ হিসেবে ধরা হয়। গবেষণায় দেখা গেছে, অন্তত ১ কোটি ১০ লাখ বছর ধরে এই অঞ্চল এতটাই শুষ্ক যে, তা মানুষ ও প্রাণীর আফ্রিকা থেকে ইউরেশিয়ার দিকে অভিবাসনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে এই ধারণায় ধাক্কা দিয়েছে কিছু…

Read More

সাইপ্রাসের লিমাসলের বাসিন্দা লিউবভ সিরিকের (২০) একটি অদ্ভুত খাদ্যাভ্যাস সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। বেশির ভাগ মানুষ চা পান করতে ভালোবাসেন, কিন্তু মার্কেটিং ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করা লিউবভ পছন্দ করেন চা-পাতা ও টি-ব্যাগ। তাঁর মতে, এটি ‘সুস্বাদু’ এবং তিনি দিনে দুবার চা-পাতা ও সপ্তাহে দু-তিনবার টি-ব্যাগ খান। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বছর বয়সী লিউবভের বয়স যখন ১৪ বছর, তখন তাঁর দাদি তাঁকে পুদিনাপাতা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। পুদিনাপাতার স্বাদ তাঁর কাছে ভালো লেগে যায়। এরপর তিনি চা-পাতা খাওয়ার চেষ্টা করেন। একসময় চা-পাতাও তাঁর ভালো লেগে যায়। লিউবভ বলেন, ‘একদিন ভাবলাম, চা-পাতা খেলে কেমন হয়? আমি চেষ্টা করলাম। আমার…

Read More

সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন। দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করলেও নর্টন সান ফ্রান্সিসকোর বাসিন্দা ছিলেন। বেশ কয়েকবার ব্যবসায়িক ব্যর্থতা ও আর্থিক বিপর্যয়ের পর তিনি নিজেকে নতুনভাবে সমাজের সামনে তুলে ধরেন এবং ‘যুক্তরাষ্ট্রের সম্রাট, প্রথম নর্টন’ উপাধি গ্রহণ করেন। নর্টন ১৮১৮ সালে দক্ষিণ-পূর্ব লন্ডনের ডেপটফোর্ডে জন্মগ্রহণ করেন। ১৮২০ সালে ব্রিটিশ ঔপনিবেশিক পুনর্বাসনের অংশ হিসেবে তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় চলে যান। তাঁর বাবা ছিলেন এক সাধারণ সফল কৃষক ও ব্যবসায়ী। ২৭ বছর…

Read More

প্রায় ৫ হাজার বছর আগে প্রাচীন মিশরে তৈরি একটি লিনেন পোশাক এখন বিশ্বের সর্বপ্রাচীন বুনন করা পোশাক (জামা) হিসেবে স্বীকৃত। কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা গেছে, ‘তারখান ড্রেস’ নামে পরিচিত এই পোশাক ৩৫০০ থেকে ৩১০০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে তৈরি হয়েছে। প্রাচীনকালে মানুষ প্রধানত নিজেদের উষ্ণ রাখা ও শরীর সুরক্ষার জন্য পোশাক ব্যবহার করত। সেই সময়ের পরিধেয় বস্তু সাধারণত গায়ে পেঁচিয়ে পরা হতো এবং এগুলো জৈব পদার্থ দিয়ে তৈরি হওয়ায় খুব সহজেই পচে যেত। ফলে সেসব পোশাক বা বস্ত্রের ফসিল বা নমুনা সচরাচর পাওয়া যায় না। তবে তারখান ড্রেস এই সাধারণ ধারার বাইরে। এটি নিছক কাপড় জড়িয়ে পরা কোনো বস্তু নয়, বরং সূক্ষ্মভাবে…

Read More

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারিতে সোনা জিতেছেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। শুক্রবার (২০ জুন) রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন। এতে এশিয়ান আর্চারিতে ৬ বছর পর সোনা জিতলো বাংলাদেশ। প্রথম সেটে ২৮ স্কোর করেন আলিফ। জাপানি আর্চার মিয়াতা গাকুতো করেন ২৭ স্কোর। তাতে আলিফ ২-০ সেট পয়েন্টে লিড পায়৷ দ্বিতীয় সেটে আলিফ ২৯ আর জাপানি আর্চার ২৮ করলে বাংলাদেশের সোনার সম্ভাবনা বাড়ে। পরের দুই সেটের একটি জিতলে শেষ সেট প্রয়োজন হতো না। বাংলাদেশের আলিফ তৃতীয় ও চতুর্থ সেটে হেরে যান৷ মিয়াতার ২৮ ও ২৭ স্কোরের বিপরীতে আলিফ করেন ২৭ ও ২৬। ফলে ৪-৪…

Read More