Author: JoyBangla Editor

গল টেস্টে নিজেরদের প্রথম ইনিংসে ৫০০ এর আগেই অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে ভালো জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। ১৩ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন এই লঙ্কান ওপেনার। ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। এতে কিছুটা অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। উদ্বোধনী জুটিতে ৪৭ রান যোগ করেন এই দুই ওপেনার। এরপর লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। ৩৪ বলে ২৯ রান করা উদারাকে সাজঘরে ফেরান এই টাইগার স্পিনার। এরপর…

Read More

জাহিদুর রহমান দেশে ফলের উৎপাদন গত বছরের তুলনায় বেড়েছে। গত দুই দশক ধরেই ফল উৎপাদনে টেকসই ও ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ছোট দেশ, জমি কম। তবুও বিশ্বের শীর্ষ ১০ গ্রীষ্মমণ্ডলীয় ফল উৎপাদনকারী দেশের অন্যতম বাংলাদেশ। একসময় মানুষ বাড়ির আশপাশের ছোট বাগানে সীমিত পরিমাণ ফল উৎপাদন করত। এখন দেশের প্রায় সব অঞ্চলে বাণিজ্যিকভাবে ফলের চাষ ছড়িয়ে পড়ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, বাংলাদেশে গত ১৮ বছরে ফল উৎপাদন গড়ে ১১ দশমিক ৫ শতাংশ করে বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের মানুষের ফল বেশি খাওয়ারও তথ্য দিচ্ছে। বিবিএসের খানা জরিপে দেখা গেছে, ২০২২ সালে দেশের একজন মানুষ প্রতিদিন গড়ে ৯৫ দশমিক ৪ গ্রাম…

Read More

ইরান-ইসরাইল সংঘাতে না জড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসির। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিবিএসের বরাত দিয়ে বিবিসি জানায়, এমন এক সময়ে স্টারমার এ আহ্বান জানিয়েছেন যখন যুদ্ধে জড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ট্রাম্প। যুদ্ধে জড়িয়ে সংঘাত আরও তীব্র করার পরিবর্তে আলোচনার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এদিকে রিপাবলিকান ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডেম প্রীতি প্যাটেল যুক্তরাজ্য সরকারকে ইরানে আক্রমণ করলে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে ব্রিটেনের শীর্ষ আইনি উপদেষ্টা লর্ড হার্মার ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাজ্য তখনই যুদ্ধে জড়াতে পারে যখন দেশটির নাগরিক হামলার শিকার হবে। সংঘাতের সুষ্ঠু সমাধানের পথ…

Read More

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইরানের দুই মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি ও শিরিন এবাদি। ‘ধ্বংস নয়, সংলাপ বেছে নিন’— এই বার্তা দিয়ে তাঁরা নোবেল উইমেনস ইনিশিয়েটিভ ওয়েবসাইটে এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, তা শুধু ভোগান্তিই বাড়াচ্ছে না, বরং তা গোটা অঞ্চলে ও বৈশ্বিকভাবে বিস্তৃত সংঘাতের আশঙ্কাও তৈরি করছে। নারীদের, শিশুদের—সাধারণ নাগরিকদের জীবন এখন চরম ঝুঁকিতে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এই যুদ্ধ থামাতে হবে। আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, উভয় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা বন্ধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানাই। পাশাপাশি একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ…

Read More

সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ম্যুরাল ‘অঞ্জলি লহ মোর’ প্রশাসনিক নির্দেশে ভেঙে ফেলা হয়। এ ঘটনার প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১২০ জন সংস্কৃতিকর্মী, কবি, লেখক, সাংবাদিক ও প্রগতিশীল নাগরিক। কবি ও সাংবাদিক গিরীশ গৈরিক এবং কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শামস সাইদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ম্যুরাল ‘অঞ্জলি লহ মোর’ প্রশাসনিক নির্দেশে ভেঙে ফেলা হয়েছে জানতে পেরে, আমরা—দেশের বিভিন্ন অঙ্গনের সংস্কৃতিকর্মী, কবি, লেখক, সাংবাদিক ও প্রগতিশীল নাগরিকবৃন্দ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। শিল্পকর্মটি শিল্পী মণীন্দ্র পালের নির্মিত এবং তা প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদের নাচের…

Read More

বাংলাদেশ আজ এক অন্ধকারময় অধ্যায়ের মুখোমুখি। মুক্তিযুদ্ধের চেতনায় গড়া এই রাষ্ট্রে আজ রাষ্ট্রক্ষমতা দখল করে বসেছে সেই স্বাধীনতাবিরোধী শক্তি, যারা এক সময় #রাজাকারের ভূমিকায় ছিল, #জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে এবং গণতন্ত্রকে বারবার গলা টিপে #হত্যা করেছে। আজ যারা রাষ্ট্র চালাচ্ছে তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, বরং ষড়যন্ত্র, বিদেশি চক্রান্ত, এবং লোভী রাজনীতির এক কলঙ্কিত মিশ্রণে ক্ষমতা দখল করেছে। এই #অবৈধ, অগণতান্ত্রিক সরকারটির নেতৃত্বে রয়েছেন তথাকথিত “নোবেলজয়ী” ড. মুহাম্মদ ইউনুস, যিনি বাস্তবে স্বাধীনতাবিরোধী চক্রের মুখপাত্রে পরিণত হয়েছেন। এ সরকারের উদ্দেশ্য একটাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিঃশেষ করা, বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলা, এবং বাংলাদেশকে আবারো পাকিস্তানি ভাবধারার এক অনুগত উপনিবেশে পরিণত করা। তারা দেশের…

Read More

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারী নেতারা। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে রোববার থেকে অর্থ মন্ত্রণালয়ে ব্লকেড কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে সমবেত হন তারা। এক পর্যায়ে তারা বসে পড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনটির কো–চেয়ারম্যান মো. বাদিউল কবির ও মো. নুরুল ইসলাম, কো–মহাসচিব নজরুল ইসলামসহ অন্যান্য নেতারা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’,…

Read More

কক্সবাজার চকরিয়ায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৯ জুন) সকালে উপজেলা শহরে এই মিছিল হয়। পরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলাজুড়ে অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী এসব বিষয় নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মণ্ডল, রাজারকুল ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চাকমারকুল ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম মনজুর, উখিয়া ছাত্রলীগের সাবেক…

Read More

ইরান-ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না, সে সিদ্ধান্ত এখনো নেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার সামনে সব ধরনের সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক ‘পদক্ষেপ’ তুলে ধরা হয়েছে। তবে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। একেবারে শেষ মুহূর্তে আমি সিদ্ধান্ত নেব। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার জন্য একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান। সেই সিদ্ধান্ত কী হবে বা কবে তা নেওয়া হবে, সে সম্পর্কে কিছুই অনুমান করা যাচ্ছে না। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেলেও সেখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের

Read More

ইরানের আহমেদাবাদের কাছে নাতানজ পারমাণবিক স্থাপনায় (শহীদ আহমাদি রোশন পারমাণবিক স্থাপনা) হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী বুধবার রাতে ইরানের নাতাঞ্জ শহরে একটি স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতো। খবর-বিবিসি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, এই স্থাপনায় এমন বিশেষ যন্ত্রাংশ ও উপকরণ রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয়। সেখানে এমন প্রকল্প চলছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে। ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে নাতাঞ্জে এর আগেও হামলা হয়েছে। ইরান-ইসরায়েল সংঘাতের প্রথম দিকে ১৪ জুন সেখানে হামলা চালায় ইসরায়েল। ওই সময় ইরানে ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শীর্ষ জেনারেল…

Read More