সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
“বিশ্বাস করুন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিটি পর্যায়ে ঐক্যবদ্ধ হতে হবে।” ইরানে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ‘শুরু হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন এক রুশ জেনারেল। আপতি আলাদিনোভ নামের ওই মেজর জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর বেশ প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের খবরে বলা হয়, ইসরায়েলি হামলার পর ওই সেনা কর্মকর্তা ১০ লাখ নতুন সেনা নিয়োগ দিতে ক্রেমলিনকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “নতুন মোড় নেওয়ার পাশাপাশি যুদ্ধ ইতোমধ্যে একটি গতি পেয়েছে।” ৫১ বছর বয়সী আলাদিনোভ বর্তমানে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ‘সামরিক-রাজনৈতিক’ বিভাগের উপপ্রধান হিসেবে কাজ করছেন। তিনি সেনাবাহিনীর মতাদর্শ প্রচার এবং গুজব প্রতিরোধেও কাজ…
গ্লোবাল ফায়ার পাওয়ার এর পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে। ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা এবং কমান্ডারদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। আর এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য নতুন করে দীর্ঘমেয়দী সংঘাতের দুয়ারে পৌঁছে গেছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ–এর সিনিয়র অ্যাডভাইজার ও মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক মোনা ইয়াকুবিয়ান বিবিসিকে বলেছেন, ইসরায়েল যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, তা জানার পর তার মনে হয়েছে, পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাবস্থা তৈরি হওয়ার এতটা ঝুঁকি এর আগে কখনো তৈরি হয়নি। “ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যতদিন প্রয়োজন, ততদিন এই অভিযান চলবে।…
বাংলাদেশ ছাত্রলীগ ড. ইউনূসের সাম্প্রতিক আচরণ ও বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিশেষ করে তিনি যুক্তরাজ্য সফরে থাকাকালীন লন্ডনের চ্যাথাম হাউজে তার এক সেমিনারে বলেন- ‘টাকার বিনিময়ে বাংলাদেশীরা ভোট দেয়’ ও ‘ভোট বা সংস্কার বোঝে না বাংলাদেশীরা’, এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ প্রধান উপদেষ্টার অপ্রয়োজনীয় বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলে বলেছে, “অবৈধ ও অসংবিধানীয় উপায়ে ক্ষমতা দখলকারী ইউনূস গত দশ মাস ধরে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করে আসছেন, বিশেষ করে কোনো রাষ্ট্রীয় মর্যাদা বা কূটনৈতিক তাৎপর্যহীন বারবার বিদেশ সফরে যাওয়ার মাধ্যমে। তার সর্বশেষ যুক্তরাজ্য সফর তেমনই ঘটনার একটি পুনরাবৃত্তি। এটি কোনো রাষ্ট্রীয় সফর নয় এবং তিনি…
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাম্প্রতিক যুক্তরাজ্য সফর নিয়ে তীব্র সমালোচনা উঠেছে। এই সফরে কোনো রাষ্ট্রীয় বা দ্বিপাক্ষিক কূটনৈতিক কার্যক্রম না থাকলেও, জনগণের করের টাকায় বিলাসবহুল অবস্থানের পেছনে বিপুল ব্যয়ের অভিযোগ উঠেছে। গত ৯ই জুন শুরু হওয়া এই সফরে ড. ইউনূস ও তার ৩৪ সদস্যের সফরসঙ্গী দল লন্ডনের অত্যন্ত ব্যয়বহুল হোটেল ডরচেস্টারে অবস্থান করেন। এতে মোট খরচ হয়েছে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা (২ লাখ ১০ হাজার ৩২৫ ব্রিটিশ পাউন্ড)। ৩৪ সদস্যের জন্য ৩৭টি কক্ষ ভাড়া করার বিষয়ে তথ্য পাওয়া গেছে। অতিরিক্ত তিনটি কক্ষ কাদের জন্য এবং কেন, এ নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পর্যালোচনায় দেখা গেছে,…
।।আলি শরিয়তি উবাচ।। দেশবাসীকে জানানো হয়েছে, ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে প্রধান উপদেষ্টা লন্ডন সফর করছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। মূলত তিনি কতদিন ক্ষমতায় থাকবেন এবং বিএনপি কতদিন অনুমোদন করবে, এই ফয়সালা করতেই ড. মুহাম্মদ ইউনূস লন্ডন সফরে রয়েছেন। কারণ লন্ডনেই পলাতক জীবন যাপন করছেন বিএনপি নেতা তারেক রহমান। এজন্য সেখানেই দুজনের আনুষ্ঠানিক বৈঠক হবে এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করবে দুজন ষড়যন্ত্রকারীর বৈঠকের ফলাফল। দুজন নীতিহীন, দুর্নীতিবাজ, উগ্রবাদের নেতা, সাম্রাজ্যবাদের দালাল যখন এক টেবিলে বৈঠকে বসবে, সেখানে মঙ্গলের বিপরীতে অমঙ্গলের কালোছায়াই উৎপাদিত হবার কথা। এটাই রাজনৈতিক সায়েন্স, এটাই স্বাভাবিক। আধুনিক সভ্যতার ইতিহাসে পৃথিবীর সকল ষড়যন্ত্রের বৈঠক লন্ডন, সিঙ্গাপুর, দোহা ও দুবাইতে…
লন্ডনে ড.ইউনুসের সফরকে কেন্দ্র করে আওয়ামীলীগের চলমান প্রতিবাদ কর্মসূচী অব্যাহত রয়েছে। আজ শুক্রবার চতুর্থদিনের মতো ডরচেস্টার হোটেলের সামনে বেলা আড়াইটায় বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছে দলটি। গত ১০ জুন সকালে যখন ইউনুস এই হোটেলে উঠেন তখন আওয়ামীলীগ ব্যাপকভাবে বিক্ষোভ সমবেশ করে। সকাল ৭টা থেকে মধ্যদিন পর্যন্ত সরগরম হয়ে ওঠে হোটেলের সামনার ব্যস্ত সড়কটি। পরের দিন ১১ জুন চ্যাথাম হলের সম্মুখে এমনই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। এদিন ড. ইউনুস এই হলের ভেতর একটি আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য দেন। বাইরে ছিল বিপুল সংখ্যক আওয়ামী নেতাকর্মীদের প্রতিবাদী বিক্ষোভ। এরপর ১২ জুন ব্রিটিশ পার্লামেন্টের সামনে অনুষ্ঠিত হয় আবার বিক্ষোভ সমাবেশ। এদিন ড. ইউনুস পার্লামেন্টের একটি হলে…
নানান কল্পনা-জল্পনা শেষে রোববার ভোর থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপে ২১তম আসর। টুর্নামেন্টে অংশ দিতে ইতিমধ্যে দলগুলো যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে শুরু করেছে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক লিওলেন মেসির ক্লাব ইন্টার মায়ামি ও মিশরের ক্লাব আল আহলি। সবশেষ ২০২৩ সালে সাত দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টের। প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজন করা হচ্ছে ক্লাব বিশ্বকাপ। যেখানে খেলবে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ, পিএসজির মতো ইউরোপের শক্তিশালী দলগুলো। তবে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বার্সেলোনা, এসি মিলান, লিভারপুলের মতো ক্লাবগুলো। যার কারণে এই টুর্নামেন্টের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন অনেকে। যদিও…
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও (ফেব্রুয়ারির প্রথমার্ধে) নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। আজ শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডন সফরের সময় লেবার এমপি টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করতে ড. ইউনূসকে দেখা করার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছিলেন টিউলিপ। টিউলিপের বিরুদ্ধে তাঁর খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন (দুদক)। লন্ডনে সাবেক ট্রেজারি মিনিস্টার টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ করেছেন তিনি। একটি চিঠিতে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেন টিউলিপ। তিনি উল্লেখ করেন, এই সাক্ষাৎ ‘ঢাকায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতে সহায়ক হতে পারে।’ বিবিসির…
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলের সামরিক হামলার পর বিশ্বজুড়ে তোলপাড় চলছে। একদিকে গাজায় মানবিক বিপর্যয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব অস্থির। তার ওপর ইরানের ওপর ইসরাইলের যুদ্ধ ঘোষণা করে হামলা সেই অস্থিরতাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে ইসরাইল ও ইরানের মধ্যে যদি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ হয়, তাহলে মধ্যপ্রাচ্য ছাড়খার হয়ে যেতে পারে। অথচ এই বিষয়টি বুঝতে পারছেন না মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর নেতারা। বিশ্বের অনেক নেতা এ বিষয় বুঝতে পেরেছেন। তারা উদ্বেগ, নিন্দা ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার ভোরে ইসরাইল জানায়, তারা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে আঘাত হেনেছে।ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেন। তিনি জানান,…