Author: JoyBangla Editor

তেহরান, ১৩ জুন ২০২৫: ইসরায়েল শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে, যার প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক ঘাঁটি। এই হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের শীর্ষ কমান্ডারসহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি এই হামলাকে “আগ্রাসনের চরম নমুনা” বলে নিন্দা করে ইসরায়েলের বিরুদ্ধে “কঠিন প্রতিশোধ” নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই হামলা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা ধ্বংস করতে এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত হয়েছে। তিনি বলেন, “ইরানের হুমকির বিরুদ্ধে আমাদের এই পদক্ষেপ ছিল অত্যাবশ্যক।” হামলায় তেহরানের কাছে নাতানজ…

Read More

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটিতে চাঁদার দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটকালে ৩ সমন্বয়ককে আটকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পুষ্পকাটি গ্রামে কুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে। রাজনীতি ও জনপ্রতিনিধিত্ব ছাড়াও এলাকায় মৎস্যঘের ও বিসমিল্লাহ ব্রিকস নামের একটি ইটভাটার মালিকানা রয়েছে গোলাম রব্বানীর। আটক হওয়া সমন্বয়করা হলেন- দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ হাসান, শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের আত্তাব মোল্যার ছেলে আব্দুর রহিম ও আশাশুনি উপজেলার আব্দুর রহমান। ইউপি সদস্য গোলাম রব্বানী ও তার ভাই…

Read More

জুতা প্রর্দশন ও ইউনুস ও শফিকুলের ছবিযুক্ত ডাস্টবিন স্থাপন, মুখোস ও মোবাইল পোস্টার ছিল কৌতুহলোদ্দীপক ইউনুসের পদত্যাগ দাবী এবং যুক্তরাজ্য সফর  নিয়ে তৃতীয় দিনের মতো ১২ জুন বেলা আড়াইটা থেকে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার পার্লামেণ্টের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, তাতিলীগ, যুবলীগ,ছাত্রলীগ যৌথভাবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এর আগে ১০ জুন ডরচেস্টার হোটেলে সামনে, যে হোটেলে ড.ইউনুস অবস্থান করছিলেন,এবং চ্যাথাম হলে ১১ জুন সেমিনারে বক্তব্য রাখার সময় আওয়ামীলীগ ও তার অংগ সংগঠন সমূহ বিশাল বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী কর্মসূচীর আয়োজন করে।   আজকে ১২ জুন পার্লামেন্টের সামনে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সরকারের সাবেক পানিসম্পদ মন্ত্রী আবদুর রহমান.…

Read More

।। মনজুরুল হক।। 📍 বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আইন অনুযায়ী কনভিক্টেড। এরকম ব্যক্তির সঙ্গে সরকার প্রধানের বৈঠকের প্রোটোকল না থাকলেও ইউনূস নিজের স্বার্থে তা বানিয়ে নিয়েছেন। এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন ঘোষণার পরে তারেক রহমানের সঙ্গে তার বৈঠক বিশেষ উদ্দেশ্য প্রণোদিত। কী সেই উদ্দেশ্য? 📍 (১) হতে পারে এপ্রিলে নির্বাচন ঘোষণার পরে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপি এবং সেনাপ্রধানের ‘ডিসেম্বরেই নির্বাচন হতে হবে’ ঘোষণাটি অবজ্ঞা করেছেন মুহাম্মদ ইউনূস। এখন অন্যান্য দল কি করবে তার চেয়ে বড় কথা বিএনপি কি করবে? মুহাম্মদ ইউনূস জানেন বিএনপি ডিসেম্বরে নির্বাচন ইস্যুতে বেঁকে বসলে তার পক্ষে এপ্রিলে ঠেলে নেওয়া সম্ভব হবে না। তাই তারেক…

Read More

বিগত বছরের ৫ আগস্ট বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে গণশত্রু, খুনি-ফ্যাসিস্ট ইউনূস ও তার দেশবিরোধী জঙ্গি দোসররা ‘মেটিক্যুলাস ডিজাইন’ এর মাধ্যমে দেশত্যাগে বাধ্য করে। এরপর থেকে দেশব্যাপী জনগণের উপর নেমে আসে অত্যাচার, নির্মম-নিষ্ঠুর-বিভীষিকাময় এক আঁধার। গণতন্ত্র আজ নির্বাসনে, মানবাধিকার ভূলুণ্ঠিত! গণমাধ্যমের স্বাধীনতা লুপ্ত! নারীর প্রতি ভয়াবহ সহিংসতা-নির্যাতন-ধর্ষণ! মানুষের জানমালের নিরাপত্তা নেই! ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নির্যাতন-নিপীড়ন চলছেই! আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি! দেশের কেন্দ্র থেকে প্রান্তে—লাগামহীন মবসন্ত্রাস, গণডাকাতি, ছিনতাই, রাহাজানি! শিক্ষাঙ্গনে নৈরাজ্য, ন্যায়বিচার ও আইনের শাসন দুঃস্বপ্নে পরিণত হয়েছে! উগ্র জঙ্গি ও সাম্প্রদায়িকগোষ্ঠীর উন্মাদনা গোটা জাতিকে শঙ্কিত করে তুলেছে! বাংলাদেশের ভূখণ্ড ও সম্পদ বিদেশিদের কাছে তুলে দেবার…

Read More

।।সাখাওয়াত হোসেন।। বাংলাদেশ আজ একদিকে গভীর সুপরিকল্পিত ষড়যন্ত্র ও সাংবিধানিক সংকট । অন্যদিকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়িয়ে। এই ষড়যন্ত্র কেবল সরকারবিরোধী কোনো আন্দোলন ছিল না,এটি রাষ্ট্রবিরোধী যুদ্ধ। এই ষড়যন্ত্রের নতুন নাম — “জুলাই সনদ”। এর নেপথ্যে রয়েছে ইউনুস চক্র, জামাত-শিবিরের পুরোনো ধ্বংসাত্মক শক্তি, এবং একদল দেশবিরোধী পরাশক্তির দালাল। জুলাই সনদ: এক বিভাজনমূলক গৃহযুদ্ধের রূপরেখা জুলাই সনদ কোনো রাজনৈতিক প্রস্তাবনা নয় — এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংবিধানিক ভিত্তিকে ধ্বংস করার প্রকাশ্য ঘোষণা। এই তথাকথিত সনদের মাধ্যমে তারা বলেছে: • সংবিধান বাতিল করতে হবে। • রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। • তিন বাহিনীর প্রধানদের সরিয়ে দিতে হবে। • আন্তর্জাতিক হস্তক্ষেপের…

Read More

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের কাছে যুক্তরাজ্য আওয়ামীলীগের পক্ষ থেকে স্মারকলিপি হস্তান্তর করা হয়। ১২ই জুন ২০২৫, ১০ নম্বর ডাউনিং স্ট্রিট,ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে,মাননীয় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে যুক্তরাজ্য আওয়ামীলীগের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান হয় হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে স্মারকলিপি হস্তান্তর করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিনিয়র সহসভাপতি জালাল উদ্দীন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, অর্গানাইজিং সেক্রেটারি আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ। ইউনুস সরকারের কোনো বৈধতা না-দেওয়াসহ মানবতাবিরোধী কার্যকলাপ বন্ধ করার দাবী জানিয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে গত ৯ই জুন ২০২৫ইংরেজি, ইউকে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল পক্ষ…

Read More

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে আকাশে ওড়ার পরপরই একটি ভবনের ওপর আছড়ে পড়ে। ভারতের পুলিশ জানিয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনায় ২৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। একে এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা বলা হচ্ছে। বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ভারতীয় এয়ারলাইনস এয়ার ইন্ডিয়ার। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১টা ৩৯ মিনিটে আকাশে ওড়ে উড়োজাহাজটি। গন্তব্য ছিল যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দক্ষিণে গ্যাটউইক বিমানবন্দর। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজে ২৩০ জন যাত্রী, ১০ ক্রু ও দুজন পাইলট ছিলেন। যাত্রীদের মধ্যে ভারতের ১৬৯ জন, যুক্তরাজ্যের ৫৩ জন, পর্তুগালের ৭ জন ও কানাডার ১…

Read More

মাত্র তিন মাসের কন্যাশিশু মনিকা ইউনূসকে নিয়ে ১৯৭৭ সালে আমেরিকার নিউ জার্সিতে একবারেই চলে গিয়েছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইউনূসকে বিয়ে করে নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা ইউনূসের প্রথম স্ত্রী ভেরা ফরেস্তেনকো।ভেরা ছিলেন রাশিয়ান ধর্নাঢ্য পরিবারের সন্তান।ভেরার বাবার নাম অ্যালেক্স ফরেস্তেনকো।রাশিয়ান হলেও অ্যালেক্স ফরেস্তেনকোর একমাত্র কন্যা সন্তান ভেরা ফরেস্তেনকোর জন্ম ও বেড়ে উঠা সব আমেরিকায়।ভেরা আমেরিকার ইয়ুথ ফ্যামিলি সার্ভিসের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। এছাড়াও আমেরিকার ভ্লাদিমির অর্থোডক্স চার্চের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।১৯৬৭ সালে আমেরিকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে খ্রিস্টান ভেরা ফরেস্তেনকোর প্রেমে পড়েন ইউনূস। প্রেম না ফাঁদ? তা বুঝতে ভেরার খুব বেশি বছর সময় লাগেনি।ভেরা ফরেস্তেনকোদের পুরো বংশ দীর্ঘদিন ধরে…

Read More

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন, যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কথিত পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার পুনরুদ্ধারের জন্য সমর্থন চাইছেন। ব্রিটিশ সংবাদমাধ্যমকে ড. ইউনূস বলেছেন, যুক্তরাজ্যের উচিত ‘নৈতিকভাবে’ তার সরকারকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে ‘চুরি হওয়া’ অর্থ খুঁজে বের করতে সাহায্য করা। এই বেশিরভাগই বর্তমানে যুক্তরাজ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে ইউনূস বলেছেন, স্টারমার এখনও তার সঙ্গে সাক্ষাতে সম্মত হননি। ড. ইউনূস বলেন, ‘আমার সঙ্গে…

Read More