Author: JoyBangla Editor

দেশে ফের চোখ রাঙাতে শুরু করেছে মহামারি করোনা ভাইরাস। নতুন নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ঠেকাতে বিমানবন্দর ও স্থলবন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বিদেশ থেকে আগত যাত্রীদের স্ক্রিনিংয়ের মাধ্যমে ঝুঁকি কমানোর চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সম্প্রতি ওমিক্রনের কয়েকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট—এলএফ.৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১—এর সংক্রমণ বিভিন্ন দেশে দ্রুত হারে বাড়ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ভারতসহ আশপাশের কয়েকটি দেশে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। একইসঙ্গে যেসব বিদেশি যাত্রী বাংলাদেশে প্রবেশ করছেন, তাদেরও স্ক্রিনিংয়ের আওতায়…

Read More

আজ বাংলাদেশের অর্থনীতি একটি ভয়াবহ চক্রান্ত ও ষড়যন্ত্রের মুখোমুখি। আন্তর্জাতিক মহলের পৃষ্ঠপোষকতায় এক সময়ের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এখনকার বিতর্কিত ব্যক্তি ড. মুহাম্মদ ইউনুস দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে দেশি-বিদেশি বহু অভিযোগ থাকলেও, কিছু তথাকথিত প্রগতিশীল ও মোড়ল শ্রেণি তাঁকে “নবী” বলে দাবি করছে, যারা আদতে মৌলবাদী ও জঙ্গিবাদে বিশ্বাসী। জাতির জন্য এটি নিছক লজ্জার বিষয় নয়, এটি এক ভয়ানক বিপদ সংকেত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের কলকারখানা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। গার্মেন্টস সেক্টর, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে। হাজার হাজার শ্রমিক ইতোমধ্যে কাজ হারিয়েছে, নতুন বিনিয়োগ নেই…

Read More

লন্ডনে হোটেলের সামনে আওয়ামীলীগের প্রতিবাদের মুখে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। চার দিনের সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাধার মুখে পড়েন। মঙ্গলবার ১০ জুন সকালে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।লন্ডনের হিথরো বিমান বন্দরে ড. ইউনুসকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম। মঙ্গলবার সকাল ৭টা থেকে কয়েক হাজার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী জড়ো হন পশ্চিম লন্ডনের পার্ক লেনের ডরসেস্টার হোটেলের সামনে। ড. ইউনুস যখন হোটেলে প্রবেশ…

Read More

অত্যাধুনিক চক্ষু হাসপাতাল এখন জুলাইয়ে তথাকথিত আহতদের আবাসিক হোটেলে পরিণত হয়েছে। গত ২৮ মে নিছক ‘ভুল বোঝাবুঝি’ থেকে হাসপাতালটির চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের পিটিয়ে তাড়িয়ে দেন জুলাই আন্দোলনের আহতরা। জুলাই আহতরা জানান, ‘নানান কারণে আমাদের ঢাকায় আসতে হয়। ঢাকায় এসে থাকবো কোথায়? এজন্য আমাদের পক্ষে হাসপাতাল ছাড়া সম্ভব নয়।’ এ যেন মগের মুল্লুক।  

Read More

আলী আজগর ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে গড়া একজন তৃণমূল সৈনিক—৫৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। কিন্তু সেই সাহসী আওয়ামী লীগ নেতার জীবনটাও কেড়ে নিল আজকের অবৈধ ও নৃশংস ইউনুস সরকার! গত ১০ মাসে দুইবার মিথ্যা #মামলায় গ্রেফতার করা হয় আলী আজগরকে।প্রথমবার জামিন পান, কিন্তু দ্বিতীয়বার তাকে ফেরানো হয়নি জীবিত।কারাগারে নেওয়ার পর দুই দিনের রিমান্ডে তাকে বর্বরোচিত #নির্যাতন করা হয়। জেলে ফেরত পাঠানো হয় অর্ধমৃত অবস্থায়। তার শরীর আর সইতে পারেনি—কারাগারে হার্ট অ্যাটাক হয়।কোন চিকিৎসা ছাড়াই তাকে মরতে দেওয়া হয়!এটা পরিকল্পিত ‘জেল কিলিং’। ইউনুস সরকারের জেল এখন ‘কিলিং হাউজ’ আদর্শিক নেতাদের একে একে মেরে ফেলা হচ্ছে রাষ্ট্রীয় পরিকল্পনায়!

Read More

।। ড. মাহফুজ পারভেজ।। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের নয়াদিল্লিস্থ গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) ৭ জুন তাদের ওয়েবসাইটে ‘The Rise of the NCP and Bangladesh’s Descent into Chaotic Politics’ শিরোনামে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে, যা যৌথভাবে রচনা করেছেন আদিত্য গৌদারা শিবমূর্তি ও মধুরিমা প্রামাণিক। যে বিশ্লেষণে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ‘বাংলাদেশ এখন গণতন্ত্র ও বিশৃঙ্খল পতনের মাঝামাঝি এক ঝুঁকিপূর্ণ পথে হাঁটছে’। আদিত্য গৌদারা শিবমূর্তি হলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) কৌশলগত গবেষণা কর্মসূচির প্রতিবেশী অধ্যয়ন উদ্যোগের একজন সহযোগী ফেলো। তিনি দক্ষিণ এশিয়ায় কৌশলগত ও নিরাপত্তা-সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং বিকাশের ওপর মনোযোগ দেন আর মধুরিমা প্রামাণিক ওআরএফ -এর কৌশলগত…

Read More

থাইল্যান্ডে চিকিৎসা শেষে রোববার দিবাগত রাত দেড়টার দিকে দেশে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোরগঞ্জে একটি মামলার আসামি হয়েও তিনি কীভাবে দেশত্যাগ করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তবে চিকিৎসা শেষে দেশে ফিরেও আসেন এই সাবেক প্রেসিডেন্ট। সোমবার রাজধানীর যাত্রবাড়ী থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। পরিদর্শন শেষে বিষয়টি নিয়ে তার কাছে প্রশ্ন রাখেন সাংবাদিকরা। ‘মামলা মাথায় নিয়ে একজন সাবেক প্রেসিডেন্ট বিদেশে গেছেন, আবার ফিরে আসছেন। তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি’-এক সাংবাদিক বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারাই বলেছেন অনেক মামলা আছে, কিছু কিছু মামলা…

Read More

।।আরিফ মাহফুজ ।। রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে চার দিনের সফরে বৃটেনে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চার দিনব্যাপী এই সফরে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। এ সময় রাজা চার্লসের হাত থেকে তৃতীয় ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। সফর শেষে আগামী ১৪ই জুন দেশে ফিরবেন তিনি। প্রধান উপদেষ্টার এই সফরকে দ্বিপক্ষীয় সফর বলে ঘোষণা দিয়েছে বৃটিশ সরকার। সে অনুযায়ী ১১ই জুন ড. ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ড. মুহাম্মদ ইউনূসের সফরকে কেন্দ্র করে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে সপ্তাহব্যাপী চলছে উৎসাহ- উদ্দীপনা। বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো…

Read More

অন্তর্বর্তী অবৈধ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার ১০ মাসের মাথায় ৯ জুন ১১তম বিদেশ সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এ বছরের সম্মানজনক ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড’-এর জন্য ড. ইউনূসকে মনোনীত করেছেন! বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী গত ৪ জুন সংবাদ সম্মেলনে বলেন, প্রধান উপদেষ্ট ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন। এটি কেবল প্রধান উপদেষ্টার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্যও এক অসামান্য মর্যাদা ও গৌরবের অনন্য স্বীকৃতি। এই পুরস্কার বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও দৃপ্ত…

Read More

৯ জুন লন্ডন সফরে আসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য। সফরে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এছাড়াও দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে। বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরতে লন্ডনের সহায়তা চাইবে ঢাকা। তবে তার এ সফরকে ঘিরে লন্ডনে আওয়ামীলীগ ঘরানায় উত্তেজনা  বিরাজ করছে। তারা ইউনুসকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। গত ২ জুন লন্ডনের একটি হলে কর্মী সমর্থক সমন্বয়ে বিশাল সভা করে এ ঘোষণা দেন তারা।এ নিয়ে প্রতিবাদী ব্যানার ফেস্টুন প্রস্তুত করা হচ্ছে। বিলেতের প্রবাসী বাঙালিদের প্রতিও জোরেসোরে ইউনুসকে প্রতিহত…

Read More