সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
।। আল আমিন রহমান।। বাংলাদেশের বাজারে মোট কী পরিমাণ টাকা আছে, সেটা বলা কঠিন! তবে বাংলাদেশ ব্যাংকের দেয়া বিভিন্ন হিসাব বিবেচনায় নিলে বলা যায়, গত বছরের নভেম্বর পর্যন্ত সরবরাহ করা মোট মুদ্রার বাজার মূল্য ১৭ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে ছাপানো নোট আকারে বাজারে আছে ২ লাখ ৭৫ হাজার কোটি টাকা। কয়েনের পরিমাণ কত সেটা সরকার কখনোই জানায় নি। তবে এর পরিমাণ ৪ হাজার কোটি টাকার মত বলে ধারণা করা হয়। ঈদকে সামনে রেখে বাজারে নতুন নোট এসেছে। একে একে সব নোট ছাড়া হচ্ছে বাজারে। বাজারে থাকা সব নোট ধীরে ধীরে তুলে নেয়া হবে। এটা এক বিশাল কর্মযজ্ঞ!…
।। নাবিলা খান।। আজ ৭ জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস। ভোরের স্ফটিক রৌদ্রের মত বীর বাঙালি জাতির দীর্ঘ মুক্তির সংগ্রামের ইতিহাসে অনন্য আত্মত্যাগের গৌরবজ্জ্বল দিন আজ। ছয় দফা দাবি মূলত ছিল বাঙালির প্রথম মুক্তির সনদ। ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের জন্য সম-অধিকার চেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছয়টি দাবিতে দেশব্যাপী গণআন্দোলনের সূচনা করেছিলেন, তার মূলে ছিল বাংলার স্বায়ত্তশাসন। এই ছয় দফা দাবির মধ্য দিয়েই বাঙালি স্বাধিকার ও স্বায়ত্তশাসনের আন্দোলন ধীরে ধীরে বাংলার স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। বাঙালি জাতির ‘ইতিহাস খুঁড়লেই রাশি রাশি দুঃখের খনি’। অথচ সেই খনি ভেদ করে শোনা গিয়েছিল শুশ্রুষার মত এক বজ্রকণ্ঠ ধ্বনি– যে ধ্বনি ছিল বঙ্গবন্ধুর,…
আজ ঐতিহাসিক ৭ জুন, ছয় দফা দিবস। ছয়দফা বাঙালির আত্মনিয়ন্ত্রণের তথা স্বাধিকার আন্দোলনের সনদ যা ক্রমে ক্রমে স্বাধীনতার এক দফায় রূপান্তরিত হয়। বিশ্বের ইতিহাসে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী গণজাগরণে ছয় দফা একটি মাইলফলক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তি সনদ ছয় দফা’র পক্ষে ১৯৬৬ সালের ৭ জুন হরতালের মাধ্যমে তীব্র গণআন্দোলনের সূচনা হয়। ছয়দফা আন্দোলনে আত্মত্যগী সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত সম্মিলিত বিরোধী দলের সম্মেলনে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যনীতির বিরুদ্ধে ঐতিহাসিক ছয়দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু। এর আগে তিনি অর্থনীতিবিদ ও আইনজীবিসহ বিভিন্ন পেশার একদল দক্ষ…
কাল পবিত্র কুরবানীর ঈদ। এই দিনটি ত্যাগ, সহমর্মিতা আর মানবতার মহিমা বহন করে। অথচ এ বছর লাখ লাখ গার্মেন্টস শ্রমিকের কাছে ঈদ মানে নিঃস্বতা, বঞ্চনা আর বুকফাটা কান্না। ঈদের নতুন কাপড় নয়, তারা পেয়েছে লাঠিপেটা। বোনাস নয়, পেয়েছে চোখের পানি। গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও আশুলিয়ার শ্রমিকরা দিনের পর দিন কাজ করে যে মজুরি পাওয়ার কথা, সেটিও তাদের কপালে জোটেনি। ঈদের ঠিক আগ মুহূর্তে বোনাসের দাবিতে তারা যখন শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়ায়, তখন তাদের ওপর নেমে আসে রাষ্ট্রীয় নির্যাতনের খড়্গ। পুলিশের লাঠি, জলকামান আর কথিত সরকার সমর্থিত এনসিপি-জামায়াত সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত হয় ঈদের প্রস্তুতি। যাদের ঘামে তৈরি পোশাকে বিদেশি বিলাসিতা, রপ্তানি রিজার্ভে…
বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস জাতির উদ্দেশে ভাষণ প্রদানের নামে মিথ্যার ফুলঝুরি নিয়ে বসেছিল। সে যেভাবে একের পর এক মিথ্যার বেসাতি করে যাচ্ছে চরমভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে। নিজের চরম ব্যর্থতা ঢাকতে সর্বত্র ভূত দেখছে এবং ব্যর্থতার দায়ভার আওয়ামী লীগ নেতৃত্বে পরিচালিত সরকারের উপর চাপানোর অপচেষ্টা করছে। অর্থনৈতিকভাবে অগ্রসরমান ও শান্তিপূর্ণ একটা দেশের রাষ্ট্রক্ষমতা অসাংবিধানিকভাবে দখল করে সেটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত ছিল। সেই বাংলাদেশ আজ অশান্তি ও অনিশ্চয়তার মডেলে পরিণত হয়েছে। ফ্যাসিস্ট ইউনূসের বক্তব্যের সঙ্গে জনগণের যাপিত জীবনের বিস্তর ফারাক।…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ বিএনপিকে ‘ক্ষুব্ধ’ করেছে এবং পাশাপাশি দলটি মনে করে ‘নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ তৈরির জন্যই’ এপ্রিল মাসে নির্বাচনের কথা বলা হয়েছে। শুক্রবার (৬ জুন) সন্ধ্যার ওই ভাষণে ড. মুহাম্মদ ইউনূস ‘শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম’ করেছেন এবং একটি ‘বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছেন’- এমন অভিযোগ তুলেছে দলটির জাতীয় স্থায়ী কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের যে সময় প্রধান উপদেষ্টা দিয়েছেন সেটি ‘বাস্তবতার নিরিখেই’ তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, গণতন্ত্রে উত্তরণ বিলম্বিত হলে সংকট ঘনীভূত হবে। প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টামণ্ডলী নিরপেক্ষ চরিত্র হারিয়েছেন। এপ্রিল কোনোভাবেই…
দেশটিতে কয়েক বছর ধরে প্রচণ্ড খরা, আশঙ্কাজনক হারে কমেছে পশুর সংখ্যা. ক্ষতির সম্মুখীন হবেন কৃষকরা, আদেশ অমান্য করলে জরিমানা ও পশু জব্দ মধ্যপ্রাচ্যের দেশ মরক্কোয় এ বছর ঈদুল আজহায় কোরবানি না দিতে রাজকীয় ডিক্রি (সরকারি আদেশ) জারি করা হয়েছে। দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক বুধবার (৪ জুন) রাজা ষষ্ঠ মোহাম্মদের জারি করা রাজকীয় ডিক্রিটি পড়ে শোনান। ডিক্রিতে রাজা ষষ্ঠ মোহাম্মদ সাধারণ মানুষকে এ বছর কোরবানি না দেয়ার আহ্বান জানান। রাজকীয় ডিক্রিতে বলা হয়, “আমরা সবসময় চেয়েছি আমাদের প্রজারা যাতে তাদের ধর্মীয় বিধান ও রীতি যথাযথভাবে পালন করতে পারেন। তবে বর্তমানে আমরা এক ব্যতিক্রমী পরিস্থিতির মুখোমুখি, যা আমাদের কিছু…
আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘ বিচার, সংস্কার ও নির্বাচনসংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।’ ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে তাঁরা দায়িত্ব গ্রহণ করেছিলেন। সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও…
‘২ হাজার টাকায় টিকিট কিনলে পোলাপান খাবি কি, ’ ঢাকা থেকে সাইকেলে গাইবান্ধা যাচ্ছিলেন রাজু। রাত্রে পথে টহলরত সেনা সদস্যদের মোকাবিলায় একথা বলেন তিনি। পরের দৃশ্য আমাদের অর্থনীতির চোখ ছলছল করা অনুভুতি। নিউজিটি দেখে এক নেটিজনের মন্তব্য বগুড়ার মহাসড়কে মধ্যরাতে এক মধ্যবয়সী সাইকেল আরোহীকে দেখে থামায় সেনাবাহিনী। লোকটি ইতোমধ্যে ২১ ঘণ্টা সাইকেল চালিয়ে ঢাকা থেকে বগুড়া পৌঁছেছেন। গন্তব্য গাইবান্ধা। সাইকেলে ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাড়ি যাবেন পরিবারের সঙ্গে ঈদ করতে। ঢাকায় রিকশাচালান তিনি। সন্তানের জন্য সাইকেল কিনেছেন টাকা জমিয়ে। সেটাসহ বাড়ি যেতে যা খরচ, বাসভাড়া ততো টাকা তার কাছে নেই। যা আছে সবটা খরচ করে ফেললে আবার ঈদের খরচাটুকু শেষ…