সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার এখন ভুমিকম্পে ধ্বংসের নগরী। ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দেশটির সব ওলটপালট হয়ে গেছে। হাজার পেরিয়েও তরতর করে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। এই অবস্থায় দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের এই ভয়াবহ ভূমিকমম্পের বিধ্বংসী শক্তি ছিল ৩৩৪টি পরমাণু বোমার সমান। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ববিদ জেস ফনিক্স দেশটির গণমাধ্য সিএনএনকে বলেছেন, মিয়ানমারের ভূমিকম্প যে পরিমাণ শক্তি নির্গত করেছে তা প্রায় ৩৩৪টি পরমাণু বোমার সমান। মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে। নিহতের সরকারি সংখ্যা ১০০২ জনে পৌঁছেছে। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর-বিবিসি নিহতদের বেশিরভাগই মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের। মান্দালয় ভূমিকম্পের কেন্দ্রস্থলের…
রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল।তারা হিন্দুরাষ্ট্র ফেরানোর দাবিতেও সরব। স্থানীয় সময় শুক্রবার রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে জড়ো হন হাজারো বাসিন্দা। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে, এ ঘটনায় নিহত হন ২ জন। আহত হয়েছেন অন্তত ১৭ জন। এদিন পার্লামেন্টের সামনে জড়ো হয়ে, ‘রাজা ও দেশ’ জীবনের থেকেও প্রিয় বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের হঠাতে লাঠি চার্জের পাশাপাশি জল কামান ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পুলিশের দাবি, নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ায় কঠোর পদক্ষেপ হাতে নেন তারা। আটক করা হয় কয়েকজনকে। সহিংসতা রোধে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কারফিউ জারি করা হয়েছে।…
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ৩০তলা ভবনের ধ্বংসস্তূপের নিচে ১৫ জনের জীবনের চিহ্ন শনাক্ত করা হয়েছে। তাদের জীবিত উদ্ধারে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। শনিবার ব্যাংকক দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক সুরিয়ান রাভিওয়ান এই তথ্য জানান। তিনি জানান, এই দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে এবং ৪৭ জন নিখোঁজ রয়েছে। সুরিয়ান জানান, ৩০তলা নির্মাণাধীন ভবনের ধ্বংসস্তূপের নিচে ১৫ জনের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, উদ্ধারের জন্য ৭২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকলে ও পানিশূন্যতার কারণে ভুক্তভোগীরা শকে চলে…
বকেয়া বেতন ও বোনাসের দাবিতে এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকার বিজয়নগরে শ্রম ভবনের সামনে আন্দোলন করছেন গাজীপুরে টিএনজেড গ্রুপের তিনটি পোশাক কারখানার প্রায় তিন হাজার শ্রমিক। এসব শ্রমিকের কেউ কেউ তিন মাস ও কেউ কেউ চার মাসের বেতন ও ঈদের বোনাস পাবেন। আজ শনিবার দুপুরেও শ্রমিকদের নানা স্লোগান দিয়ে বেতন বোনাসের দাবিতে আন্দোলন করতে দেখা যায়। ছয় বছর ধরে টিএনজেড গ্রুপের ফ্যাক্টরি অপারেটর হিসেবে কাজ করছেন নার্গিস বেগম। অসুস্থ স্বামী, এক ছেলে ও শাশুড়ি নিয়ে তাঁর পরিবার। তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। অসুস্থ স্বামীর ওষুধ কিনতে পারছেন না। বাসাভাড়া বাকি। নার্গিস বেগম বলেন, তাঁর স্বামীর ওষুধের জন্য প্রতি মাসে…
৩১শে মার্চ ঈদ, মাঝে বাকি দুদিন। ইতিমধ্যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। অথচ এই আনন্দঘন মুহূর্তেও মুখ কালো করে অনিশ্চিত জীবনযাপন করছেন লাখো পোশাক শ্রমিক। এই শ্রমিকদের বেতন-বোনাস কিছুই হয়নি। কীভাবে প্রিয়জনদের সাথে ঈদ করবেন, ঈদের পর আদৌ কারখানা খুলবে কি না, তারও কোনো নিশ্চয়তা নেই। শিল্প পুলিশের তথ্য বলছে, তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ১২২টি কারখানায় এখনও ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি। এছাড়া ৭২৩টি কারখানার শ্রমিক পাননি ঈদ বোনাস। জানা গেছে, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বেপজার অধীনস্ত মোট ২ হাজার ৮৯০টি পোশাক কারখানার মধ্যে ২ হাজার ৭৬৮টিতে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়েছে। তবে ৩০টি কারখানায় এখনও জানুয়ারি…
ঝিনাইদহের কালীগঞ্জে স্বাধীনতা দিবসে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করায় উগ্রবাদীরা হামলা চালিয়ে মাইক ভাঙচুর করেছে। এসময় তারা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের কেয়ারটেকার সাগর হোসেন নামে একজনকে পিটিয়ে আহত করে এবং মাইকের কিছু অংশ ভেঙে নিয়ে যায়। ২৬শে মার্চ, বুধবার সকাল ৯টার দিকে শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মাইকে ভাষণ বাজালে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ শহরের দেশ মাইক অ্যান্ড অডিও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইয়াকুব আলী জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকা ভাড়ায় একটি মাইক সেট মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যায়। তিনি শুনেছেন, ওই ভবনের কেয়ারটেকার সাগর হোসেন মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে নিষেধও করে। কিন্তু এরপরও…
মাইকেল রুবিন একজন প্রখ্যাত আমেরিকান লেখক, বিশ্লেষক এবং মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনীতি বিষয়ে বিশেষজ্ঞ। তিনি ওয়াশিংটন-ভিত্তিক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো এবং প্রায়শই আন্তর্জাতিক সংঘাত ও রাষ্ট্রীয় নীতি নিয়ে লেখালেখি করেন। তার সাম্প্রতিক নিবন্ধ “Will There Be a Coup in Bangladesh?” বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে গভীর বিশ্লেষণ উপস্থাপন করেছে। গত ৫ আগস্ট, ২০২৪-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন, যখন সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করে এবং সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ দমনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে। এরপর বিক্ষোভকারীদের নেতারা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ…
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে মিয়ানমারের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডে। দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে। রাত ১০টা পর্যন্ত মিয়ানমারের জান্তা সরকারের হিসাব অনুযায়ী, দেশটিতে অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন। আহত ৭৩২ জনের বেশি। আর থাইল্যান্ডে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭ দশমিক ২…
জেনারেল টিক্কা খান-এর মতে, তিনি ২৬ মার্চ গণহত্যার কোনো আদেশ দেননি। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, “যদি তাই হয়, তাহলে আপনি শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির বাসা থেকে কেন গ্রেপ্তার করলেন?” জেনারেল টিক্কা খান বললেন, “আমার সমন্বয় কর্মকর্তা (Co-ordination Officer) আমাকে একটি তিন-ব্যান্ডের রেডিও এনে শোনার জন্য বলেছিলেন, যেখানে ঘোষণা করা হয়েছিল যে শেখ মুজিব সাহেব স্বাধীনতার আহ্বান জানিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি শেখ সাহেবকে স্বাধীনতা ঘোষণা করতে শুনেছি, কারণ আমি তাঁর কণ্ঠ খুব ভালোভাবে চিনতাম। সেই ঘোষণাই আমাকে, তৎকালীন পূর্ব পাকিস্তানের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে, তাঁকে গ্রেপ্তার করতে বাধ্য করেছিল। অন্য কোনো বিকল্প ছিল না।” প্রশ্ন: “যদি শেখ মুজিব তাজউদ্দীন সাহেবের সঙ্গে ভারত চলে…
সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর এখন ধ্বংসস্তূপ, লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চের ম্যুরাল ঢেকে দেওয়া হয়েছে, আর ঢাকার আজিমপুর কবরস্থানে এক বীর মুক্তিযোদ্ধার নাম ফলক কালো কালি দিয়ে মুছে ফেলা হয়েছে। এই তিনটি খবর কি কেবল বিচ্ছিন্ন ঘটনা? নাকি এর পেছনে সুস্পষ্ট একটি উদ্দেশ্য আছে? বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলহাজ্ব আবদুল আজিজ, বীর প্রতীক।মাত্র ২১ বছর বয়সে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন কুমিল্লার এই সাহসী সন্তান। ঢাকা কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ছিলেন, গ্রীন রোডে পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে মুক্তিবাহিনীর ২ নম্বর সেক্টরে গেরিলা যোদ্ধা হিসেবে যোগ দেন। ঢাকা দখল করতে যাত্রাবাড়ী ইলেকট্রিক সাবস্টেশন ও সায়েদাবাদ সেতুর বিদ্যুৎ লাইন উড়িয়ে…