সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ও গবেষক এবং মিডল ইস্ট ফোরাম ইউএসএ এর পরিচালক ক্লিফোর্ড স্মিথ জামায়াত শিবিরকে বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা রক্ষায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন। আলী রিয়াজ ও টবি ক্যাডম্যানসহ বিশ্বজুড়ে জামাতকে কারা সহযোগিতা করে, জামায়াত কেন্দ্রিত কোন কোন সংগঠন সক্রিয় এবং কারা যুদ্ধাপরাধীদের মৃত্যুতে শোক প্রকাশ করে তাদের কয়েকজনের পরিচয় তুলে ধরে জামাতের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহবান জানান। ক্লিফোর্ড, র্যাবের বিরুদ্ধে স্যাংশন ও ভিসা রেস্ট্রিকশনকে ভুল নীতি হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে নিজ দেশের স্বার্থেই শেখ হাসিনাকে সমর্থন করা উচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, জামাতের অংশীদার বিএনপি র্যাব প্রতিষ্ঠা…
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এটি সেই জায়গা যেখানে বাজেট কাটছাঁটের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে বিশেষ করে যাদের সহায়তা পাওয়ার প্রয়োজনীয়তা সবচেয়ে জরুরি। এসময় তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই বিনিয়োগ করা উচিত, কারণ এই মানুষগুলো ইতিমধ্যে অসীম কষ্টের মধ্যে দিয়ে জীবন পার করছে।শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।পবিত্র রমজান মাসে, তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান যে তারা যেন শুধুমাত্র কথায় নয়, বরং বাস্তব পদক্ষেপ ও কার্যকর সহায়তার মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের বাংলাদেশি আশ্রয়দাতাদের প্রতি সংহতি প্রকাশ করে।আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমরা একটি গভীর মানবিক সংকটের মধ্যে রয়েছি। ঘোষিত অর্থের…
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে লাখো রোহিঙ্গা শরণার্থীর ইফতার আয়োজনে যোগ দিতে এসে পদদলিত হয়ে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও দুইজন।জাতিসংঘের সেক্রেটারি জেনা্রেল গুতেসের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার তরফ থেকে ছিল এ আয়োজন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে শরণার্থী শিবিরের ডামি হিল (হ্যালিপ্যাড) এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এপিবিএন-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন। মারা যাওয়া ব্যক্তির নাম নেয়ামত উল্লাহ (৫০)। তিনি চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রয়াত সবি মিয়ার ছেলে। আহতরা হলেন, চার নম্বর ক্যাম্পের ব্লক-ই/০৫ এর আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও একই ক্যাম্পের বশির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২)। সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শরণার্থী শিবিরে…
মাগুরায় যৌন নির্যাতনে নিহত শিশুর স্মরণে আগামীকাল শনিবার দেশব্যাপী শোক পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ওই শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সর্বত্র নারীবিদ্বেষী অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছে দলটি। আজ শুক্রবার সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শোক দিবসে দেশব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও শোক মিছিল করা হবে। আগামীকাল রাজধানীর পল্টনে অবস্থিত সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে (মুক্তি ভবন) কালো পতাকা উত্তোলন করা হবে। বিকেল ৪টায় কার্যালয়ের সামনে থেকে শোক মিছিল বের করা হবে। উল্লেখ্য, পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়,…
গত তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে চার হাজার ৯৫৪টি। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা ছিল এক লাখ ১৭ হাজার ১২৭টি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট অ্যাকাউন্টের (হিসাব) সংখ্যা ১৬ কোটি ৩২ লাখ ৪৭ হাজার ৫৩২টি। এসব হিসাবে মোট আমানতের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট অ্যাকাউন্টের (হিসাব) সংখ্যা ছিল ১৬ কোটি ২০ লাখ ২৮ হাজার ২৫৫টি। এসব হিসাবে জমা ছিল ১৮ লাখ ২৫ হাজার ৩৩ কোটি টাকা। সেই অনুযায়ী, তিন মাসে…
দেশটির সরকার শিক্ষার্থী ভিসার জন্য নিয়ম আরও কঠোর করেছে ভিসার নিয়মে আবারও পরিবর্তন এনেছে যুক্তরাজ্য সরকার। তবে এই নিয়ম শুধুমাত্র স্বাস্থ্যসেবা প্রদানকারী, কর্মী এবং শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। বুধবার (১২ মার্চ) নতুন নিয়ম ঘোষণা করা হয়। দেশজুড়ে তীব্র অভিবাসনবিরোধী মনোভাব, অভিবাসনকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহারের ডানপন্থী প্রবণতা এবং অর্থনৈতিক মন্দার মধ্যে এ ঘোষণা দেওয়া হলো। নতুন নিয়মে নিয়োগ কর্তাদের এখন বিদেশ থেকে কর্মী আনার আগে এরই মধ্যে যুক্তরাজ্যে বসবাস করছেন এমন বিদেশি স্বাস্থ্যকর্মীদের নিয়োগকে অগ্রাধিকার দিতে হবে। আগামী ৯ এপ্রিল থেকে বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে ইচ্ছুক নিয়োগ কর্তাদের প্রথমে প্রমাণ করতে হবে যে, তারা…
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক টানা ৮ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। তার শিক্ষার্থী ও সহকর্মীদের অনেকে চেয়েছিলেন সেই ক্যাম্পাসে তার অন্তত একটি জানাজা হোক। কিন্তু শেষ পর্যন্ত ক্যাম্পাস বা শহীদ মিনারে আরেফিন সিদ্দিকের জানাজা হয়নি। বিষয়টি নিয়ে আরেফিন সিদ্দিকের শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনায় মুখর হয়েছেন। সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক ফাহমিদুল হক ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন, ‘অধ্যাপক আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য ছিলেন। তার ঢাবি ক্যাম্পাসে জানাজা না হওয়া খুব খারাপ দৃষ্টান্ত হলো। ভবিষ্যতে কারও কারও ভাগ্যে একই ঘটনা ঘটবে। ‘পরিবার চায়নি’ একটা চালাকির কথা। পরিবার কেন চায়নি, সেটা…
ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্য এবং বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিক ২০২৫ সালে “দ্য হাউজ” ম্যাগাজিনের প্রতিষ্ঠিত “ওয়েস্টমিনস্টারের ১০০ নারী” তালিকায় স্থান পেয়েছেন। এই তালিকা ওয়েস্টমিনস্টারের রাজনীতি ও জনসেবায় নারীদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেয়। এছাড়াও, পলিটিকোহোমের লিডারবোর্ডে তার রাজনৈতিক যাত্রা ও কৃতিত্বের বিশেষ উল্লেখ করা হয়েছে। হ্যাম্পস্টেড ও কিলবার্নের সংসদ সদস্য এবং লেবার পার্টির বিশিষ্ট নেত্রী টিউলিপ সিদ্দিক তাঁর কর্মজীবনে অসংখ্য কৃতিত্ব অর্জন করেছেন। লেবার পার্টির শ্যাডো ট্রেজারি টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি প্রায় তিন বছর ধরে ব্যবসায়ী ও আর্থিক খাত নিয়ে ব্যাপকভাবে কাজ করেছেন। এতে তার দল জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে লেবার…
নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন, নারীবিদ্বেষী উস্কানীমূলক বক্তব্য, মব সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শুক্রবার (১৪ মার্চ) সকালে সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে পল্টন মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুনা নূরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের নেতা কমরেড হাসান হাফিজুর রহমান সোহেল, খেতমজুর নেতা মোতালেব হোসেন, নারীনেত্রী রোকেয়া বেগম প্রমুখ।সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল পল্টন এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আছিয়ার মৃত্যু আমাদেরকে লজ্জিত ও…
২০ রমজানের মধ্যে গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিকদের এক মাসের (বেসিক) বেতনের সমান ঈদ বোনাস ও সকল বকেয়া বেতন-ভাতা পরিশোধ’সহ ঈদের ছুটির আগে মার্চ মাসের পুর্ণ বেতন এবং সরকারি ছুটি ৫ দিন শিল্প কারখানার শ্রমিকদের ভোগ করতে দেয়ার দাবিতে ‘বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র উদ্যোগে আজ ১৪ মার্চ (শুক্রবার) ২০২৫ইং, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।