সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
চাই নিরাপদ স্বদেশ: অবশেষে আমিও প্রোফাইল পিকচার বদলে ফেললাম।লিখেছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান। বড় আক্ষেপে তিনি বলেছেন নিম্নের কথাগুলি। ।। মাহবুব জামান ।। যুদ্ধে হেরে গেল ছোট্ট শিশু আছিয়া।আট বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে,লাইফ সাপোর্টে যুদ্ধ করে বিদায় নিল গতকাল।চারিদিকে শোক,প্রতিবাদ,বিক্ষোভ।মৌণ মিছিল, মশাল মিছিল,বিক্ষোভ মিছিল,বিচার দাবি।অন্যদিকে চলছে নৈরাজ্যের মিছিল-চুরি,ডাকাতি, রাহাজানি,হাইজ্যাক,পিটিয়ে হত্যা,ধর্ষণ, বলাৎকার,মব সন্ত্রাস,সেনা ক্যু- কত কিছুই না হচ্ছে। আইন-শৃঙ্খলা বলতে কিছুই নাই।এ যেন এক মবের রাজ্য।এই অবস্থা থেকে মুক্তি চায় সবাই।চায় নিরাপদ স্বদেশ।যার যার নিজের অবস্থান থেকে এর প্রতিবাদে,প্রতিকারে,প্রতিরোধে উদ্যোগ নিন।আসুন, সোচ্চার হই-সক্রিয় হই আমরা সবাই।আসুন, নিজের প্রোফাইল পিকচারটা বদলে দিয়ে আমরাও জানাই— “চাই নিরাপদ স্বদেশ”
বাংলাদেশে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা এবং মাত্রাছাড়া অপরাধের সমালোচনা করে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, আইনশৃঙ্খলার অবনতির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস দায় এড়াতে পারেন না।ফেসবুক পোস্টে এ বিষয়ে গভীর পর্যবেক্ষণ তুলে ধরেন সজীব ওয়াজেদ জয়। তিনি লিখেছেন- বাংলাদেশে সম্পূর্ণ আইনশৃঙ্খলার বিপর্যয় ইউনূস সরকারের বিচার ব্যবস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রত্যক্ষ ফল। প্রধান বিচারপতি থেকে শুরু করে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত, পুরো ব্যবস্থাকে হুমকি ও সহিংসতার মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে ধ্বংস করা। বাংলাদেশের ইতিহাসে এমন নজির নেই যেখানে সহিংস জনতা প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারকদের বাড়িতে হামলার হুমকি…
।। ইমতিয়াজ মাহমুদ ।। মেয়েটাকে ওরা আর বাঁচাতে পারলো না। আজ মেয়েটা মরে গেছে। সকল কষ্ট যন্ত্রণা গ্লানির ঊর্ধ্বে চলে গেছে আসিয়া। আমার বুকের ভেতর আরেকটা শিশুর এইরকম আহত লাঞ্ছিত ছিন্নভিন্ন শিশু বাস করে। ওর নাম পূর্ণা ত্রিপুরা। পূর্ণার সাথে এখন আসিয়া যোগ দিয়েছে। প্রায় একই বয়স দুইজনের। ওদের ছোট দেহটার সাথে ওরা কি করেছে সেকথা আমি বারবার বলতে পারব না। আপনারা জানেন, আপনারা মনে রাখবেন। আমার কেবল জানতে ইচ্ছে করে এই আট নয় বছর নারীজীবন কাটিয়েছে এই পৃথিবীতে, কেমন ছিল ওদের জীবন? কেমন ছিল আসিয়ার জীবন? আসিয়া কি স্কুলে যেতো? কোন ক্লাসের পড়তো মেয়েটা? দুষ্ট ছিল খুব? নিজের নাম…
দেশের প্রতিটি বিবেকবান মানুষ আজ একই কথা বলবে যে, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছেন ড. মুহাম্মদ ইউনূস। এমনটি দাবি করেছেন কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশি রাষ্ট্রদূত হারুন-উর রশিদ। মরক্কোতে নিযুক্ত বাংলাদেশি ওই রাষ্ট্রদূত সামাজিক মাধ্যম ফেসবুকে এ বিষয়ে ইংরেজিতে একটি বিশাল স্ট্যাটাস দেন। বাংলাদেশি কূটনৈতিকের স্ট্যাটাসের বাংলা অনুবাদ হুবহু এখানে দেয়া হলো। বাংলাদেশ এবং আমার জন্য একটি আবেদন। বিষয়: ড. ইউনূসের অধীনে বাংলাদেশের নৈরাজ্যের দিকে পতন—বিশ্বের নীরবতা বেদনাদায়ক। মানবতার বিবেকের উদ্দেশে: বাংলাদেশ আজ নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ছড়িয়ে দেয়া বর্বরতার শিকার। লাখো মানুষ এক ভয়ংকর বাস্তবতার মুখোমুখি—মৃত্যু, নির্বাসন, অথবা উগ্রপন্থার কাছে আত্মসমর্পণ। ২০২৪ সালের ৫…
।। লাকী আক্তার ।। আমরা এইদেশের সাধারণ মানুষ। এদেশের সাধারণ মানুষের চাওয়া খুব সামান্য। লুটেরা, আর অসীম লোভীদের সাথে সেই চাওয়ার মিল নাই।নিরাপত্তা, কাজের নিশ্চয়তা এইটুকুই রাষ্ট্রের কাছে চায় সাধারণ মানুষ।অথচ দেখেন এই দেশে সাধারণ মানুষের জীবনের কোন নিরাপত্তা নাই।এটা সাত মাস ধরে নাই, এমন না। বহুবছর ধরেই নাই। বহুবছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আমরা একটা স্লোগান দিয়ে গেছি, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’। কেননা রাস্তায় নামলে মানুষ জানেনা, সে আদৌ বাড়ী ফিরবে কিনা। আমাদের সমাজ এমনিতেই খুবই পুরুষতান্ত্রিক। নারী নির্যাতনের ঘটনা হিসাব করলে যেকারও মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। এই দেশে সবচেয়ে সস্তা মানুষের জীবন। খুন, ধর্ষণ, নির্যাতন এগুলো কেন ঘটে?…
বত্রিশ নাম্বার রোডের প্রায় শেষ মাথায় গাছপালায় ঘেরা ‘সাঁঝের মায়া’ নামের একটা বাড়িতে বসবাস করতেন কবি সুফিয়া কামাল। রোজ ভোরে নামাজ পড়ে কিছুক্ষণ কোরান পাঠ করতেন কবি । তারপর বাগানে হাঁটাহাঁটি আরও কিছুক্ষণ। এই সময় পোষা বিড়ালগুলো কবির পায়ে পায়ে ঘুরতো। তুলার বলের মতো ধবধবে সাদা বিড়ালগুলোকে সাথে নিয়েই কবি এসে তারপর বারান্দায় বসে একের পর এক রবীন্দ্র সংগীত শুনতেন। কখনও কখনও অতুল প্রসাদ কিংবা রজনীকান্তের গান। অনেক অনেক দিন আগে কবির এই রুটিন এলোমেলো হয়ে গিয়েছিলো। বলা ভালো ছিন্নভিন্ন হয়ে পড়েছিলো। নিত্যদিনের রুটিন ভুলে একটু বেলা হলে পরে একগাদা রেশনকার্ড হাতে নিয়ে কবি বাগানে অস্থির হয়ে পায়চারি করতেন। একগাদা…
।। মহিউদ্দিন আহমদ ।। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এখন টক অব দ্য টাউন। কারণ, তিনি একটি অনুষ্ঠানে তথ্যবোমা ফাটিয়েছেন। সম্প্রতি বিবিসির ‘হার্ডটক’ অনুষ্ঠানে সঞ্চালক স্টিফেন স্যাকার গাজা, সুদান, ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে ফলকার টুর্কের কাছে প্রশ্ন রেখেছিলেন, আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ মেনে এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। এর জবাবে বাংলাদেশের প্রসঙ্গ তুলে ফলকার টুর্ক বলেন, ‘আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন, জুলাই-আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়।’ ‘বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চালিয়েছিল’—এ কথা উল্লেখ করে ফলকার টুর্ক বলেন, ‘আমরা কী বলি, আমরা কী করতে পারি এবং…
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার সময় ধান ভানলেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।শুক্রবার (১৪ মার্চ) দুপুর একটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারে পৌঁছান। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান। বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। ক্যাম্পে তিনি রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গাদের সংস্কৃতির সঙ্গে জড়িত বিভিন্ন সাংস্কৃতিক পণ্য পরিদর্শন করেন। এ সময় জাতিসংঘ মহাসচিবকে রোহিঙ্গা ঐতিহ্যের ধারক ‘ধান ডলনি’ চালনা করতে দেখা যায়। ধান ডলনি…
স্ত্রীকে মোবাইল ফোনে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন খায়রুল বাসার সুজন (৩৫) নামের এক পোশাকশ্রমিক। পরক্ষণে স্ত্রী শুধু চলন্ত ট্রেনের শব্দ শুনতে পান। পরে একাধিকবার কল দিলেও সাড়াশব্দ মেলেনি। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায়। নিহত সুজন কুষ্টিয়ার মিরপুর থানার কুরশা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি পরিবার নিয়ে উপজেলার চন্নাপাড়া গ্রামের জনৈক সুলতানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। স্থানীয় বাসিন্দারা জানান, আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তাঁর। দেহ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।…
মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে এবং ধর্ষণের বিচারের দাবিতে মৌন প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ধর্ষণের মত জঘন্য অপরাধের বিচার করার জন্য সমাজ প্রস্তুত না। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। আজকে খুব ক্ষীণভাবে হলেও ধর্ষণের ঘটনার বিচারের জন্য সকলের মধ্যে জাগরণ দেখতে পাচ্ছি। এই জাগরণকে ধরে রাখতে হবে, ধর্ষণের ঘটনায় যুক্ত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের শিকার নারী ও কন্যাকে সমাজে পুনর্বাসনের ব্যবস্থা…