সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
।। লাকী আক্তার ।। বেশ কিছুদিন ধরেই ধর্ষণ বিরোধী লড়াই চলছে সারাদেশে। গত কয়েকমাসে মানুষ তার জানমালের নিরাপত্তা নিয়ে চিন্তিত। যে নারীরা স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, সে নারীরা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ফলশ্রুতিতে শত শত সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এই আন্দোলনের সাথে যুক্ত আছে। যার রাজনৈতিক দর্শন যার সাথে মিলে তার সাথেই মানুষ সংগঠিত আছে, সামনেও থাকবে। এখানে নানান জনের নানান দাবি। এমনকি বিভিন্ন প্লাটফর্মের দাবি নিয়েও বহু ভিন্নতা আছে। যার যতটুকু সামর্থ্য, যে যার সাথে সংগঠিত হতে চায়, সে অনুযায়ী সে মাঠে থাকে আগামীতেও থাকবে। সভা, সমাবেশের উপর নিষেধাজ্ঞা এটা কোন গণতান্ত্রিক আচরণ নয়। যে প্লাটফরম এ শিক্ষার্থীরা স্মারকলিপি…
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মাগুরার সেই শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ ও বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সেই সঙ্গে বাহিনীটি শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ বলেন, আজ সকালবেলা দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। কিন্তু বেলা ১২টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃৎস্পন্দন আর ফিরে আসেনি। বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা…
ঢাকা, ১৩ মার্চ : রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ গতকাল ১২ই মার্চ, বুধবার আব্দুল্লাহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড ৭.৬২x৩৯ মি.মি ক্যালিবারের বুলেট উদ্ধার করেছে। গত বছরের জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনে একই ধরনের বুলেটে অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনার প্রেক্ষিত এবং গতকাল উদ্ধার হওয়া বুলেটের সাদৃশ্য নতুন করে জনমনে সংশয় ও উত্তেজনার জন্ম দিয়েছে। উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৩:৩০ টার দিকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তুরাগ নদীর দক্ষিণপাড়ে মাটির স্তূপের ওপর থেকে খাকি রঙের বক্স প্যাকেটে এই বুলেটগুলো উদ্ধার করা হয়। প্রতিটি বুলেটের গায়ে “BOF18E 7.62X39 mm Ball Ammo” মুদ্রিত রয়েছে। BOF বা বাংলাদেশ অর্ডন্যান্স…
ধর্ষণের বিচার এবং ধর্ষকের ফাঁসির দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিলেন সাধারণ জনতা। এছাড়াও দেশজুড়ে চলমান নৈরাজ্যের বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়ে সভা-সমাবেশ চলছিল রাজধানীতে। তবে এবার নিরাপত্তার দোহাই দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ ১৩ই মার্চ, বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর…
১৩ মার্চ ২০২৫: আছিয়ার মৃত্যুকে কেন্দ্র করে দেশে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তার পরিবার শহীদ মিনারে জানাজার মাধ্যমে তাকে শেষ বিদায় জানাতে চেয়েছিল, কিন্তু সরকার সেই অনুমতি দেয়নি। পরিবর্তে, সেনাবাহিনীর হেলিকপ্টারে আছিয়ার মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ তাকে শেষবারের মতো দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একজন নার্স, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, দাবি করেছেন, আছিয়া অনেক আগেই মারা গিয়েছিলেন। তবে সরকার সেই তথ্য গোপন রেখেছে। এই দাবি সত্য হলে প্রশ্ন উঠছে—কেন সরকার জনগণের কাছ থেকে এই তথ্য আড়াল করল? জনগণের সত্য জানার অধিকার কি আর অবশিষ্ট নেই? আছিয়ার মৃত্যুর…
চারদিনের সফরে ১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরাঁ। সফরকালে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। পরিদর্শনকালে আগামী শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরাঁ প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি বলেন, জাতিসংঘের মহাসচিবের এই সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সফর। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর হবে। ২০১৮ সালে তিনি একবার বাংলাদেশ সফর করেছিলেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই রোহিঙ্গা সংকটের সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন। সরকার বিশ্বাস করে,…
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। তাই বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। গত ১০ মার্চ কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নাম ছিল মাহমুদউল্লাহর। তবে নিজেকে সেই তালিকা থেকে সরিয়ে নেন মাহমুদউল্লাহ। ফলে ধারণা করা হচ্ছিল, এখানেই শেষ হচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। অবশেষে সেটাই সত্যি হয়েছে। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। যেখানে তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট…
মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে নির্যাতিত শিশুটির জীবন সংকটাপন্ন। শিশুটি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের পিআইসিইউতে চিকিৎসাধীন আছে।বুধবার (১২ মার্চ) রাতে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শিশুটির বর্তমান অবস্থা নিয়ে দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় শিশু বিভাগের পিআইসিইউতে (Pediatric Intensive Care Unit) চিকিৎসাধীন । প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং তদনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। শিশুটি আজ চারবার Cardiac Arrest এর শিকার হয়েছে এবং CPR প্রদানের মাধ্যমে স্থিতিশীল করা হয়েছে। তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। অন্যান্য জটিলতার পাশাপাশি…
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তাই খেলতে হবে বাছাই পর্ব পেরিয়ে। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বের জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।১৫ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার নিগার সুলতানা জ্যোতি। ঘোষিত দলে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে একাধিক পরিবির্তন এনেছে বিসিবি।দলে জায়গা হারিয়েছেন ওপেনার মুর্শিদা খাতুন, স্পিনার সুলতানা খাতুন ও মিডেল অর্ডার ব্যাটার তাজ নেহার।এক সিরিজ বাদে দলে জায়গা ফিরে পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রিতু মণি। দলের আরও জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করা ইশমা তানজিম ও জান্নাতুল ফেরদৌস।সর্বশেষ মেয়েদের…
চিকিৎসকদের চলমান আন্দোলনে দেশের সব মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরের কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে জরুরি বিভাগ চালু থাকবে বলে জানিয়েছে পাঁচ দফা বাস্তবায়নের জাতীয় স্টিয়ারিং কমিটি।বুধবার (১২ মার্চ) রাজু ভাস্কর্যে রাত সাড়ে ৯টায় সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা।এছাড়াও সারাদেশে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ক্লাস বর্জন কর্মসূচি চলবে বলেও জানান তারা।আন্দোলনকারীরা বলেন, তাদের পাঁচটা দাবি-দাওয়ার একটি পূরণ হলেও বাকি চারটি আদায়ের লক্ষে সচিবালয়ে যান। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ ১৫ জন মিটিংয়ে বসেন। বাকি আন্দোলনকারীরা শিক্ষা ভবনে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। কিন্তু ইফতারের আগে তাদের ওপর আক্রমণ করে পুলিশ। চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে। এমবিবিএস বা বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’…