সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
মাগুরার শিশুটিসহ সারা দেশে সকল ধর্ষণের ঘটনার বিচার, ‘ব্যর্থ’ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্র নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ‘কাফন মিছিল’ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে তারা। মিছিলে সংগঠনটির নেতা-কর্মীদের হাতে- ‘সকল প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রশ্নে- রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও উপদেষ্টাদের জনগণের সামনে অবস্থানকে স্পষ্ট করতে হবে’সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে ধর্ষণবিরোধী পদযাত্রার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বামপন্থী…
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গত বছর ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। এতে অন্তত ১৫০ জন শিক্ষার্থীর নাম উঠে এসেছে যাদের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হবে। তবে ধাপে ধাপে হামলায় জড়িত অন্যদেরও শাস্তির আওতায় নিয়ে আসা হবে। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা রয়েছে। সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপাচার্যের অফিসসংলগ্ন সভাকক্ষে সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ প্রতিবেদনটি ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)…
ধর্ষণের বিচার, নারীর প্রতি সহিংসতা বন্ধে পাঁচ দফা দাবিতে ছয়দিন ধরে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শেখ তাসনীম আফরোজ ইমি। ছয়দিন ধরে অবস্থানে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার সঙ্গে বিভিন্ন পর্যায়ের মানুষ সংহতি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করেনি কেউ। সরকারের কেউ দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে তিনি কর্মসূচি প্রত্যাহার করবেন বলে জানান। তাসনীম আফরোজ ইমি বিশ্ববিদ্যালয়ের কবি শামসুন নাহার হল ছাত্র সংসদের নির্বাচিত ভিপি। গত ৮ মার্চ জাতীয় জাদুঘরের সামনে ‘দেশব্যাপী নারী, ধর্ষণ, নিপীড়ন এবং হেনস্তার প্রতিবাদে লাগাতার অবস্থান’ শুরু করেন ইমি। তিনি বলেন, কোনো সংগঠন বা ব্যক্তি পরিচয়…
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটির মৃত্যুর পর আসামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছেন স্থানীয় লোকজন।বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে মাগুরা পৌর এলাকায় আসামিদের বাড়িতে প্রথমে ভাঙচুর করা হয়। পরে অগ্নিসংযোগ করা হয়।স্থানীয়রা জানায়, জানাজার নামাজ শেষ হওয়ার পরপরই আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় লোকজন। এর আগে সন্ধ্যা ছয়টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে শিশুটির মরদেহ মাগুরা স্টেডিয়ামে পৌঁছে। এরপর শহরের নোমানী ময়দানে শিশুটির প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পরপরই আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেন স্থানীয় লোকজন। শিশুটির মরদেহ মাগুরায় পৌঁছানোর পর স্থানীয়রা সুষ্ঠু বিচার দাবিতে বিক্ষোভ শুরু করেন বলে জানান মাগুরা সদর থানার ওসি আইয়ুব…
২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় সারাদেশে কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বন করার অপরাধে তিন শতাধিক পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে বলা হয়েছে, ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষক, পর্যবেক্ষক ও প্রধান পরীক্ষকের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগ পর্যালোচনায় গত ১২ ফেব্রুয়ারি পরীক্ষা শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। অভিযুক্ত অসদুপায় অবলম্বনকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করে একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন ধারা অনুযায়ী শিক্ষার্থীদের শাস্তির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা বিভিন্ন মেয়াদে শাস্তি পান।
নোয়াখালীর সাউথ বাংলা হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও অপচিকিৎসায় মা উম্মে সালমা নিশি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কেন ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। সাংবাদিক ও উম্মে সালমা নিশির বাবা এমএ আউয়ালের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করা হয়। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সোলায়মান (তুষার)। তাকে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বায়োজিদ হোসাইন…
বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহার, ধর্ষকের বিচার নিশ্চিত করা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বামপন্থী সংগঠনগুলোর আয়োজনে রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মিছিল হয়। সন্ধ্যা সাতটার দিকে মশাল হাতে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা–কর্মীরা। এরপর মোমবাতি হাতে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে শোক পালন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী বলেন, ‘এই পুলিশ আমার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’ তিনি বলেন, ‘এই…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন মারা যান তিনি। গেল কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ড. আরেফিন সিদ্দিক। পরিবারিক সূত্র জানিয়েছে, ড. আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ মার্চ ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।…
ওয়াশিংটন ও লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের দুই প্রেস মিনিস্টারের নিয়োগের তিন মাস পেরিয়ে গেলেও স্ব স্ব পদে যোগদান করতে পারেননি। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ঢাকার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের বাংলা বিভাগের সম্পাদক গোলাম মোর্তোজা ওয়াশিংটন দূতাবাসে এবং বিবিসি বাংলার সদ্য সাবেক সাংবাদিক আকবর হোসেন মজুমদার লন্ডন দূতাবাসে নিয়োগ পেয়েছিলেন। দুজনই ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কট্টর সমর্থক হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, বিদেশি অর্থায়নে বাংলাদেশে রাজনৈতিক পট-পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে আরো বেশ কয়েকজন সমমনার সঙ্গে এই দুই সাংবাদিক পেশাদারিত্বের বাইরে গিয়ে নানা বিতর্কিত ভূমিকা পালন করেন। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিদেশি মিশনে নিয়োগের ক্ষেত্রে…
।। মনজুরুল হক ।। গত কয়েকদিন ধরে ‘সেনাবাহিনীতে ক্যু’ এমন খবর চাউর হয়েছে। বিশেষ করে সেনাপ্রধান ২৫ ফেব্রুয়ারি খোলামেলা বক্তব্য দেওয়ার পর সরকারের রুষ্ঠ প্রতিক্রিয়ার ধারণা করা হচ্ছিল-এবার সেনাপ্রধান পাল্টা নেবেন, কেননা এটা তো পরিষ্কার ৫ আগস্টের পর রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব তাঁর কাঁধে। তার বদলে তিনি মধ্য আফ্রিকায় বাংলাদেশি সেনাদের কন্টিনজেন্ট পরিদর্শনে গেলে গুজব ডালপালা বিস্তার করতে থাকে।🔘সরকার পক্ষের অতি পণ্ডিতরা বলতে থাকেন-‘তিনি পালিয়েছেন বা তাঁকে আর দেশে আসতে দেওয়া হবে না’। পরে মনের মাধুরী মিশিয়ে চাউর করা হয়-‘এবার ‘চুপ্পুকে’ হঠিয়ে ড, ইউনূস ক্ষমতা পাকাপোক্ত করবেন’। উঠে আসে ‘আইএসআই-এর প্রিয়ভাজন’ কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জে. মোহাম্মদ ফয়জুর রহমান ‘সিনে’ আসবেন।…