সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পাড়ি দেন। পরে তার ও তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রায় কয়েক শ’ মামলা দায়ের করা হয়। তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি দেশের বিভিন্ন মহলের। এমতাবস্থায় বুধবার (১২ মার্চ) ভারতের সংবাদ সংস্থা এএনআই-তে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডক্টর রাব্বি আলম এক সাক্ষাতকারে দাবি করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে আবারও বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। এসময় তিনি শেখ হাসিনাকে নিরাপদে ভারতে আশ্রয় দেয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপনও করেন। ডক্টর রাব্বি আলমের মতে, বাংলাদেশের সাম্প্রতিক…
।। সাইফুর রহমান।। দুই দিন যাবত একটি পোস্ট চোখে পড়ছে। মহাজন নাকি সাত মাসে বিরাট অসাধ্য সাধন করে ফেলেছে। মহাজনের পিআর টিম সেটা বেশ প্রচার করছে। সেখানে অনেকগুলো তথ্য সংযুক্ত করা হয়েছে। যদিও একটি তথ্যেরও কোন সূত্র উল্লেখ করা হয়নি। অবশ্য, কে খোঁজে রেফারেন্স। গড়পড়তা বাঙ্গালীরা যাদের কাছে রেফারেন্স বলতে ইউটিউবারদের বানানো ভিডিয়ো ও তার চেয়ে একটু কম্পিউটার ভালো চালাতে পারাদের কাছে উইকিপিডিয়া হলো জগতের সকল সত্যের অকাট্য সূত্র। দাবি করা হয়েছে গত ৬ মাসে বর্তমান সরকার বিদেশী ঋণ পরিশোধ করেছে ৬২ হাজার কোটি টাকা। আসলেই? মানে ৫১০ কোটি ডলার? না মানে টাকায় বললে পরিমাণটা শুনতে বেশ বড় মনে হয়।…
ঢাকা, ১২ মার্চ ২০২৫ – বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার উপর নতুন করে আঘাত হেনেছে মুডিজ রেটিংসের সর্বশেষ রিপোর্ট। আন্তর্জাতিক এই রেটিং সংস্থা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের দৃষ্টিভঙ্গি ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’-এ নামিয়ে এনেছে এবং সার্বভৌম দীর্ঘমেয়াদি রেটিং B1 থেকে B2-তে নামিয়েছে। এই রেটিং হ্রাসের পেছনে রয়েছে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, অর্থনীতির দুর্বলতা এবং আর্থিক স্থিতিশীলতার ঝুঁকি বৃদ্ধি। ফলে বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের আকর্ষণ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। ব্যাপক সামাজিক অস্থিরতার জেরে তিনি পদ ছাড়তে বাধ্য হন। এরপর নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং…
ঢাকা, ১২ মার্চ ২০২৫: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা এখনও থামছে না। গতকাল ১২ মার্চ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সংখ্যালঘু ও আদিবাসীদের টার্গেট করে মোট ৯২টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে ১১টি হত্যা, ৩টি ধর্ষণ, ২৫টি মন্দিরে হামলা, ১টি ধর্ম অবমাননার অভিযোগ, ৬টি আদিবাসীদের ওপর হামলা এবং ৩৮টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা। এছাড়া চাকরি থেকে অপসারণের ২টি এবং অন্যান্য হামলার ৬টি ঘটনাও রেকর্ড করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের ৪ আগস্ট…
অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম। দুই ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব ফেরত পাওয়ার মামলার আপিলের পরিপ্রেক্ষিতে আজ ব্রিটিশ সুপ্রিম কোর্ট শামীমা ও অন্য আবেদনকারীর পক্ষে রায় দেন। ব্রিটিশ মানবাধিকার সংগঠন ইউকে হিউম্যান রাইটস ব্লগ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। এন ৩ ও জেডএ বনাম যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী (২০২৫) ইউকেএসসি-৬ মামলায় শামীমার পক্ষে রায় দেন আদালত। এই মামলাটি ছিল মূলত—জাতীয় নিরাপত্তা বিবেচনায় এ দুই ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব বাতিল সম্পর্কিত আদেশ নিয়ে। বিবাদীপক্ষ যুক্তি দিয়েছিল যে, এই সিদ্ধান্ত (নাগরিকত্ব বাতিল) তাদের রাষ্ট্রহীন করে তুলবে না। কারণ, তাঁরা ব্রিটিশ ও বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বধারী। এই মামলায় পরে নাগরিকত্ব বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়।…
বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছিলেন মেয়েটির বাবা। এবার সেই বাদীর লাশ পাওয়া গেল বাড়ির কাছের একটি ঝোপে। বাড়ির পাশে ঝোপ থেকে কাদামাখা অবস্থায় বাদীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে বরগুনা পৌর শহরে। বাদীর স্ত্রী বলেন, ‘ধর্ষণ মামলার ১ নম্বর আসামি শ্রীজিৎ জেলহাজতে আছে। বুধবার জামিন শুনানির দিন ছিল। ওই আসামির বন্ধু ও তার স্বজনেরা আমার স্বামীকে হত্যা করতে পারে।’ ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মামলার বাদী বরগুনা বাজারে ব্যবসা করেন। মঙ্গলবার রাতে বাড়ি ফিরতে দেরি হলে তাঁর স্ত্রী ফোন দিলেও সাড়া পাচ্ছিলেন না। পরে পুকুরপাড়ে তাঁর মোবাইল ফোনের রিংটোনের শব্দ…
ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইটপাটকেলের আঘাতে দুজনকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেল চারটার দিকে নগরের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুই পক্ষের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহের ব্যানারে নগরের মালগুদাম থেকে মিছিল বের করা হয়। অপরদিকে, দেশে অরাজকতা ও ‘শাহবাগী’দের গ্রেপ্তারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল আহ্বান করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখা। ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা বলেন, তাঁদের মিছিল থেকে ধর্ষণ-নারী নিপীড়ন বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তি, মোরাল পুলিশিং বন্ধ, দ্রব্যমূল্যের…
দেশে চলমান ধর্ষণ, নারী নিপীড়ন ও মব সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন মঞ্চ সিলেট। বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ দাবি করেন। সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় বক্তারা বলেন, নারী নিপীড়ককে বাচাতে থানা ঘেরাও করে মব করা হলেও তাতে কোনো ভূমিকা নিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে করে নিপীড়কদের উৎসাহিত করেছে সরকার। তারপর থেকে আমরা দেশব্যাপী একের পর এক শিশু-নারী ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা দেখছি। তাই ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তারা আরো…
পাকিস্তানের জেল থেকে মুক্তির পর, লন্ডন হয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের মাটিতে পা রাখেন। তার ঠিক ঘণ্টাখানেক আগে দিল্লিতে যাত্রবিরতি করে বঙ্গবন্ধুকে বহন করা ব্রিটিশ রাজকীয় বিমানটি। তাই ভারতের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে ওই বিমানে উঠেছিলেন দেশটির কূটনীতিক শশাঙ্ক শেখর ব্যানার্জি। বিমানেই বঙ্গবন্ধু তাকে বলেন, ‘দিল্লিতে ইন্দিরার সঙ্গে বৈঠকের আগেই তার কাছে একটি খবর পৌঁছানো দরকার। বাংলাদেশ থেকে মিত্রবাহিনী সদস্যদের ৩১ মার্চের মধ্যে ভারতে ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত করতে হবে। দিল্লির বিমানবন্দরে এই মহামানবকে নিজে উপস্থিত হয়ে অর্ভ্যথনা জানান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রথম সাক্ষাতের বৈঠকেই বঙ্গবন্ধু তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানতে চান,…
‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রার সময় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ওপর হামলার অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক। মঙ্গলবার রাতে রমনা থানার এসআই আবুল খায়ের বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ওসি গোলাম ফারুক বলেন, মামলায় ১২ আসামির নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মামলার…