Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পাকিস্তানকে হারিয়ে  নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ
    Bangladesh

    পাকিস্তানকে হারিয়ে  নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ

    JoyBanglaBy JoyBanglaAugust 25, 2024Updated:August 25, 2024No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪৪৮ রান সংগ্রহ করে, তবে বাংলাদেশ মুশফিকের রহিমের দুর্দান্ত পারফরম্যান্সে সেই স্কোর পেরিয়ে ৫৬৫ রান তোলে। এতে বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নেয়, যা তাদের শক্ত অবস্থানে নিয়ে যায়। পরে বাংলাদেশের বোলার বিশেষ করে সাকিব-মিরাজের ঘূর্ণিতে দিশাহারা হয়ে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

    ফলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৩০ রানের। যা দুই ওপেনিং ব্যাটার সাদমান ইসলাম ও জাকির হাসানের পার করতে সময় নেন ৬ ওভার তিন বল। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

    পাকিস্তানকে হারাতে এর আগে বাংলাদেশ চেষ্টা করেছে ১৩ বার। সাফল্যের দেখা একবারও পায়নি। এবার রাওয়ালপিন্ডি টেস্টে খুব যে বেশি কিছু বাংলাদেশ আশা করছিল তাও না। তবে তবুও দলের মধ্যে বিশ্বাস ছিল। আর সেই বিশ্বাসেই ফল এলো। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারালো বাংলাদেশ দল। তাও আবার ১০ উইকেটের ব্যবধানে।

    এরআগে রাওয়ালপিন্ডি টেস্টে সাকিব-মিরাজের বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। পঞ্চম দিনের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে বাংলাদেশ। সকাল শুরু হয় বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ দ্বিতীয় ওভারেই শান মাসুদকে আউট করে। যদিও প্রথমে আম্পায়ার আউট দেননি, তবে রিভিউ নিয়ে আউটের সিদ্ধান্ত নিশ্চিত করে বাংলাদেশ।

    এরপর শরীফুল ইসলামের বলে বাবর আজমের কঠিন ক্যাচ ফেলেন লিটন দাস, যা দিয়ে পাকিস্তানের সবচেয়ে বড় ব্যাটিং অস্ত্রকে আরও একবার জীবনদান করা হয়। তবে বাবরের সেই জীবন বেশিক্ষণ টিকেনি। নাহিদ রানার বলে বোল্ড হয়ে তিনি ২২ রানে আউট হন। এতে প্রথম ইনিংসে ‘ডাক’ মারার পর দ্বিতীয় ইনিংসে খুব একটা প্রভাব ফেলতে পারেননি বাবর।

    তার বিদায় ঘটার পরের ওভারেই সাকিব আল হাসানের বলে সৌদ শাকিল স্টাম্পড হয়ে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন। তখন পাকিস্তান ৬৭ রানে ৪ উইকেট হারায়। তবে এরপর মনে হচ্ছিল রিজওয়ান ও আবদুল্লাহ শফিক ম্যাচে পাকিস্তানকে ফেরত আনবে। দুই ব্যাটারের ৩৭ রানের জুটি ভাঙেন সাকিব। তার বলে ৩৭ রানে আউট হয়ে ফেরেন শফিক।

    পরের ওভারেই মিরাজের বলে ডাক মারেন সালমান আঘা। তখনও ক্রিজে মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদি। এরপর লাঞ্চ ব্রেকের পরই আঘাত হানেন মিরাজ। লেগ বিফোরের ফাঁদে ফেলেন আফ্রিদিকে। পরে আবার আঘাত হানেন সাকিব। ফাঁদে ফেলেন নাসিমকে।

    তবে এরপর বাংলাদেশকে অনেকক্ষণ ভোগান শেহজাদ ও রিজওয়ান জুটি। কিছুতেই যেন তাদের আউট করতে পারছিল না বাংলাদেশের বোলাররা। বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রিজওয়ান। তাকে বোল্ড করে বাংলাদেশের পথের কাঁটা সরিয়ে দিয়েছেন মিরাজ। ৫১ রান করে বোল্ড হয়েছেন রিজওয়ান। এরপর মিরাজ ফেরান শেষ উইকেটকেও।

    ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম তার অনবদ্য ১৯১ রানের জন্য।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইসরায়েল লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ
    Next Article সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে ধীরে নামছে বানের পানি
    JoyBangla

    Related Posts

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

    October 12, 2026

    ২১ লাখ মানুষ নতুন করে গরিব হলো, আর বিএনপি ব্যস্ত জনগণের টাকা চুরি করতে!

    October 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.