Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

    September 4, 2026

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাবাজার থেকে ‘বিনামূল্যের’ ১০ হাজার বইসহ গ্রেপ্তার ২
    Education [ শিক্ষা ]

    বাংলাবাজার থেকে ‘বিনামূল্যের’ ১০ হাজার বইসহ গ্রেপ্তার ২

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 23, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকার বাংলাবাজার থেকে প্রায় ১০ হাজার বইসহ দুইজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার বিকালে ইস্পাহানি গলির বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে জব্দ করা প্রাথমিক ও মাধ্যমিকের এসব বইয়ের বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।

    ডিবি বলছে, গ্রেপ্তার ৫৫ বয়সী সিরাজুল ইসলাম উজ্জ্বল ও ৫৬ বছর বয়সী দেলোয়ার হোসেনের বাইরেও এমন আরও বেশ কয়েকটি চক্রের তথ্য পাওয়া গেছে। তাদেরকে গ্রেপ্তারে ডিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

    ‘বই সংকটের’ মধ্যেই জানুয়ারির শেষভাগে এসে খোলাবাজার থেকে এই বিপুল পরিমান বই জব্দের তথ্য দিয়েছে ডিবি।

    বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, “একটি চক্র বাংলাবাজারের ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম থেকে দশম শ্রেণির বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রয়ের উদ্দেশে মজুদ করেছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ট্রাক বই জব্দ করা হয়। যেখানে বিভিন্ন শ্রেণির প্রায় ১০ হাজার বই রয়েছে।”

    জব্দ করা বইগুলোর বিষয়ে আদালতকে ‘অবগত’ করা হবে, আদালতের ‘নির্দেশনা’ অনুযায়ী এনসিটিবিকে হস্তান্তরের কথাও জানান ডিবির এই কর্মকর্তা।

    এক প্রশ্নের জবাবে নাসিরুল বলেন, ‘বইগুলো পরিবহনের জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়, একটা চক্র বইগুলো নিয়ে যায়। এরপর অতিরিক্ত বইগুলো এনে খোলা বাজারে বিক্রি করে দেয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

    অতিরিক্ত বই ছাপানোর সুযোগ রয়েছে কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘১১৬ টি প্রেসে বই ছাপানো হয়। ঢাকার বাংলাবাজার এবং ঢাকার বাইরেও কয়েকটি প্রেসে ছাপানো হয়, যারা সরকারি কার্যাদেশ পেয়ে থাকে। “অতিরিক্ত বই ছাপানোর সুযোগ আছে কি না, বিষয়টা তদন্তাধীন। যদি অনুসন্ধানে পাই- অতিরিক্ত বই ছাপানো হয়েছে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

    এনসিটিবি অথবা মাউশির কেউ জড়িত রয়েছে কি না, এ প্রশ্নের উত্তরে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল বলেন, ‘এনসিটিবির দুটি গোডাউন রয়েছে একটা তেজগাঁও ও আরেকটা টঙ্গীতে। সেখানেই বইগুলো সংরক্ষণ করা হয়, এর বাইরে কোথাও সংরক্ষণের সুযোগ নেই। ভেতরের কারও সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

    গ্রেপ্তার সিরাজুল ইসলাম উজ্জল ১০ বছর আগে একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন জানিয়ে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘এবার তার গোডাউন থেকেই বইগুলো উদ্ধার করা হয়েছে। তিনি ১০-১২ টাকা করে বইগুলো কিনে ৮০-৮৫ টাকায় বিক্রি করে আসছিলেন। বিতরণ এবং পরিবহনের অনিয়মে কার সংশ্লিষ্টতা রয়েছে এমন আরও কিছু নাম আমরা পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

    আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বছরের প্রথম দিন স্কুলে স্কুলে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার রেওয়াজের শুরুটা হয়েছিল ২০১০ সালে, যা দেখা গেছে গত বছরেও। তবে ক্ষমতার পালাবদলের পর সেই উৎসবে ছেদ পড়েছে।

    নতুন বছরের প্রথম দুই দিনে ৪১ কোটি বইয়ের মধ্যে ১০ কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা বলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি।

    বাকি বই ৩০ জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আশা করছে শিক্ষা মন্ত্রণালয়। সব বই না পাওয়া পর্যন্ত এনসিটিবির ওয়েবসাইটে আপলোড করা বইয়ের পিডিএফ কপি নিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবী
    Next Article বিচারক নিয়োগ অধ্যাদেশ ‘বৈষম্যমূলক’: বার সভাপতি
    JoyBangla Editor

    Related Posts

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026

    ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

    August 29, 2026

    বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই ভাবতে হবে

    August 26, 2026

    ঢাকা বিশ্ববিদ্যিালয় প্রতিষ্ঠা নিয়ে নানা কথা:অদেখা অধ্যায়

    August 23, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026

     দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ?

    September 1, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

    By JoyBangla EditorSeptember 4, 20260

    চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে পুলিশ।…

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026

    গাজীপুরের চারটি লাশ আর একটা প্রশ্ন, রাষ্ট্রের ঘুম ভাঙ্গবে কখন?

    September 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.