Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ

    May 20, 2026

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    May 20, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ওয়াশিংটনে বিমান দুর্ঘটনা: যা যা জানা গেল
    International

    ওয়াশিংটনে বিমান দুর্ঘটনা: যা যা জানা গেল

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 30, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    উদ্ধারকর্মীরা নদী থেকে ১৯টি ‘দেহ’ উদ্ধার করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম খবর দিলেও কর্তৃপক্ষ হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি।

    মাঝ আকাশে মার্কিন সেনা হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদীতে আছড়ে পড়া আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি যাত্রী ও ক্রু মিলিয়ে ৬৪ জনকে বহন করছিল। উদ্ধারকর্মীরা নদী থেকে ১৯টি ‘দেহ’ উদ্ধার করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম খবর দিলেও কর্তৃপক্ষ হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি।

    জমাট ঠাণ্ডা পানিতে আরোহীদের খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধার ও অনুসন্ধানকারী দলগুলো।

    দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ। নিকটস্থ রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে, জানিয়েছে বিবিসি।

    কী ঘটেছিল?

    যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে আমেরিকান এয়ারলাইন্সের ৫৪৩২ ফ্লাইটটি রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে নামার পথে মাঝ আকাশেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

    নামে আমেরিকান এয়ারলাইন্সের হলেও, ফ্লাইটটি পরিচালনা করছিল পিএসএ এয়ারলাইন্স।

    আমেরিকান এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, যাত্রীবাহী এ বোম্বার্ডিয়ার সিআরজে৭০০ বিমানটি ৬০ যাত্রী ও ৪ ক্রু নিয়ে কানসাসের উইচিটো থেকে রওনা হয়েছিল।

    বিমানটি যে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে জড়ায় সেটি ছিল সিকোর্স্কি এইচ-৬০, এটি উড়েছিল ভার্জিনিয়ার ফোর্ট বেলভয়ার থেকে। হেলিকপ্টারটিতে তিন মার্কিন সেনা ছিল বলে জানিয়েছে সিবিএস।

    এফএএ বলেছে, তারা ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ডকে (এনটিএসবি) সঙ্গে নিয়ে এ বিমান দুর্ঘটনার তদন্তে নেমেছে।

    হতাহতের কী খবর?

    হতাহতের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে সিবিএসের প্রতিবেদনে পটোম্যাক নদী থেকে এখন পর্যন্ত ১৮টি দেহ উদ্ধার করার কথা বলা হয়েছে।

    মার্কিন গণমাধ্যমের শুরুর দিকের খবরে যাত্রীবাহী বিমানটিকে নদীতে দ্বিখণ্ডিত অবস্থায় এবং হেলিকপ্‌টারটি উল্টে পড়ে থাকতে দেখা যাওয়ার কথা বলা হয়েছিল।

    পুলিশের একাধিক নৌযানের সহায়তায় পুলিশ ও দমকল বাহিনী নদীর জমাট ঠাণ্ডা পানিতে জীবিতদের খোঁজে জোর চেষ্টা চালাচ্ছে বলে সিবিএসের খবরে বলা হয়েছে।

    এই উদ্ধার তৎপরতা নদীর কাছাকাছি রোনাল্ড রিগান এয়ারপোর্ট থেকেও দেখা যাচ্ছে।

    প্রত্যক্ষদর্শীরা যা বলছেন

    বিমানবন্দরের পাশ দিয়ে যাওয়া জর্জ ওয়াশিংটন পার্কওয়েতে গাড়ি চালানোর সময় যাত্রীবাহী বিমানটির দুর্ঘটনায় পড়া দেখেন আরি শুলমান।

    এনবিসি ওয়াশিংটনকে তিনি বলেন, প্রথমদিকে বিমানটির গতিবিধি স্বাভাবিকই মনে হচ্ছিল, হঠাৎ বিমানটি ডানদিকে অনেকখানি কাত হয়ে যায়।

    “বিমানটির নিচে আগুনের স্ফুলিংয়ের স্রোত দেখা যাচ্ছিল, এর পেটটা আলোকিত হয়ে উঠেছিল,” বলেন শুলমান।

    এটা যে ‘খুবই খারাপ কিছু’ দেখেই বুঝে যান তিনি। অতীতে অনেকবারই বিমানের অবতরণ দেখেছেন তিনি।

    “অন্ধকারে কখনোই বিমানের নিচের দিকটা দৃশ্যমান হওয়া ঠিক নয়। ওই স্ফূলিঙ্গ দেখে মনে হচ্ছিল বিশাল রোমান মোমবাতি, যা বিমানটির সামনে থেকে পেছনে ছড়িয়ে পড়ে।

    আরেক প্রত্যক্ষদর্শী জিমি মাজেও এয়ারপোর্টের কাছে একটি পার্কে বান্ধবীর সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন, তখনই মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষ দেখেন।

    সেসময় আকাশে ‘সাদা আগুনের’ মতো কিছু দেখেছেন বলে মনে পড়ে তার। রোনাল্ড রিগান এয়ারপোর্টের আকাশে বিমানগুলো ‘অনিয়মিত প্যাটার্নে’ উড়ছিল বলেও মনে হয়েছে মাজেওর।

    “জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত যা দেখেছিলাম তা নিয়ে খুব বেশি ভাবিনি,” বলেছেন তিনি।

    ‘নিবিড় পর্যবেক্ষণে’ মার্কিন কর্মকর্তারা

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ভয়াবহ এ দুর্ঘটনা সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে এবং তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

    তিনি ঘটনাস্থলে ছুটে যাওয়া জরুরি পরিষেবা ও এর সদস্যদের ভূয়সী প্রশংসাও করেছেন।

    ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ঘটনা সংশ্লিষ্ট সবার জন্য প্রার্থনা করতে অনুরোধ করেছেন।

    পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পরিবহনমন্ত্রী শন ডাফিও।

    আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইটে দেওয়া এক ভিডিওতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট ইসমকে ‘গভীর দুঃখ’ প্রকাশ করতে দেখা গেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article দেশে কেন এই দাবির মিছিল?
    Next Article বিচারপতি শাহেদ নূর উদ্দিনের পদত্যাগ
    JoyBangla Editor

    Related Posts

    ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

    May 19, 2026

    কিউবায় আকাশে এখন দুর্যোগের ঘনঘটা

    May 18, 2026

    ইরানকে বাগে আনতে যুক্তরাষ্ট্রের নতুন ৫ শর্ত

    May 18, 2026

    ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের

    May 18, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    May 20, 2026

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    May 19, 2026

    ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

    May 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ

    By JoyBangla EditorMay 20, 20260

    জান দেবো তবু ধান দেবো না মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী আজ। তিনি বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী…

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    May 20, 2026

    কফিন হাউজে জীবন

    May 20, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    May 20, 2026

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    May 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.