Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

    September 4, 2026

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর গুঁড়িয়ে দেয়ায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ
    United Kingdom - যুক্তরাজ্য

    বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর গুঁড়িয়ে দেয়ায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 8, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ‘কোটি বাঙালির মনের মণিকোঠায় বঙ্গবন্ধু বেঁচে থাকবেন’

    লন্ডন: যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধাবৃন্দ স্বাধীনতার স্মৃতি বিজড়িত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ধানমন্ডির  ৩২ নম্বরের ঐতিহাসিক বাসভবন গুঁড়িয়ে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

    বিবৃতিতে প্রবাসী মুক্তিযোদ্ধারা বলেন, ‘৭১ এর পরাজিত শক্তির  প্রেতাত্মারা পরাজয়ের বদলা নেয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলার হীন উদ্দেশ্যে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। স্বাধীনতা বিরোধীদের আস্ফালনে আমরা ক্ষুব্ধ এবং শংকিত।

    বঙ্গবন্ধুর এই বাড়িটি একটি নিছক বাড়ি নয়, একটি ইতিহাস। বাংলাদেশের মহান স্বাধীনতার সূতিকাগার। এই বাসবভন থেকেই বঙ্গবন্ধু স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম পরিচালনা করেছেন, এই বাসবভন থেকেই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার পর গণবভন বঙ্গভবনে না গিয়ে এই ৩২ নম্বরের বাড়িতে থেকে দেশ পরিচালনা করেছেন।

    ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকদের বুলেটে এই বাড়িতেই তিনি সপরিবারে জীবন দিয়েছেন। জাতির জনকের ৩২ নম্বর বাড়িতেই গড়ে উঠেছিল একটি ট্রাস্টের মালিকানায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ।

     বিবৃতিতে মুক্তিযোদ্ধারা আরো বলেন, ১৯৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে বাংলার মানুষের মন থেকে  বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যায়নি। এখনও  যদি কেউ মনে করে থাকে যে ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাসভবন মাটির সাথে মিশিয়ে দিয়ে বাংলার মানুষের মন থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দেবে, তাহলে আমরা নির্দিদ্ধায় বলতে চাই যে, তারা স্রেফ  আহমকের স্বর্গে বাস করছে। তাদের এই হীন অভিলাষ কোনদিন পূরণ হবে না। কোটি বাঙালির মনের মণিকোঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বেঁচে থাকবেন।

    বিবৃতিতে যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযোদ্ধারা আর ও বলেন,  জাতির জনক পাকিস্তানী শাসক গোষ্ঠীর রক্ত চক্ষুকে উপেক্ষা করে জেল জুলুম সহ্য করে বাঙালির মুক্তির জন্য সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন। এই মহান নেতা বাঙালি জাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর ত্যাগ – তিতিক্ষা ও  গৌরবোজ্জ্বল ইতিহাস বিশ্বের মুক্তিকামী নিপীড়িত মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে অম্লান থাকবে।বিবিৃতিটি পাঠিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিপিএল: ফাইনালের সেরা তামিম, টুর্নামেন্ট সেরা মিরাজ
    Next Article গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘোষণা
    JoyBangla Editor

    Related Posts

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026

     দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ?

    September 1, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

    By JoyBangla EditorSeptember 4, 20260

    চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে পুলিশ।…

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026

    গাজীপুরের চারটি লাশ আর একটা প্রশ্ন, রাষ্ট্রের ঘুম ভাঙ্গবে কখন?

    September 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.