Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি

    July 11, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    তিনশো বছর যুদ্ধ করে ৪.৩ বিলিয়ন মানুষকে হত্যার পরও নিজেদের ধর্মকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে পারেনি কেউ

    July 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী ধর্ম অবমাননার দায়ে বহিষ্কার
    Education [ শিক্ষা ]

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী ধর্ম অবমাননার দায়ে বহিষ্কার

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 13, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাম্প্রতিক ঘটে যাওয়া শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলা এবং ধর্ম অবমাননার দায়ে একজনকে স্থায়ী বহিষ্কারের পাশাপাশি বিভিন্ন মেয়াদে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

    সভায় আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে শিক্ষক লাঞ্ছনার দায়ে স্থায়ী বহিষ্কার করার পাশাপাশি তার সনদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

    এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় নয় জনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসা. সুমাইয়া (সুমাইয়া সিকদার), ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন পুতুল, যোগাযোগ সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফৌজিয়া আহমেদ পল্লী মজুমদার, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মিথিলা, মেরিন সাইন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এলিসা স্বর্ণা চৌধুরী, পুলিশ সায়েন্স বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রওজাতুল জান্নাত নিশা, চারুকলা ইন্সটিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ আশফিয়া নাহার এশা, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সাইন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা বৃষ্টি ও ওশানোগ্রাফির ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইসারা জাহান ইশা।

    শিক্ষার্থীদের ধর্মীয় ভাবাবেগ উস্কে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিস্থিতি অস্থিতিশীল করার মতন কাজে লিপ্ত হওয়ার বিষয়টি প্রমাণ পাওয়ায় নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী এস.এম সানবিম সিফাতকে দুই বছরের জন্য এবং একই বিভাগের জাফরীন সুলতানা জয়ীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এ তথ্য জানান তিনি বলেন, আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সনদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। উক্ত ঘটনায় আরও নয় জনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া সভায় ধর্ম অবমাননার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একজনকে দুই বছরের জন্য এবং আরেকজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

    উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙচুরের ঘটনায়  একজন সহকারী প্রক্টরের গায়ে হাত তোলেন হলটির নারী শিক্ষার্থী আফসানা এনায়েত এমি। এ সময় কয়েকজন ক্যাম্পাস সাংবাদিক লাঞ্ছনার ঘটনাও ঘটে। পরদিন বৃহস্পতিবার তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  ইত্তেফাক/জেডএইচডি

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleদুর্নীতি সূচকে বাংলাদেশের দুই ধাপ অবনতি 
    Next Article শাহবাগে শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের আন্দোলন থেকে ১৪ জন আটক
    JoyBangla Editor

    Related Posts

    চট্টগ্রাম বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

    July 8, 2026

    প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই

    July 7, 2026

    যাদবপুরের প্রশ্নপত্র এবং আমাদের সৃজনশীলতা নিয়ে প্রশ্ন

    July 7, 2026

    ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

    July 2, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026

    কেন মানুষ জুলাই  CDI লিখছে? ২৪ এ দেশকে কি দিয়েছে?

    July 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি

    By JoyBangla EditorJuly 11, 20260

    আফজাল  হোসেন যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি। পথে ঘাটে, বাজারে,…

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    তিনশো বছর যুদ্ধ করে ৪.৩ বিলিয়ন মানুষকে হত্যার পরও নিজেদের ধর্মকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে পারেনি কেউ

    July 11, 2026

    বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের

    July 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.