Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বইমেলায় আগাম ফাগুন
    Lifestyle

    বইমেলায় আগাম ফাগুন

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 13, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কেউ পরেছিলেন শাড়ি, ছেলেরা পাঞ্জাবি, কারও হাতে গোলাপ; এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছিলেন, পছন্দের বই কিনছিলেন।

    সোহরাওয়ার্দী উদ্যানে হলদে শাড়ি-পাঞ্জাবি, হাতে গোলাপ, ফুলের টায়রা আর পদতলে ছড়ানো ঝরাপাতাই যেন বলে দিল ফাগুন এসেছে ধরায়।

    পঞ্জিকার পাতা ওল্টানোর এক দিন আগেই বৃহস্পতিবার সেই ছোঁয়া লাগে অমর একুশে বইমেলায়; শিশু-কিশোর আর তরুণরা এসেছিলেন উৎসবের আমেজে।

    কেউ পরেছিলেন শাড়ি, ছেলেরা পাঞ্জাবি, কারও হাতে গোলাপ; এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছিলেন, পছন্দের বই কিনছিলেন।

    মাঘের বিদায়ের আগেই প্রকৃতিতে ফাল্গুনের হাওয়া বইলেও আনুষ্ঠানিক দিন গণনা শুরু শুক্রবার থেকে। এদিনই আবার ‘ভ্যালেন্টাইনস ডে’। ফলে সবমিলিয়ে যেন এক ‘মহোৎসব’।

    সেই স্রোতে গা ভাসিয়ে বৃহস্পতিবার বইমেলায় আসেন অনেকে। কেউ ছবি তোলেন, কেউ যোগ দেন গল্প-আড্ডায়।

    রংপুর থেকে বইমেলায় আসা তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলায় এসে ভীষণ ভালো লাগছে। প্রতিবছর এই দিনটাতে আমরা আসি। মানুষের ঢল নামে। ফাগুনটা যেন একদিন আগেই আসে।

    “সব মিলিয়ে একটা উৎসবের আমেজ যেন মেলায়। বই আর ফুলও দেখলাম প্রচুর বিক্রি হচ্ছে।”

    রাজধানীর মিরপুর থেকে মেলায় এসেছিলেন শরীফ আহমেদ। সঙ্গে ছিলেন বাগদত্তা শিরীন সুলতানা।

    শরীফ বলেন, “কিছু দিন পরেই আমাদের বিয়ে। ভালোবেসে বিয়ে করছি। ভালোবাসা দিবসের আমেজটা আগেভাগেই টের পেতে আসলাম। মেলায় ঘুরে বই কিনলাম। তাকে ফুলও কিনে দিলাম।”

    কানে ফুল গুঁজে এসেছিলেন দুই বান্ধবী ফারিহা আজরীন ও ইসমত আরা শম্পা। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফারিহা বলেন, “ভালোবাসা তো আসলে নানা রকমের। বান্ধবীসহ সেই নানা রকমের ভালোবাসা দেখতে ঘুরতে এলাম।”

    রসিকতার করে শম্পাও বললেন, “নিজেরা প্রেম করছি না। কিন্তু অনেকেই করছে সেটা দেখতে এলাম। বইও কেনা হল।”

    ফুলের মালা হাতে ঘুরছিলেন শফিকুল ইসলাম ও বৃষ্টি রহমান; বিয়ে করেছেন সম্প্রতি।

    শফিকুল বলেন, “বিয়ের পর একসঙ্গে বইমেলায় ঘুরতে এলাম। এসে দেখেছি আরও অনেকেই এসেছেন। ভালো লাগছে, খেলাম একসঙ্গে, ঘুরলাম-ফিরলাম।”

    বৃহস্পতিবার ফুলের চাহিদাও ছিল বেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে শাহবাগে ফুটপাতেই মালা বানাচ্ছিলেন সুমন নামের একজন।

    বইমেলার কয়েকটা দিন ফুল বেশি বিক্রি হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, “সেজন্য শাহবাগ থেকে ফুল কিনে এনে আমরা মালা বানিয়ে বিক্রি করি। এমনি খোলাও বিক্রি কিরি। আজকে আর কাল বেশি বিক্রি হবে। প্রতিটি মালা ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি করি।”

    প্রতি বছরের মত এবারও ঢাকার তিনটি জায়গায় বসন্ত উৎসব উদযাপন করতে যাচ্ছে ‘জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।’

    এছাড়া রাজপুত্রের সঙ্গে বাঁদির প্রেম কাহিনি নিয়ে সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা’ মঞ্চে নিয়ে আসছে নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চায়িত হবে এ নৃত্যনাট্য।

    রাষ্ট্রের সঙ্গে জড়িত ঐতিহাসিক দিবসগুলোকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করার জন্য বাংলা বর্ষপঞ্জি পরিবর্তন করা হয়েছিল খ্রিস্টীয় ২০১৯ সাল বা ১৪২৬ বঙ্গাব্দ থেকে। তাতে ১৯৫২ সালের মত ২১ ফেব্রুয়ারি ৮ই ফাল্গুন কিংবা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পয়লা পৌষেই সমন্বয় করা গেলেও পহেলা ফাল্গুন ও ‘ভ্যালেন্টাইনস ডে’ হয়ে যায় এক দিনে। ফলে দুই উদযাপন হয়ে গেছে একাকার।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleভারতের মণিপুরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর রাষ্ট্রপতির শাসন জারি
    Next Article গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ
    JoyBangla Editor

    Related Posts

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    আমরা ভালো নেই

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.