Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » হ্যাপ্পি ভ্যালেন্টাইনস ডে
    Lifestyle

    হ্যাপ্পি ভ্যালেন্টাইনস ডে

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 14, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কৌশিক মজুমদার

    বাঙালী ঠিক কবে থেকে ভালবাসতে শিখল? আর তা খুঁজতে গিয়েই যা দেখলুম, তাতে একগাল মাছি। বাঙালী এই হালে ভালবাসতে শিখেছে। প্রাচীন যুগ তো বাদই দিন মশাই, এমনকি মধ্য যুগেও বাঙালী ভালবাসত না। খেয়াল করবেন এতজন বৈষ্ণব কবি এত এত লাইন প্রেমের কবিতা লিখে মন আর চোখ ভরালেন, তাঁদের একজনও একটি লাইনেও ” ভালবাসা” শব্দটা লিখলেন না!!!
    তবে তাঁরা কি লিখতেন? লিখতেন মূলতঃ প্রেম, প্রীতি আর তাঁর চেয়েও বেশী ” পিরীতি”। চণ্ডীদাস লিখেছেন,
    “কালিয়া প্রেমের মধু” কিংবা
    ” আমি তো দুঃখিনী, কুলকলঙ্কিনী/ হইনু করিয়া প্রীত” অথবা
    ” আপন সুখেতে করে যে পিরীতি/ তাহারে বাসিব পর”।
    শেষ বাক্যটা মনে রাখবেন পিরীতির সঙ্গে “বাসিব” শব্দটাও আছে। ওটা আমাদের পরে কাজে লাগবে।

    তাহলে ঠিক কবে ভালবাসা এই পিরীতি- কে হটিয়ে দারুণভাবে আমাদের মনের কোমল পর্দায় রিনরিনে ধ্বনি তুলল? একই সঙ্গে প্রীতি নেহাত শুভেচ্ছার বড় বোন হয়ে আর পিরীতি নাম বদলে পিরিত হয়ে বেশ একটা অশ্লীল অশ্লীল গন্ধ বয়ে নিয়ে এল? ( অবশ্য ইদানীং আবার পিরীতি গানে জায়গা পাচ্ছে, প্রেম পিরিতে হাবুডুবু পরাণ আমার যায়/ বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়… ইত্যাদি। মানে পিরিতের দিন ফিরছে বোধহয়য়)… পাশাপাশি প্রেম বেশ গম্ভীর। সিরিয়াস সিরিয়াস ব্যাপার। ” হাবুদা আর পেঁচিদি পিরিত করে”, “হাবুদা আর পেঁচিদি ভালবাসে” আর “হাবুদা আর পেঁচিদি প্রেম করে”… বলে দেখুন লাস্টটা নিজের কানেই কেমন কেমন ঠেকবে। হাবু আর পেঁচি নাম থেকে গোটা স্পটলাইট প্রেমে গিয়ে পড়বে। আমাদের হোস্টেলে এক দাদা ছিল। মাঝে মাঝেই তাঁর প্রেমিকার ফোন আসত। সে তীব্র থমথমে মুখে ফিসফিস করে কীসব যেন বলত। একবার এক নভিস “কি হয়েছে দাদা? সিরিয়াস কিছু?” বলাতে ” দেখছিস না প্রেম কচ্ছি!” বলে মুখঝামটা খেয়েছিল।

    সে যাই হোক। ভালবাসা শব্দের কথা বলছিলাম। ভালবাসার দুই অংশ- ভাল আর বাসা। এর মধ্যে ভাল শব্দটা আদৌ বাংলা না। হিন্দি বা মৈথিলী। স্বয়ং গুরুদেব লিখেছেন “ভালো’ শব্দ ভদ্র শব্দজ, “বড়ো’ বৃদ্ধ হইতে উৎপন্ন, “ছোটো’ ক্ষুদ্র শব্দের অপভ্রংশ। মূল শব্দগুলির শেষবর্ণ যুক্ত– যুক্তবর্ণের অপভ্রংশে হসন্ত বর্ণ না হওয়ারই সম্ভাবনা।” সোজা কথায় ভাল আছি মানে ভদ্রস্থ আছি। ঠিকঠাক আছি। চলে যাচ্ছে। আর “বাসা” শব্দ বাসনা- র উৎস। ১৩১৭ সালে সাহিত্য পরিষদ পত্রিকায় খগেন্দ্রনাথ মিত্র লিখেছেন ” বাসি শব্দটিও এখন বাসি হইয়া গিয়াছে। যদিও বিক্রমপুর অঞ্চলের সম্ভাষণে ” কেমন বাসতে আছেন?” শুনা গিয়া থাকে।” বাসা শব্দের মানে তাই ইচ্ছে, আকুতি।অর্থাৎ, ভালবাসা মানে ভদ্রস্থ থাকার বাসনা। যা মোটামুটি সবার থাকে…

    হায় রে! এদিকে কালে কালে তাঁর মানে এমন বদলেছে যে অভিধান খুললে ভালবাসা মানে পাই “কোনও জিনিস বা ব্যক্তি-বিশেষকে প্রাণাধিক বলে জ্ঞান করা; মনোমত মনে করা; প্রীতি, স্নেহ বা শ্রদ্ধা করা….”

    এখানেই শেষ করা যেত। কিন্তু করব না; বাসা নিয়ে আর দু চারটে কথা বলবই। এই যে ফেবু জুড়ে কবিতাবাসা, আদরবাসা নিয়ে এত্ত এত্ত খিল্লী, কথাগুলো কি ভুল? ব্যাক টু চন্ডিদা থুড়ি চণ্ডীদাস…

    ১। ” তোমরা মোরে ডাকিয়া শুধাও না প্রাণ আনচান বাসি”
    ২। ” কে সাজাল হেন সাজে হেরি বাসি দুখ”
    ৩। “পরাণ অধিক বাসে”
    ৪। ” কহিতে বাসি যে ভয়”

    কেলো করেছে!! ভদ্রলোক করেছেন টা কি!! আনচান বেসেছেন, দুখ বেসেছেন। অধিক বেসেছেন, পর বেসেছেন আবার ভয়ও বেসেছেন? (যদিও ভালবাসেন নি)
    ভাগ্যিস ফেসবুক ছিল না। তাহলে বিদ্যাপতি, বড়ু চণ্ডী আর জুনিয়ার নরহরি সরকার , বাসু ঘোষ, লোচন দাস,জ্ঞানদাস, গোবিন্দদাস একেবারে ট্রোল করে করে মেরে দিত!!
    যাই হোক। মরালটা কি খাড়াইল? “সব সত্যি। কবিতাবাসা সত্যি,
    গল্পবাসা সত্যি, প্রবন্ধবাসা… মে বি সত্যি, আদরবাসা সত্যি, মনের কথা ফোনের সেটে সত্যি….”
    হ্যাপ্পি ভ্যালেন্টাইনস ডে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমুক্তিযোদ্ধার সন্তানের বিষপানে আত্মহত্যা: দেনার চাপে দুই সন্তানকেও হত্যা
    Next Article ফরিদা আপা আয়নায় নিজেকে দেখুন!
    JoyBangla Editor

    Related Posts

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    আমরা ভালো নেই

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.