Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    October 28, 2026

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রভাতফেরি ২২ ফেব্রুয়ারি
    United Kingdom - যুক্তরাজ্য

    লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রভাতফেরি ২২ ফেব্রুয়ারি

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 21, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। জুয়েল রাজ ।।

    আগামীকাল শনিবার ২২ ফেব্রুয়ারি  লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশ উপলক্ষে প্রভাতফেরি ও শিশু কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

    গত বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি একুশের প্রভাতফেরি উদযাপন কমিটির উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কর্মসূচি ঘোষণা করা হয়। মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব শাহরিয়ার বিন আলী।

    লিখিত বক্তব্যে বলা হয়, বিলেতের বেড়ে ওঠা নব প্রজন্মসহ অপরাপর বহু ভাষাভাষী মানুষের মাঝে অমর একুশের গৌরবোজ্জ্বল সংগ্রাম গাঁথা ছড়িয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে ২০১৬ সালে থেকে একুশের প্রভাতফেরি আয়োজন করছে সংগঠনটি। বিগত ৯ বছরের ধারাবাহিকতায় এবারও উদযাপিত হবে প্রভাতফেরি।

    সেখানে বলা হয়েছে, আপনারা অবগত আছেন যে ঐতিহ্য অনুযায়ী ২০শে ফেব্রুয়ারি মধ্যরাতে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে আলতাব আলী পার্কের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন হয়ে আসছে। যেহেতু মধ্যরাতে দূর দূরান্ত থেকে অনেকেই আসতে পারেন না, বিশেষ করে শিশু কিশোররা আসতে পারেনা, তাই গত নয় বছর যাবৎ আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাতের আয়োজনের পাশাপাশি সকালবেলা প্রভাতফেরি পালিত হয়ে আসছে। প্রচলিত রীতি অনুযায়ী একুশের দিন ভোরে প্রভাতফেরি হওয়ার কথা থাকলেও বিলেতের আবহাওয়া ও শিশু-কিশোরদের স্কুলের বিবেচনায় আমরা ২/৪ দিন পিছিয়ে প্রভাতফেরি করে থাকি। অর্থাৎ প্রতিবছর একুশে ফেব্রুয়ারির পরের শনি অথবা রোববার প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।

    এবছর প্রভাতফেরি ও শিশু কিশোরদের অনুষ্ঠান হবে ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল দশটায় লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে। এরপর নজরুল সেন্টারে দুপুর ১২ থেকে বিকেল পর্যন্ত শিশু কিশোরদের অংশগ্রহণে এবং বিলেতের বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

    শহীদ দিবসে একুশের প্রভাতফেরি ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালির মাতৃভাষা রক্ষার আন্দোলন এবং ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা হবে নতুন প্রজন্ম এবং অন্যান্য ভাষাভাষি মানুষের কাছে। পরিবেশন করা হবে অমর একুশের গান এবং দেশাত্ববোধক গান।

    লিখিত বক্তব্যে বলা হয়, মাধ্যমে আমরা একুশের চেতনায় উজ্জীবিত বিলেতের সকল প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিকে  শিশু-কিশোরদের সাথে নিয়ে ২২শে ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় প্রভাতফেরি এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক সমাবেশে যোগদান করার আহবান জানান তাঁরা।

    সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও বক্তব্য রাখেন প্রভাতফেরী আয়োজন পরিষদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, এডভোকেট আবেদ আলী আবিদ, আনসার আহমেদ উল্লাহ, জামাল আহমেদ খান, আ ক ম চুন্নু, ফেরদৌসী রওশন লিপি, জুয়েল রাজ, ইফতেখারুল হক পপলু, সুশান্ত দাস প্রশান্ত, সাইফুল ইসলাম খান প্রমুখ।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article২১ বছর ধরে কলা গাছের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
    Next Article বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম নিলে রাষ্ট্রবিরোধী, শেখ মুজিবও রাষ্ট্র বিরোধী!
    JoyBangla Editor

    Related Posts

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026

    ঝড় ‘বোয়েলোর’ তাণ্ডবে যুক্তরাজ্যে বহু ঘরবাড়ি লন্ডভন্ড: ৮২ হাজারের বেশি ঘরবাড়ি পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন

    October 26, 2026

    বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

    October 25, 2026

    ইংল্যান্ডে বাসে জোরে গান বাজালে ১০০ পাউন্ড জরিমানা

    October 23, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    By JoyBangla EditorOctober 28, 20260

    মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক…

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চাকরি করে ঢাকায় ৫৩ ফ্ল্যাটসহ ৪০০ কোটি টাকার বেশি সম্পদ

    October 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.