Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

    September 4, 2026

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জাতিসংঘে যুক্তরাষ্ট্রবিরোধী ইউরোপিয়ান রেজ্যুলুশন পাস
    International

    জাতিসংঘে যুক্তরাষ্ট্রবিরোধী ইউরোপিয়ান রেজ্যুলুশন পাস

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 25, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি রেজ্যুলুশন পাস হয়েছে। এতে সমর্থন রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউক্রেনের। এতে ইউক্রেন থেকে তাৎক্ষণিকভাবে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে। দ্রুত শত্রুতা বন্ধ করে যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে। রেজ্যুলুশনটির পক্ষে ৯৩টি ভোট পড়ে। ভেটো দেয় ১৮টি দেশ। এর মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য। চীন, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য রাষ্ট্রসমূহসহ ৬৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। লেবানন অবশ্য এর পক্ষে ভোট দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ওই রেজ্যুলুশনে ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। বলা হয়, হুমকি বা শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো প্রকার আঞ্চলিক অধিগ্রহণ বৈধ বলে গণ্য হবে না। সপ্তাহান্তে ইউক্রেনের রেজ্যুলুশনের বিপক্ষে ভোট দিতে দেশগুলোকে তাগিদ দেয় যুক্তরাষ্ট্র।
    শুক্রবার ওয়াশিংটন ইউক্রেনের রেজ্যুলুশনের পাল্টা হিসেবে আরেকটি রেজ্যুলুশন উত্থাপন করে। এতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণহানি সম্পর্কে বলা হয়। এছাড়া দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠাতেও তাগিদ দেয়া হয়। তবে যুক্তরাষ্ট্রের রেজ্যুলুশনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে তেমন কিছু বলা হয়নি। যুক্তরাষ্ট্রের রেজ্যুলুশন একটি সংশোধনীর পর শুধুমাত্র জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হয়। ওই সংশোধনীর প্রস্তাব দেয় ফ্রান্স। যাতে স্পষ্ট করা হয় রাশিয়া জাতিসংঘের সনদ লঙ্ঘন করে ছোট প্রতিবেশীকে আক্রমণ করেছে। যুক্তরাষ্ট্রের সংশোধিত রেজ্যুলুশনের ওপর ভোট হয়। পক্ষে যায় ৯৩ টি ভোট আর বিপক্ষে ৮ টি । ৭৩ টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। যুক্তরাষ্ট্র এর মধ্যে অন্যতম। যুক্তরাষ্ট্র নিজের রেজ্যুলুশনেই ভোট দেয়া থেকে বিরত থাকে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত ডরোথি শি বলেন, এর আগে কয়েকটি রেজ্যুলুশনে ইউক্রেনে, রাশিয়ার আক্রমণের নিন্দা ও দ্রুত রাশিয়ার সৈন্য প্রত্যাহারের দাবি তোলা হয়। তবে তা যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হয়।  আমাদের যা প্রয়োজন তা হলো- দীর্ঘ মেয়াদি শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিশ্রুতি। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী মারিয়ানা বেতসা দীর্ঘ মেয়াদি শান্তি প্রতিষ্ঠায় সকল রাষ্ট্রকে জাতিসংঘের সনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
    তিনি আরো বলেন, এই যুদ্ধ কখনোই শুধু ইউক্রেনের বিষয়ে ছিলো না। এটি আগ্রাসন ব্যতীত জীবন যাপনের জন্য যেকোনো দেশের মৌলিক অধিকারের বিষয়। উপসাগরীয় সহযোগিতা পরিষদের পক্ষে কথা বলতে গিয়ে জাতিসংঘে নিয়োজিত কুয়েতের স্থায়ী প্রতিনিধি তারেক আল-বানাই বলেন, জিসিসি’র সদস্যরা সংলাপে প্রাধান্য দেয়ার জন্য ভোট দেয়া থেকে বিরত ছিলো । এছাড়া যুদ্ধের ইতি টানতে তিনি ওই সময় জিসিসি’র প্রতিশ্রুতির বিষয়টি ব্যক্ত করেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleটাঙ্গাইলে রাতে শিক্ষাসফরের চারটি বাস আটকে ডাকাতি, শিক্ষক-শিক্ষার্থীদের মারধর
    Next Article ছিনতাইয়ের অভিযোগে দু’জনকে ফুটওভারব্রিজে ঝুলিয়ে রাখল স্থানীয় লোকজন
    JoyBangla Editor

    Related Posts

    ভূরাজনৈতিক অস্থিরতার শঙ্কা, ৮৬ টন সোনা লন্ডনে সরাল নেদারল্যান্ডস

    September 3, 2026

    পুতিন-মোদি বৈঠক: শান্তির আহ্বান, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

    September 1, 2026

    নেপালে বন্যায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস

    August 29, 2026

    নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026

     দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ?

    September 1, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

    By JoyBangla EditorSeptember 4, 20260

    চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে পুলিশ।…

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026

    গাজীপুরের চারটি লাশ আর একটা প্রশ্ন, রাষ্ট্রের ঘুম ভাঙ্গবে কখন?

    September 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.