Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    July 26, 2026

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » যাবতীয় সম্পদ বিক্রি করে কেন সাগরে ভাসছে এই পরিবার
    Lifestyle

    যাবতীয় সম্পদ বিক্রি করে কেন সাগরে ভাসছে এই পরিবার

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 27, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলায় একটা বাগ্‌ধারা আছে—‘অথই জলে পড়া’। এর অর্থ ভীষণ বিপদে পড়া। এদিকে এক ভারতীয় দম্পতি এই বাগ্‌ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের সব সম্পদ বিক্রি করে দিয়ে আক্ষরিক অর্থেই অথই জলে ভাসছেন।

    বড় একটা নৌকা নিয়ে গৌরব গৌতম ও বৈদেহী চিতনাভিস সাগরে ভাসছেন তাঁদের একমাত্র কন্যা খেয়াকে নিয়ে। কেন?
    ঘরবাড়ি আদতে কী? এই প্রশ্নের উত্তরে কেউ বলেন, যেখানে দিনের শেষে শান্তির খোঁজ মেলে। আবার কেউ কেউ মনে করেন, ঘরবাড়ি কোনো জায়গা নয়, আদতে একটা অনুভূতি। অনেকে এই অনুভূতির খোঁজ পান জীবনসঙ্গী, সন্তান বা পরিবারের মধ্যে। তবে নৌকায়ও যে হতে পারে সুখের সংসার, সে কথাই জানালেন এক ভারতীয় দম্পতি। ভারতীয় নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন গৌরব গৌতম অবসরের পর সব স্থাবর সম্পদ বিক্রি করে স্ত্রী আর একমাত্র কন্যাকে নিয়ে ২০২২ সাল থেকে সাগরে ভাসছেন। ‘রিভা’ নামের নৌকাটি লম্বায় ৩২ ফুট। এর ভেতরেই আছে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছু। আছে দুটি শোবার ঘর, একটা রান্নাঘর ও বাথরুম।
    ৪২ বছর বয়সী গৌরব জানান, তিনি যতক্ষণ পানির ওপর থাকেন, মনে হয়, বেঁচে আছেন। স্থলে, ইট-সিমেন্ট-কংক্রিটের বাসাবাড়িতে তাঁর দম নিতে কষ্ট হয়। এদিকে তাঁর স্ত্রী বৈদেহীও গণমাধ্যমে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন। তাঁর জীবনের একটাই ইচ্ছা, স্বাধীনভাবে বাঁচা। তাঁদের একমাত্র কন্যা খেয়ার ভালো লাগে না স্কুলে যেতে। তাই ২০২২ সালে এই পরিবার একটা নৌকা কিনে নিজেদের মতো করে গড়ে তুলে ভাসিয়ে দিয়েছেন সাগরে। কোনো দেয়াল নেই, নেই কোনো রুটিনের বেড়াজাল। কেবল চারপাশে সাগর, মাথার ওপর নীল আকাশ আর বিশুদ্ধ বাতাস।
    ‘রিভা’ নামের নৌকাটি লম্বায় ৩২ ফুট, এর ভেতরেই আছে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছু।
    ‘রিভা’ নামের নৌকাটি লম্বায় ৩২ ফুট, এর ভেতরেই আছে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছু।ছবি: টিম রিভা
    ২০২২ সালে গৌতম ও বৈদেহী দম্পতি তাঁদের বাড়ি, পারিবারিক সম্পত্তি, আসবাব—সব বিক্রি করে ১৯৮৮ সালে যুক্তরাজ্যে তৈরি একটি নৌকা কেনেন। সেটাকে নিজেদের মতো করে মেরামত আর সংস্কারও করেন। আসবাব, বই, জামাকাপড়সহ যেসব জিনিস নিয়ে তাঁরা নৌকায় উঠেছেন, সব মিলিয়ে সেসবের ওজন মাত্র ১২০ কেজি!
    দ্য বেটার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈদেহী বলেন, ‘আমরা শিখেছি, কীভাবে সবচেয়ে কম জিনিসে সবচেয়ে ভালোভাবে বাঁচা যায়। বাতাস আমাদের যেদিকে নিয়ে যায়, আমরা সেদিকেই যাই। ঘুম থেকে উঠে চোখ খুলে দেখি, কোথায় এলাম। মাঝেমধ্যে বিভিন্ন দ্বীপে থামি। ঘুরে বেড়াই। মেয়ে গাছের সঙ্গে দড়ি বেঁধে দোলনা বানিয়ে দোল খায়। ফলমূল সংগ্রহ করি। আবার নৌকায় উঠে পড়ি।’
    বৈদেহী আরও জানান, তাঁরা সৌরবিদ্যুৎ দিয়ে আলো জ্বালেন। সংগ্রহ করেন বৃষ্টির পানি। মাছ ধরেন। নৌকার প্রতিটি ইঞ্চি কাজে লাগান। কয়েক মাস পর কোনো এক বন্দরে থেমে চা, নুন, মসলা ও তেলের মতো প্রয়োজনীয় সামগ্রী কিনে নেন।
    খেয়া, গৌরব ও বৈদেহীর আপাতত স্থলে ফেরার কোনো ইচ্ছা নেই
    গৌরব আর বৈদেহী মনে করেন, তাঁদের ১৪ বছর বয়সী কন্যা স্কুলের তুলনায় ভালোই শিখছে। কেননা, সে জানে সাগরে ঝড় উঠলে কীভাবে বেঁচে থাকতে হয়। দুটি টি-শার্টে চালিয়ে দেওয়া যায় মাসের পর মাস। দুই বছরে সাগরে দিকনির্ণয় করে চলা, বাতাসকে ব্যবহার করা, পানিতে নেমে সামুদ্রিক প্রাণীদের সঙ্গে সাঁতার কাটা, সাগরে মাছ ধরায় সিদ্ধহস্ত হয়ে উঠেছে সে। এই তিনজনের কেউই স্থলের জীবন মিস করছেন না মোটেও। আপাতত স্থলে ফেরার কোনো ইচ্ছাও নেই তাঁদের।সূত্র: বেটার ইন্ডিয়া

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকাশিমপুরে বেক্সিমকো শিল্প পার্কের ১৪ প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ, কর্মী ছাঁটাই
    Next Article যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন
    JoyBangla Editor

    Related Posts

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    প্লিজ, মাইন্ড দ্য গ্যাপ!

    July 24, 2026

    আমাদের ছোটবেলায় ধর্মের এত ভেদাভেদ ছিলো না

    July 24, 2026

    বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার

    July 23, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    By JoyBangla EditorJuly 26, 20260

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে উদ্বেগজনক চিত্র সামনে…

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026

    সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো

    July 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.