Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি
    Technology

    আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 2, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আগামী কয়েক মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। যুক্তরাষ্ট্রের নির্মাতাপ্রতিষ্ঠান আর্চার ঘোষণা করেছে, তারা শিগগির আবুধাবিতে তাদের ‘মিডনাইট’ উড়োজাহাজ উড্ডয়ন করবে এবং এ বছরই যাত্রী পরিবহন শুরু করবে।
    আবুধাবি অ্যাভিয়েশন (এডিএ) আর্চারের প্রথম গ্রাহক। আর্চার ও আবুধাবি অ্যাভিয়েশন যৌথভাবে পাইলট প্রশিক্ষণ, ফ্লাইট পরিচালনা এবং জনগণের সম্পৃক্ততা বাড়াতে কাজ করবে। আর্চার তার প্রাথমিক কার্যক্রমের জন্য পাইলট, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের একটি দল পাঠাবে এবং শহুরে আকাশ পরিবহনের জন্য সফটওয়্যার ও বুকিং অ্যাপ সরবরাহ করবে।
    ‘মিডনাইট’ হলো চার আসনের একটি বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি। এটি একজন পাইলট দ্বারা পরিচালিত হবে। এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ব্যাক-টু-ব্যাক ফ্লাইট পরিচালনা করা যায়। প্রতিটি ফ্লাইটের মধ্যবর্তী চার্জিং সময় ন্যূনতম রাখা হয়েছে।
    আবুধাবি ও দুবাইয়ের মধ্যে গাড়িতে যেখানে ৬০-৯০ মিনিটের পথ, সেখানে মাত্র ১০-৩০ মিনিটে এই পথ অতিক্রম করতে সক্ষম উড়ন্ত ট্যাক্সিটি।
    খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, দুবাই থেকে আবুধাবিতে উড়ন্ত ট্যাক্সির ভাড়া ৮০০ থেকে ১ হাজার ৫০০ দিরহাম হতে পারে। দুবাইয়ের অভ্যন্তরে এই পরিষেবার জন্য সম্ভাব্য ভাড়া ৩৫০ দিরহাম হতে পারে।
    আর্চার জানিয়েছে, তারা মিডনাইট উড়োজাহাজের উৎপাদন সংযুক্ত আরব আমিরাতেই শুরু করবে এবং এখান থেকে অন্যান্য অঞ্চলে সরবরাহ করবে।
    উড়ন্ত ট্যাক্সির কার্যক্রম পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীদারের সঙ্গে কাজ করবে আর্চার।
    আবুধাবি অ্যাভিয়েশনের চেয়ারম্যান নাদার আল হামাদি বলেছেন, ‘শহুরে আকাশ পরিবহন সেবা গড়ে তুলতে আবুধাবি অ্যাভিয়েশনের প্রয়োজনীয় অভিজ্ঞতা রয়েছে এবং আমরাই এই অঞ্চলের প্রথম বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করতে যাচ্ছি।’
    আর্চারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যাডাম গোল্ডস্টেইন বলেছেন, ‘আমাদের লঞ্চ এডিশন প্রোগ্রামের উন্মোচন একটি নতুন অধ্যায়ের সূচনা। আবুধাবি অ্যাভিয়েশন আমাদের প্রথম গ্রাহক হওয়ায় আমরা কৃতজ্ঞ। এটি একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে।’
    আর্চার ছাড়াও জোবি নামে আরেকটি প্রতিষ্ঠান দুবাইতে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালুর জন্য কাজ করছে। চলতি বছরের জানুয়ারিতে দুবাই ইন্টারন্যাশনাল ভার্টিপোর্ট (ডিএক্সভি) নামে সংযুক্ত আরব আমিরাতের প্রথম বাণিজ্যিক উড়ন্ত ট্যাক্সি টার্মিনাল চালু করা হয়েছে। এটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত।
    সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো শহরের মধ্যে এবং শহরগুলোর সংযোগ স্থাপনে আকাশপথে যাত্রী পরিবহন চালু করতে যাচ্ছে, যা ভবিষ্যতের আকাশ পরিবহনের যুগের সূচনা করবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবকেয়া বেতন-ভাতা দাবি: পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট
    Next Article ইউক্রেন নিয়ে আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় ইউরোপ
    JoyBangla Editor

    Related Posts

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষ

    August 25, 2026

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    August 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.