Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    রূপপুরের পরমাণু শিখা: শেখ হাসিনার অক্ষয় কীর্তি ও সার্বভৌমত্বের নবদিগন্ত

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ২৪ ঘণ্টায় এক উপজেলায় ৮ আত্মহত্যার চেষ্টা, দুজনের মৃত্যু
    Bangladesh

    ২৪ ঘণ্টায় এক উপজেলায় ৮ আত্মহত্যার চেষ্টা, দুজনের মৃত্যু

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 2, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজশাহীর দুর্গাপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে আত্মহত্যার চেষ্টা করেছেন অন্তত আটজন। এর মধ্যে দুই নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন।  মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৮) এবং উপজেলার তেবিলা গ্রামের রেন্টুর স্ত্রী তহমিনা (৩২)।
    পারিবারিক বিরোধ, কলহ ও সহিংসতার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, দুর্গাপুর বরাবরই আত্মহত্যাপ্রবণ এলাকা হিসেবে চিহিৃত। রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে এ উপজেলায়।
    রামেকের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘দুজন তো মারা গেছে। দুর্গাপুর থেকে আসা বিষপানের আরও তিন রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি।’
    বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী অন্যরা হলেন উপজেলার পানানগর গ্রামের ময়না বিবি (৪৫), বেড়া গ্রামের রেজাউলের শিশুসন্তান তানজিমুল (৩), কানপাড়া গ্রামের বীথি (৩০), দেবীপুর গ্রামের মহনা (১৮), পানানগর গ্রামের আ. সাত্তার (৪৫), কাশেমপুর গ্রামের ইরিন খাতুন (২০) এবং সায়বাড় গ্রামের হাবিবা খাতুন (১৫)।
    উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মেহেদী হাসান বলেন, ‘কীটনাশক পান করে গত ২৪ ঘণ্টায় আটজন রোগী ভর্তি হয়েছিল। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। অপর তিনজনকে দুর্গাপুরে চিকিৎসা দেওয়া হয়েছে।’
    দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম আলী বলেন, ‘কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা ও মৃত্যুর ঘটনায় থানায় দুটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
    পুলিশের এ সদস্য আরও বলেন, ‘নানা কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। তবে পারিবারিক কলহ ও সহিংসতা প্রধান কারণ।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআজ জাতীয় পতাকা দিবস
    Next Article চাঁদা দাবি করে সমন্বয়ক বললেন, ‘ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে’
    JoyBangla Editor

    Related Posts

    রূপপুরের পরমাণু শিখা: শেখ হাসিনার অক্ষয় কীর্তি ও সার্বভৌমত্বের নবদিগন্ত

    April 30, 2026

     ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’

    April 30, 2026

    ক্রমশ বেপরোয়া রোহিঙ্গারা: ১৩ লাখ জনঅধ্যুষিত ক্যাম্পে বিশৃঙ্খলা চরমে, বড় বিপর্যয়ের শঙ্কা

    April 28, 2026

    দেশের ৮ বিমানবন্দরে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

    April 28, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026

    ইতিহাস বড় সত্যনিষ্ট

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    By JoyBangla EditorApril 30, 20260

    কবি হামিদ মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান ছিল লন্ডনে সাম্প্রতিক কালের একটি…

    রূপপুরের পরমাণু শিখা: শেখ হাসিনার অক্ষয় কীর্তি ও সার্বভৌমত্বের নবদিগন্ত

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    বাংলাদেশ কি তবে দেউলিয়ার পথে ?

    April 30, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.