Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কাশ্মীরে জঙ্গি হামলার নিন্দা জানাল আওয়ামী লীগ
    Bangladesh

    কাশ্মীরে জঙ্গি হামলার নিন্দা জানাল আওয়ামী লীগ

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 25, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই হামলায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, “কাশ্মীরের পহেলগাঁওয়ে যে বর্বর জঙ্গি-সন্ত্রাসী হামলার মাধ্যমে নিরপরাধ পর্যটকদের হত্যা করা হয়েছে, তা মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ অপরাধ। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

    আওয়ামী লীগ মনে করে, বিশ্বসভ্যতায় এ ধরনের জঘন্য হামলার কোনো স্থান নেই। বিবৃতিতে বলা হয়, “জঙ্গি সংগঠনগুলো ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করছে, যা গোটা মানবজাতির জন্য হুমকি। এই সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তারাও মানবতার শত্রু।”

    বিবৃতিতে বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়, “দুঃখজনক হলেও সত্য, গত আট মাসে বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। লাখো মানুষ ধর্মীয় নিপীড়নের শিকার হচ্ছেন। তাদের হত্যা, ধর্ষণ, ঘরবাড়ি-ব্যবসায় হামলা ও লুটপাট চলছে, অপরাধীদের দায়মুক্তি দেওয়া হচ্ছে।”

    আওয়ামী লীগ জানায়, তারা ভারতের জনগণের পাশে আছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

    বিবৃতির শেষাংশে বলা হয়, “আমরা বিশ্বাস করি, জঙ্গি ও সন্ত্রাসবাদের পরাজয়ের মধ্য দিয়েই মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। পৃথিবী তখন আরও নিরাপদ হবে।”বিবৃতিটি শেষ হয় এই আহ্বানে—জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সন্ত্রাসবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমতামত || মহাজনের ইন্ধনে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে দেশ, উপলব্ধি হচ্ছে তো?
    Next Article ডিম, দুধের পর ম্যাচসেরার পুরস্কার ভেড়ার বাচ্চা, কেন এমন উদ্যোগ নরওয়ের ক্লাবের
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা

    August 26, 2026

    আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে

    August 26, 2026

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    বিদেশিদের কাছে ‘ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ : নিরাপত্তার ন্যূনতম গ্যারান্টি নেই, কানাডার সতর্কতায় উন্মোচিত কঠিন বাস্তবতা

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.