Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    May 10, 2026

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ভারত ও পাকিস্তানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো
    International

    ভারত ও পাকিস্তানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 1, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় বুধবার পাকিস্তান ও ভারতের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাদের উত্তেজনা কমিয়ে পারস্পরিক যোগাযোগ পুনরায় শুরু করতে বলেছেন। পাশাপাশি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া হামলার নিন্দা জানাতে বলেছেন।

    তারা আরো বলেছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নৃশংস হামলার তদন্তে সহযোগিতা করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া পাকিস্তানকে ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে, সরাসরি যোগাযোগ পুনরায় চালু করতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করতে বলেছেন তিনি।

    দুই দেশের নেতারা এই হামলার জন্য সন্ত্রাসীদের জবাবদিহির আওতায় আনার অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

    শেহবাজ শরিফের সঙ্গে আলোচনার পর বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও ফোনে কথা বলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে, মার্কো রুবিও ভারতকে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করতে বলেছেন। তিনি পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

    এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে তার অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, তিনি বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পেহেলগাম হামলার বিষয়ে কথা বলেছেন।

    এস জয়শঙ্কর বলেছেন, পেহেলগাম হামলার দায়ীদের, তাদের পেছনে থাকা সমর্থকদের ও পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনা হবে।

    এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে যোগাযোগ করার পর শরিফের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, পেহেলগাম হামলার পর দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে মার্কো রুবিওকে অবহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

    এ ছাড়া রুবিও বিস্তারিত আলোচনা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

    সেই সঙ্গে তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য উভয় পক্ষের একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

    বিবৃতি অনুযায়ী, পেহেলগামের ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতীয় প্রচেষ্টাকে স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সত্য উন্মোচনের জন্য স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

    শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ভারতকে এই ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে ও দায়িত্বশীল আচরণ করতে চাপ দেয়।

    প্রধানমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে পানি নিয়ে আগ্রাসী অবস্থান নিয়েছে, অথচ এই পানির ওপর নির্ভর করে আছে পাকিস্তানের ২৪ কোটি মানুষের জীবনযাপন।

    বিবৃতিতে অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, সিন্ধু পানি বণ্টন চুক্তিতে কোনো পক্ষের একতরফাভাবে পানি প্রত্যাহারের কোনো বিধান নেই।

    জম্মু ও কাশ্মীর বিরোধের শান্তিপূর্ণ সমাধানই দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় বলেও তিনি জোর দিয়েছেন।

    বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান ৯০ হাজারেরও বেশি প্রাণ উৎসর্গ করেছে এবং পাকিস্তানকে ১৫২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতি বহন করতে হয়েছে।’

    ‘ভারতের ক্রমবর্ধমান উসকানিমূলক আচরণ অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক’ উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উসকানি, বিশেষ করে আফগান মাটি থেকে পরিচালিত আইএসকেপি, টিটিপি ও বিএলএর মতো জঙ্গি গোষ্ঠীগুলিকে পরাজিত করার জন্য পাকিস্তানের চলমান প্রচেষ্টা থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমহান মে দিবসে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী
    Next Article বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ্য থেকে বিশ্বের সকল মেহনতি শ্রমিকের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা
    JoyBangla Editor

    Related Posts

    ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে

    May 10, 2026

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

    May 9, 2026

    সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় অবস্থানে ইরান

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    By JoyBangla EditorMay 10, 20260

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।…

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026

    তোফায়েল আহমেদ : তিনি দেশ ভোলেননি, দেশ তাঁকে ভুলিয়ে দিল

    May 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.