Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    May 10, 2026

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চিন্ময় কৃষ্ণকে অন্যায়ভাবে গ্রেপ্তার দেখানোয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিবাদ
    Politics

    চিন্ময় কৃষ্ণকে অন্যায়ভাবে গ্রেপ্তার দেখানোয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিবাদ

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 6, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তদন্তে গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

    সংগঠনটির মতে, ‘সনাতনী জাগরণ জোট’-এর মুখপাত্র ইসকন অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এই ঘটনায় ভিত্তিহীনভাবে আসামি করা হয়েছে, যা আইনের মৌলিক নীতিমালার পরিপন্থী।

    ৫ই মে, সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদপত্রে সংগঠনটি জানায়, আলিফ হত্যাকাণ্ড একটি নৃশংস ও নিন্দনীয় অপরাধ হলেও ঘটনার সময় চিন্ময় কৃষ্ণ আইনানুগভাবে অন্য মামলায় বিচারিক হেফাজতে ছিলেন। ফলে তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকার কোনো সুযোগই পাননি। তবুও তাকে মামলায় অভিযুক্ত করা ‘অন্যায় ও আইনের অপব্যবহার’ বলে উল্লেখ করেছে সংগঠনটি।

    বিবৃতিতে আরও বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তখন অন্য মামলায় আইনানুযায়ী বিচারিক হেফাজতে ছিলেন। ফলে ঘটনার সময় তিনি কস্মিনকালেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এমন একজন কারাবন্দিকে এই মামলার আসামি হিসেবে দেখানো “actus reus” (অপরাধমূলক কার্য) ও “mens rea” (অপরাধমূলক মনোভাব) -এর ন্যূনতম বৈশিষ্ট্যস্বরূপ আইনি ভিত্তিকেই চ্যালেঞ্জ করে।

    তারা বলেন, আইন অনুযায়ী, বিচারিক প্রক্রিয়ার ন্যায্যতা নিশ্চিত করতে হলে প্রমাণ, উপস্থিতি এবং সংশ্লিষ্টতার নির্ভরযোগ্য ভিত্তি আবশ্যক। কোনো নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনার পূর্বে তার বিরুদ্ধে অপরাধে সংশ্লিষ্টতা বা সহায়তার বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য তথ্য থাকা আবশ্যক। অন্যথায় তা আইনবহির্ভূত হয়রানি হিসেবে গণ্য হবে, যা Article 27 (সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান) এবং Article 31 (নাগরিকদের আইনি সুরক্ষা) এর সুস্পষ্ট লঙ্ঘন।

    বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়েছে:

    ১. আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।

    ২. চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন মামলা আইনানুগ প্রক্রিয়ায় প্রত্যাহার করতে হবে।

    ৩. ধর্মীয় বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিককে হয়রানি করা চলবে না; এ ধরনের আচরণ গণতান্ত্রিক আইনের পরিপন্থী।

    ৪. আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

    বিবৃতিতে আরও বলা হয়, “বিচারব্যবস্থা হতে হবে স্বাধীন, নিরপেক্ষ ও আইনের ভিত্তিতে পরিচালিত। অন্যথায়, এর ফলে জনআস্থা বিনষ্ট হবে এবং ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হবে।”

    পরিশেষে সংগঠনটি এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার ঘোষণা দিয়ে প্রয়োজনবোধে আইনি সহায়তা প্রদানেরও প্রস্তুতির কথা জানিয়েছে।

    প্রতিবাদে সাক্ষরকারীরা:

    বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দায়িত্বশীল, প্রগতিশীল ও ন্যায়নিষ্ঠ সদস্যবৃন্দ।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচট্টগ্রাম বন্দর বাণিজ্যিকভাবে দেয়া হলো দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে, পরিদর্শনে গেলো মার্কিন কূটনীতিবিদেরা, কেন?
    Next Article পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি পরিবহন শুরু:শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের ফল
    JoyBangla Editor

    Related Posts

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    May 10, 2026

    দুই মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর

    May 10, 2026

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    By JoyBangla EditorMay 10, 20260

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।…

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026

    তোফায়েল আহমেদ : তিনি দেশ ভোলেননি, দেশ তাঁকে ভুলিয়ে দিল

    May 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.