Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা: আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন বেলুচ নেতা মীর ইয়ার
    International

    বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা: আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন বেলুচ নেতা মীর ইয়ার

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 9, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভারত-পাকিস্তানের চলমান সংঘাতের মধ্যে বেলুচিস্তানের একজন নেতা “স্বাধীন বেলুচিস্তান” ঘোষণা করেছেন। মীর ইয়ার বেলুচ নামের এই নেতা দাবি করেছেন, পাকিস্তানের দখল থেকে অঞ্চলটি মুক্ত হয়েছে এবং আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পেতে তিনি জাতিসংঘ ও ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। তার এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নতুন মাত্রা পেল।

    ৯ মে সামাজিক যোগাযোগমাধ্যম এক টুইট করে তিনি বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেন।

    তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানান, যেন তারা বেলুচিস্তানের স্বাধীনতা স্বীকৃতি দেয় এবং সেখানে শান্তিরক্ষা মিশন পাঠায়। ভারতের প্রতি তার আহ্বান, নয়াদিল্লিতে বেলুচিস্তানের দূতাবাস চালুর অনুমতি দেওয়া হোক।

    বেলুচিস্তান ইতিমধ্যে তাদের স্বাধীনতার সনদ প্রকাশ করেছে।

    তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনীকে বেলুচিস্তান ছাড়তে হবে এবং এই অঞ্চল আর পাকিস্তানের নিয়ন্ত্রণে নেই। একই সঙ্গে তিনি দাবি করেন, বেলুচ মুক্তিযোদ্ধারা ডেরা বুগতির গ্যাসক্ষেত্রে হামলা চালিয়ে পাকিস্তানের গুরুত্বপূর্ণ সম্পদের দখল নিয়েছে।

    মীর ইয়ার বেলুচ আরও জানান, শিগগিরই বেলুচিস্তানে একটি “অন্তর্বর্তীকালীন স্বাধীন সরকার” গঠিত হবে। সেই সরকারে বেলুচ নারীদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন। বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের আমরা স্বাধীন বেলুচিস্তানের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি।”

    পাকিস্তান সরকার এখন পর্যন্ত তার ঘোষণাকে কোনো গুরুত্ব দেয়নি। সরকারি পর্যায়ে কেউ এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো বরাবরই বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করে আসছে।

    বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে স্বাধীনতা চাওয়া একাধিক সংগঠন সক্রিয় রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ইউরোপ ও যুক্তরাজ্যে থেকে প্রবাসী সরকারের ধারণা প্রচার করছে। তবে আন্তর্জাতিকভাবে এখনো এই দাবিকে স্বীকৃতি দেয়নি কোনো রাষ্ট্র।

    সম্প্রতি ভারতীয় বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও বেলুচিস্তানের ভেতরে অভিযান চালিয়েছে বলে দাবি করে আসছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এর মধ্যেই মীর ইয়ার বেলুচের এই ঘোষণা নতুন করে বেলুচ ইস্যুকে আন্তর্জাতিক আলোচনায় নিয়ে এসেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযুদ্ধ চান না কবীর সুমন, নচিকেতা বললেন সবই মুনাফার খেলা
    Next Article জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই’ -আইভী
    JoyBangla Editor

    Related Posts

    গাজার এতিম ৭১ হাজার শিশুর মধ্যে ৩ হাজারের নেই কেউই, স্বামীহারা ৬৪ হাজার নারী

    October 26, 2026

    ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা

    October 26, 2026

    এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি

    October 26, 2026

    ফের উত্তাল ফ্রান্স, কয়েকটি শহরে বিক্ষোভ-সংঘর্ষ

    October 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    By JoyBangla EditorOctober 26, 20260

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহ দান করেছেন আর রবীন্দ্রনাথ বিরোধিতা করেছেন – এই…

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    দেশীয় ঐতিহ্যকে বাঁচাই, বাংলাদেশের ফ্যাশনকে এগিয়ে নিই- বিবি রাসেল

    October 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.