Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » যুদ্ধ চান না কবীর সুমন, নচিকেতা বললেন সবই মুনাফার খেলা
    Art & Culture

    যুদ্ধ চান না কবীর সুমন, নচিকেতা বললেন সবই মুনাফার খেলা

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 9, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন বেশ পুরোনো। গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের উত্তেজনা গড়িয়েছে যুদ্ধে। গত মঙ্গলবার পাকিস্তানে হামলা চালায় ভারত, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানও দিচ্ছে জবাব। পাকিস্তানে হামলার সমর্থন জানিয়েছেন ভারতের বেশির ভাগ শোবিজ তারকা। তবে পশ্চিমবঙ্গের দুই সংগীতশিল্পী কবীর সুমন ও নচিকেতা চক্রবর্তী জানিয়েছেন ভিন্ন কথা। কিছুতেই যুদ্ধ চান না কবীর সুমন। আর নচিকেতা বললেন, সব মুনাফার খেলা।

    ভারতীয় গণমাধ্যমকে কবীর সুমন বলেন, ‘যারাই যুদ্ধ করুক, যে যুদ্ধ করুক, যে কারণে, যেভাবে যুদ্ধ করুক, আমি যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে। যুদ্ধবিরোধী মানুষ আমি।’ গতকাল সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের বিরোধিতা করে পোস্ট করেছেন তিনি। ফেসবুকে কবীর সুমন লেখেন, ‘আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা। সেই গান আজ সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মনে পড়বে। এই দেশ যখন ভাগ হয়েছিল, তখন কেউ আমার অনুমতি নিয়েছিল? কোনো দেশের মানুষের সম্মতি নিয়েছিল? আমি তো ১৯৪৯ সালে জন্মেছি, তখন তো আমার কোনো পছন্দ ছিল না! দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। যেখানে মানবপ্রেম নেই, প্রাণীদের জন্য ভালোবাসা নেই, সেই দেশপ্রেম দিয়ে কী হবে?’

    কবীর সুমনের মতে, যুদ্ধে শুধু মানুষ নয়, প্রকৃতির বিশাল ক্ষতি হচ্ছে। তবে এ নিয়ে কারও মাথাব্যথা নেই। তিনি লেখেন, ‘একটা যুদ্ধ হচ্ছে, গুলি চালানো হচ্ছে, বোমা ফেলা হচ্ছে—কতগুলো গাছ পুড়ে যাচ্ছে, প্রাণ হারাচ্ছে নিরীহ প্রাণী, পাখি, পোকামাকড়। কেউ এসব নিয়ে কথা বলে না। পানি বিষাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু দেশের নেতাদের এসব নিয়ে মাথাব্যথা নেই।’

    এদিকে নচিকেতা চক্রবর্তীর মতে, পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে—সব কটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। ইতিহাস থেকেই গায়কের উপলব্ধি, যুদ্ধ মানেই মুনাফার খেলা। নচিকেতা বলেন, ‘যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। এই একটা কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে, সব কটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ স্পনসর করা! আমি প্রমাণ করে দেব।’

    নচিকেতার মতে, এত যুদ্ধের কারণে একশ্রেণি লাভবান হচ্ছে। উদাহরণ টেনে তিনি বলেন, ‘মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি ও ইতালি, দুই দেশকেই পেট্রল সরবরাহ করেছিল। এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটানোর প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদ বিবৃতি
    Next Article বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা: আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন বেলুচ নেতা মীর ইয়ার
    JoyBangla Editor

    Related Posts

    উকিল মুন্সীকে শুধু বাউল নন, এক অমর সাধক

    September 10, 2026

    শিল্পী তারেক আমিন পেলেন যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা

    September 8, 2026

    একজন দর্শক থাকলেও গান গেয়ে যাব: জেমস

    September 6, 2026

    জীবনানন্দ দাশের বায়োপিক বানাচ্ছেন গৌতম ঘোষ!

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.