Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’  ৬১৩ শ্রমিক

    September 9, 2026

    রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

    September 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কিছু না করার জন্য চাকরি গেলেও ‘কিছু না করেই’ তিনি আয় করেছেন কোটি টাকা
    Lifestyle

    কিছু না করার জন্য চাকরি গেলেও ‘কিছু না করেই’ তিনি আয় করেছেন কোটি টাকা

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 15, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ২০১৮ সালে শোজি মরিমোতো নামের ৩৩ বছর বয়সী এক জাপানি তরুণের চাকরি চলে যায়। সে সময় তাঁর স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। বস তাঁকে বলেছিলেন, ‘তুমি তো কিছুই করো না। তুমি আমার প্রতিষ্ঠানকে কোনো কিছুই দিতে পারছো না!’ বসের সেই কথাটা বোধ হয় একটু বেশিই সিরিয়াসলি নিয়ে ফেলেছিলেন শোজি মরিমোতো। কারণ, ২০২৪ সালে ‘কিছু না করেই’ শোজি আয় করেছেন ৮০ হাজার ডলার বা ৯৭ লাখ টাকার বেশি! কীভাবে?

    চাকরি হারিয়ে শোজি সে সময় নিজের একটি ওয়েবসাইট খোলেন। সেখানে জানান, যাঁর যা প্রয়োজন, অর্থের বিনিময়ে তিনি সেটিই করতে প্রস্তুত। বেশির ভাগ মানুষ শোজির কাছে কী চেয়েছে জানেন? কেবল সঙ্গ!

    যেমন এক ম্যারাথন রানারের জন্য ফিনিশিং লাইনে অপেক্ষা করেছেন শোজি। তাঁর কাজ ছিল ম্যারাথন শেষে তালি দেওয়া, অভিনন্দন জানানো। এক নারী তাঁকে প্রথমবার ভাড়া করেছিলেন পার্টিতে নিয়ে যাওয়ার জন্য, কেননা পার্টিতে গিয়ে তাঁর খুবই একা লাগে। এরপর শোজি বেশ কয়েকবার ওই নারীর সঙ্গে পার্টিতে ও নানা জায়গায় গেছেন। অনেকেই শোজিকে ভাড়া করেছেন একসঙ্গে কেক বা কফি খেতে, গল্প করতে। একবার এক নারী শোজিকে এক ঘণ্টার জন্য ভাড়া করেছিলেন স্রেফ তাঁর পাশে বসে থাকার জন্য। সে সময় তিনি ডিভোর্স পেপারে সই করেন। অনেকের সঙ্গে ঘুরতে গিয়ে শোজি তাঁদের ছবি তুলে দিয়েছেন। ভিডিও করেছেন।

    এই সেই মা-মেয়ে (ডানে ভিকি রাউলিনস, বাঁয়ে তাঁর মেয়ে ব্রুক রাউলিনস), যাঁরা নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠা দাঁড় করেছেন শূন্য মূলধনে।

    শোজি জানান, কোন কাজের জন্য কত টাকা দেবেন, তা কাস্টমাররাই ঠিক করেন। অনেক সময় তাঁর কাজে সন্তুষ্ট হয়ে কাস্টমাররা নির্ধারিত টাকার চেয়ে অনেক বেশি দিয়েছেন। শোজি আরও জানান, সময়ের সঙ্গে তাঁর চাহিদা কেবলই বাড়ছে। এখন থেকে যাঁরা বেশি টাকা দেবেন, তিনি তাঁদেরকেই সেবা দেবেন।

    একবার শোজিকে ১৭ ঘণ্টার জন্য ভাড়া করেছিলেন এক ব্যক্তি। ট্রেনে করে সর্বশেষ গন্তব্যে গিয়ে আবার ফিরে আসা, এই ছিল কাজ। পুরোটা সময় শোজি তাঁর ক্লায়েন্টের কথা শুনেছেন। এভাবে অনেকেই শোজিকে ভাড়া করেন কেবল নিজের জীবনের নানা গল্প শোনানোর জন্য। শোজি সেসব কথা মন দিয়ে শোনেন।

    সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাত বছর বয়সী ছেলের বাবা শোজি বলেন, ‘এমন সব পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যা খুব সহজ ছিল না। অচেনা মানুষের সঙ্গে পার্টিতে যাওয়া, রোদে বা বরফে দাঁড়িয়ে থাকা…অচেনা মানুষের জন্য চিৎকার করা, চুপচাপ মানুষের কথা শোনা একেবারে সহজ কাজ নয়। তবে এসব আনন্দের সঙ্গে করেছি। কেননা এটাই আমার কাজ। আমি যথেষ্ট উপার্জন করেছি আর আমার পরিবারের পাশে থেকেছি। দিন শেষে আমি সুখী।’

    জাপানে জন্মহার বেশ কয়েক বছর ধরে কমছেই। যৌথ পরিবার ভেঙে একক পরিবার বাড়ছে। এখন সেখানকার তারুণ্যের একটা বড় অংশ বিয়ে করে একক পরিবার গঠন করতেও রাজি নন। ঘরে ঘরে আর্থিক সচ্ছলতা এসেছে, তবে একাকিত্ব দেখা দিচ্ছে বড় সমস্যা হিসেবে। এমন বাস্তবতায় মানুষকে সঙ্গ দেওয়ার মতো মানুষ সরবরাহ করার জন্য রীতিমতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে জাপানে।

    জাপানিদের একাকিত্ব কীভাবে কমানো যায়, তা নিয়ে চলছে একাধিক গবেষণা। শোজির ব্যাপারে নমুরা রিসার্চ ইনস্টিটিউটের পরামর্শক আই সাকাতা বলেন, ‘জাপানিদের যেটির অভাব, শোজি সেটিই সরবরাহ করছেন। জাপানিদের মধ্যে এখন যাঁরা ভালোবাসা বা সঙ্গী খুঁজছেন না এবং দীর্ঘমেয়াদি সম্পর্কে জড়াতে চান না, তাঁরা এ ধরনের সেবাই চাইছেন। যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানের একটি মৌলিক শর্ত হলো, তাদের পণ্য বা সেবার মাধ্যমে প্রয়োজন মেটাতে হবে, সমস্যার সমাধান করতে হবে। এ ক্ষেত্রে তিনি (শোজি) আধুনিক চিন্তা করেছেন আর নিজেই একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন।’

    সূত্র: সিএনবিসি

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমতামত || চট্টগ্রাম বন্দর, মার্কিন নিয়ন্ত্রণ ও মানবিক করিডোর: সার্বভৌমত্বের ওপর নীরব আগ্রাসন?
    Next Article পুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না: ট্রাম্প
    JoyBangla Editor

    Related Posts

    আমরা ভালো নেই

    September 6, 2026

    বগুড়ায় মন্ত্রীর গাড়ির চাকায় জীবন গেল নারীর, কিন্তু ক্ষমতার দম্ভে চাপা পড়ল বিচার!

    September 6, 2026

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    By JoyBangla EditorSeptember 9, 20260

    বাংলাদেশ এখন বিশ্বের এক নম্বর খেলাপি ঋণের দেশ। ব্যাংক থেকে বের হওয়া প্রতি ১০০ টাকার…

    সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’  ৬১৩ শ্রমিক

    September 9, 2026

    রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.