Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৪০০ বছরের পারিবারিক প্রাসাদ বিক্রি করে দিচ্ছেন ৭৫ বছরের নারী— সব টাকা যাবে গাজার শিশুদের জন্য!

    November 11, 2026

     “দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট” সফল করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আওয়ামী লীগের

    November 11, 2026

    ঘুমন্ত চালকের শেষ নিঃশ্বাস, গোপালগঞ্জে ককটেল, আশুলিয়ায় টিয়ারগ্যাস: অস্থির নভেম্বরে বাংলাদেশ

    November 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » একুশের গান রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ: পালিত হচ্ছে লন্ডনে
    Art & Culture

    একুশের গান রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ: পালিত হচ্ছে লন্ডনে

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 19, 2025Updated:May 20, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ অমর এই গানের রচয়িতা বরেণ্য লেখক-সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের ১৯ মে (আজকের দিনে) লন্ডনের একটি হাসপাতালে মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত সাত দশকের বেশি সময় ধরে দুই হাতে লিখে গেছেন তিনি। তার এই লেখার বেশিরভাগই ছিল রাজনৈতিক ভাষ্য।

    এদিকে, লন্ডনে পালিত হচ্ছে বরেণ্য এ লেখকের  মৃত্যুবার্ষিক। ১৯ মে সোমবার, পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে প্রখ্যাত সাংবাদিক ও লেখক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার চৌধুরীর প্রয়াণ দিবস উপলক্ষে মিলাদ মাহফিল বিশেষ দোয়া অনুষ্ঠিত।

    উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রবাস ও কর্মসংস্থান বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক,যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহসহ বহু সংখ্যক গুণীজন।এছাড়া স্মরণ অনুষ্ঠানের আয়োজন করছে শেখ মুজিব  রিচার্স  সেন্টার। ২৪ মে লন্ডনের পিলপট স্টিট্রের একটি রেস্টুরেন্টের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

    ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে যে সর্বকালের সেরা বাংলা গান বলে যে ২০টি গানকে নির্বাচিত করেছিল, তার তিন নম্বরে ছিল এটি। কালজয়ী এই গান বাংলা ভাষায় তো বটেই বিশ্বের ১২টি ভাষায় এখন গাওয়া হয়। একুশের গান রচনা গাফফার চৌধুরীর জীবনের অন্যতম একটি ঘটনা।

    গাফফার চৌধুরীর জন্ম ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর। বরিশালের মেহেন্দিগঞ্জ থানার উলানিয়া গ্রামে। মায়ের নাম জোহরা খাতুন। বাবা ওয়াহেদ রেজা চৌধুরী বরিশাল জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

    গাফফার চৌধুরী ১৯৫০ সালে ম্যাট্রিক পাস করে ভর্তি হন ঢাকা কলেজে। ১৯৫৩ সালে তিনি ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে বিএ অনার্স পাস করেন। একাত্তরের স্বাধীনতাযুদ্ধের সময় তিনি ‘জয় বাংলা’, ‘যুগান্তর’ ও ‘আনন্দবাজার’ পত্রিকায় কাজ করেছিলেন।

    স্বাধীনতার পর, ১৯৭৪ সালের ৫ অক্টোবর স্ত্রীর চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডনে চলে যান। সেখানে ‘নতুন দিন’ নামে একটি পত্রিকা বের করেন। প্রায় ৩৫টি বই লিখেছেন তিনি।

    কাজের স্বীকৃতির জন্য জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন গাফফার চৌধুরী। উল্লেখযোগ্য হল, বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৭), একুশে পদক, ইউনেস্কো সাহিত্য পুরস্কার এবং স্বাধীনতা পদক (২০০৯)।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৮৪ দিন হেঁটে কক্সবাজার থেকে এভারেস্টচূড়ায় শাকিল
    Next Article আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর জামিন স্থগিত রাখার আদেশ
    JoyBangla Editor

    Related Posts

    পরিমণিকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা শোনাচ্ছেন, তাদের কাছে প্রশ্ন—

    November 10, 2026

    মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি

    November 9, 2026

    পরীমনির বিরুদ্ধে চার সাংবাদিক সংগঠন

    November 6, 2026

    আাদালত প্রাঙ্গনে পরিমনির গালিগালাজ: নিরাপত্তারক্ষীর ধাক্কায় ‘মাথা ফাটলো’ কৌতুহলীর

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ,  বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন

    November 11, 2026

    পরিমণিকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা শোনাচ্ছেন, তাদের কাছে প্রশ্ন—

    November 10, 2026

    আমার বাবা কর্নেল তাহের

    November 10, 2026

    নিজেদের বার্ষিকীতে কেক নয়, রোগীদের জন্য ১০টি হুইলচেয়ার উপহার দিলেন ঢামেকের নার্সরা!

    November 10, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    ৪০০ বছরের পারিবারিক প্রাসাদ বিক্রি করে দিচ্ছেন ৭৫ বছরের নারী— সব টাকা যাবে গাজার শিশুদের জন্য!

    By JoyBangla EditorNovember 11, 20260

    একটা বাড়ি শুধু ইট-পাথর নয়। ৪০০ বছরের স্মৃতি, বংশের ইতিহাস, শৈশবের গন্ধ লেগে থাকে তার…

     “দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট” সফল করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আওয়ামী লীগের

    November 11, 2026

    ঘুমন্ত চালকের শেষ নিঃশ্বাস, গোপালগঞ্জে ককটেল, আশুলিয়ায় টিয়ারগ্যাস: অস্থির নভেম্বরে বাংলাদেশ

    November 11, 2026

    দেশের কৃষকদের সার না-দিয়ে মিয়ানমারে পাচার করছে বিএনপি!

    November 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ,  বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন

    November 11, 2026

    পরিমণিকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা শোনাচ্ছেন, তাদের কাছে প্রশ্ন—

    November 10, 2026

    আমার বাবা কর্নেল তাহের

    November 10, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.