Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    October 27, 2026

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কানে ‘আলী’ হয়ে উঠল এক খণ্ড বাংলাদেশ
    Art & Culture

    কানে ‘আলী’ হয়ে উঠল এক খণ্ড বাংলাদেশ

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 23, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কান চলচ্চিত্র উৎসবের জমকালো পর্দায় ভেসে উঠল বাংলাদেশের এক শান্ত অথচ সাহসী গল্প। আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ আজ প্রদর্শিত হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসবে।  একইসঙ্গে ইতিহাসের পাতায় জ্বলজ্বলে অক্ষরে লেখা হয়ে গেল বাংলাদেশের নতুন এক অধ্যায়।

    একটি কিশোর, একটি গান, একটি প্রতিবাদ

    সিনেমার কেন্দ্রীয় চরিত্র আলী। উপকূলের এক নিষিদ্ধ গানে আশ্রয় নেওয়া কিশোর, যে নিজের কণ্ঠে বাঁচার, বদলানোর, এবং পালানোর গল্প বলে। এমন এক সমাজে, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না, সেখানেই আলী গানের প্রতিযোগিতায় অংশ নিতে চায়। এই সরল ইচ্ছার পেছনে লুকিয়ে থাকে ইতিহাসের গা ছমছমে স্তর, প্রশ্ন তোলে পরম্পরা ও প্রতিরোধের।ৎ

    বাংলাদেশি হৃদয়, বিশ্বমঞ্চের কণ্ঠস্বর

    ‘আলী’ শুধু একটি সিনেমা নয়- এটি বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক অভিব্যক্তির এক চিত্রপট, যা আজ কান উৎসবের দর্শক-সমালোচকদের চোখে এক চমকজাগানো বাস্তবতার মুখ তুলে ধরেছে। সিনেমাটি প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে- যেখানে মনোনয়ন পাওয়াটাই এক বিরল কৃতিত্ব। প্রদর্শনীর পরপরই দারুণ প্রশংসা পেয়েছে সিনেমাটি। অনেকে বলছেন,“আলী যেন আমাদের সেই অতলান্ত সত্তা, যা গানের সুরে খুঁজে পায় নিজেকে।”

    প্রদর্শনীর পরপরই পরিচালক আদনান আল রাজীব বললেন, “আমি সবসময় বিশ্বাস করি, যখন আপনি সত্য বলেন, সেটি সবাই উপলব্ধি করতে পারে—ভাষা, দেশ, সংস্কৃতির গণ্ডি ছাড়িয়ে। আমি ভয় পাইনি, কারণ আমি জানি এটি আমার সত্য। আজ বিশ্ব সেটিকে শুনল, দেখল।”

    তিনি আরও বলেন, “এটা শুধু আমার একক যাত্রা নয়। এটা আমাদের সবার গল্প-যারা স্বপ্ন দেখে, প্রতিবাদ করে, নিজের ভাষায় কথা বলতে শেখে।”

    এক সিনেমা, শত প্রশ্ন, অনন্ত প্রতিধ্বনি

    অনেকে প্রশ্ন তুলেছেন আলী ও তার মায়ের সম্পর্ক নিয়ে, গান ও প্রতিবাদের জটিলতা নিয়ে। সেই আলোচনা আজ কান উৎসবের করিডোর পেরিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক চলচ্চিত্র বোদ্ধাদের মধ্যেও।

    স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে এটি বাংলাদেশের প্রথম অংশগ্রহণ, যা ইতিমধ্যেই জাতির জন্য এক ঐতিহাসিক গর্ব। ‘আলী’ হয়তো পুরস্কার জিতবে কি না, সেটা সময় বলবে। তবে আজকের এই মুহূর্ত—কান উৎসবের বিশাল পর্দায় ভেসে ওঠা আলীর চোখ, তার কণ্ঠে উচ্চারিত গান, এবং তার যন্ত্রণার ছায়া—এই সবই বলছে, সে-ই তো বাংলাদেশের এক খণ্ড চেতনা।

    ‘আলী’ আমাদের মনে করিয়ে দেয়, ছোট গল্পেও থাকে বিশাল সাহস। আজ কান উৎসবের সেই বিশাল মঞ্চে দাঁড়িয়ে, বাংলাদেশের এক কিশোর আমাদের মনে করিয়ে দিল—নিজের সত্য বলা মানেই নিজের মুক্তি খুঁজে পাওয়া।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনুস সরকারের পদত্যাগের দাবীতে যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
    Next Article আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা
    JoyBangla Editor

    Related Posts

    সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা: ঢাকায় সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ কর্মসূচি করতে দিল না পুলিশ

    October 27, 2026

    ঢাকার ১২ ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান

    October 25, 2026

    আপত্তি উপেক্ষা করেই সুনামগঞ্জে বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

    October 24, 2026

    বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমান-এর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    By JoyBangla EditorOctober 27, 20260

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মরদেহ দাফনে জামায়াতে ইসলামীর বাধা দেওয়ার প্রতিবাদে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু…

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026

    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

    October 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.