Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: সম্প্রীতির ডাক, দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা

    October 16, 2026

    নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট

    October 16, 2026

    রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বাংলাদেশের বিদেশি ঋণ, তিন মাসেই বেড়েছে প্রায় ৪ বিলিয়ন

    October 16, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা
    Economics

    আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 23, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা পরিষদের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘অনেকে আমাদের সমালোচনা করেন, অথর্ব বলেন। সমালোচনা করবেন, ঠিক আছে। তবে বাইরে এসব ভালো ইম্প্রেশন দেয় না। ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’

    শুক্রবার (২৩ মে) সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড-২০২৫-এর জাতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আসন্ন বাজেট নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘অনেক ধরনের করছাড়ের কথা বলা হয়েছে। বাজেটের পরদিন এসব নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। তবে সাধারণ মানুষ বা সামাজিক পছন্দ ঠিক করাটা সহজ নয়। আর আইএমএফ যেটা চেয়েছিল, সেটা এবার চাপিয়ে দিতে পারেনি। আমরা একটা সমাধানে পৌঁছেছি।’

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী প্রমুখ।

    ড. হোসেন জিল্লুর বলেন, ‘অর্থনীতি একটি প্রায়োগিক বিজ্ঞান। তাই স্কুল-কলেজের পর্যায় থেকেই অর্থনীতিকে জনপ্রিয় করার চেষ্টা চলছে। এবার ২০ হাজার প্রতিযোগী অংশ নিয়েছে। প্রতিবছরই বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াড মনোযোগের কেন্দ্রে পরিণত হচ্ছে।’

    ফাহমিদা খাতুন বলেন, ‘প্রতি দশকে আমাদের প্রবৃদ্ধি ১ শতাংশ করে বেড়েছে। কিন্তু এই প্রবৃদ্ধির সুফল সবাই পায়নি। বৈষম্য বেড়েছে, কর্মসংস্থান যথেষ্ট হয়নি, তরুণদের বেকারত্ব বেড়েছে। সর্বশেষ আড়াই বছর উচ্চ মূল্যস্ফীতিতে মানুষ জর্জরিত। রাজনৈতিক প্রভাবের কারণে অর্থনীতি একমুখী হলে সমাজ পিছিয়ে যায়।’

    মূল প্রবন্ধে মাসরুর আরেফিন বলেন, ‘গত ৯ মাসে হয়তো বড় অর্জন হয়নি, তবে ব্যাংকিং খাতে অনিয়ম বন্ধ হয়েছে, টাকা পাচার রোধ হয়েছে—এটাই বড় সাফল্য। তবে রাজনীতিতে আবার অনিশ্চয়তা বাড়ছে।’

    এবারের (সপ্তমবারের) আয়োজনে সারা দেশের ২০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত জাতীয় পর্যায়ের পাঁচজনকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে স্মার্টফোন ও ল্যাপটপ বিতরণ করা হয়। এই পাঁচজন আজারবাইজানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইকোনমিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ইত্তেফাক/এনএন

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকানে ‘আলী’ হয়ে উঠল এক খণ্ড বাংলাদেশ
    Next Article বুকার ’২৫ বিজয়, বানু মুশতাক : সাম্প্রতিক ভারতীয় সাহিত্যে মুসলিম জীবনধারার বর্ণনাকার
    JoyBangla Editor

    Related Posts

    নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট

    October 16, 2026

    রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বাংলাদেশের বিদেশি ঋণ, তিন মাসেই বেড়েছে প্রায় ৪ বিলিয়ন

    October 16, 2026

    ঋণে ডুবছে দেশ, দেউলিয়ার ঘণ্টা বাজছে, জানালো বিশ্বব্যাংক

    October 16, 2026

    রবীন্দ্রনাথের ৩২ বছরের পূর্ববঙ্গ পল্লি পুনর্গঠন ও ৪২টি অবদান

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট

    October 16, 2026

    রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বাংলাদেশের বিদেশি ঋণ, তিন মাসেই বেড়েছে প্রায় ৪ বিলিয়ন

    October 16, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: সম্প্রীতির ডাক, দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা

    By JoyBangla EditorOctober 16, 20260

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া বার্তায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের সনাতনী…

    নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট

    October 16, 2026

    রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বাংলাদেশের বিদেশি ঋণ, তিন মাসেই বেড়েছে প্রায় ৪ বিলিয়ন

    October 16, 2026

    আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ স্থাপত্য পুরস্কার পেল রংপুরের কারখানা

    October 16, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট

    October 16, 2026

    রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বাংলাদেশের বিদেশি ঋণ, তিন মাসেই বেড়েছে প্রায় ৪ বিলিয়ন

    October 16, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.