Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করা,বস্তুত মব কালচার চর্চার এক বিপজ্জনক ধারাবাহিকতা

    September 8, 2026

    গণপতি পরিবার বাঁচতে চেয়েছিল

    September 8, 2026

     সিলেট কৃষিবিশ্বদ্যলয়ে ৯ শিক্ষকের পদত্যাগ

    September 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ১৫ লাখ হাজির অংশগ্রহণে মিনায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু
    International

    ১৫ লাখ হাজির অংশগ্রহণে মিনায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 5, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

     ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনা উপত্যকা।  লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে শুরু হয়েছে এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হিজরি ১৪৪৬ সনের হজ উপলক্ষে মিনায় সমবেত হয়েছেন প্রায় ১৫ লাখ হজযাত্রী। ইহরাম পরিহিত হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনা উপত্যকা।

    হজযাত্রীরা বৃহস্পতিবার (৫ জুন) ৯ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত মিনায় অবস্থান করবেন। এরপর সন্ধ্যায় তারা রওনা হবেন মুজদালিফার পথে, যেখানে রাত যাপন শেষে শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করা হবে।

    হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘ওকুফে আরাফা’র প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। মিনায় রাত কাটানোর মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এর পরদিন ভোর থেকে আরাফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। আরাফার ময়দান, যেটি মিনা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে, সেখানে হাজিরা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। পরে তারা প্রায় ৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুজদালিফায় যাবেন।

    আরাফায় অবস্থানকালে মুসল্লিরা মসজিদে নামিরা থেকে দেওয়া হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন।

    সৌদি আরবের হজমন্ত্রী তৌফিক রাবিয়া জানিয়েছেন, এ বছর হজে অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ১৫ লাখ বিদেশি হজযাত্রী। তাপপ্রবাহ ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় সৌদি কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

    হজ উপলক্ষে নিয়োজিত হয়েছে ২ লাখ ৫০ হাজারের বেশি কর্মী। সরকারি-বেসরকারি মিলিয়ে ৪০টিরও বেশি সংস্থা যৌথভাবে কাজ করছে। গরম থেকে বাঁচাতে ৫০ হাজার বর্গমিটার অতিরিক্ত ছায়াযুক্ত স্থান, ৪০০টির বেশি শীতলীকরণ ইউনিট এবং হাজারো চিকিৎসা কর্মীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

    বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, গত বছর হজে অংশ নিয়েছিলেন ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ জন। এদের মধ্যে অভ্যন্তরীণ হজযাত্রী ছিলেন ২ লাখ ২১ হাজার ৮৫৪ জন। বিশ্বের ২০০টিরও বেশি দেশের মানুষ অংশ নিয়েছিলেন ঐ হজে।

    এবারের হজে অংশ নেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। ১২ বছরের নিচের শিশুদের হজে অংশগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি অনুমতিপত্র ছাড়া হজে অংশ নিলে ৫ হাজার ডলার জরিমানা এবং ১০ বছরের জন্য সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

    হজমন্ত্রী জানান, গত বছর মৃত্যুবরণকারীদের ৮০ শতাংশই ছিলেন নিবন্ধনবিহীন হজযাত্রী। তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তারা শীতাতপ নিয়ন্ত্রিত আবাসন ও পরিবহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন। মৃতদের মধ্যে শত শত মিশরীয় ও ইন্দোনেশীয়ও ছিলেন।

    ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হজ। প্রতি বছর হিজরি বছরের ১২তম মাসে অনুষ্ঠিত এ ধর্মীয় অনুষ্ঠান প্রাপ্তবয়স্ক মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার পালন করা ফরজ, যদি তারা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হন।

    হজের শুরুতে পুরুষ হাজিরা সাদা ইহরাম পরে থাকেন, আর নারীরা শালীন পোশাকে মাথা ঢেকে অংশ নেন। এরপর তাওয়াফ, সাঈ এবং মিনায় অবস্থানসহ পুরো হজের রীতিনীতি পালন করেন তারা। আজ বৃহস্পতিবার হজযাত্রীরা আরাফার ময়দানে সমবেত হবেন, যেখানে রাসুলুল্লাহ (সা.) তার বিদায় হজের খুতবা দিয়েছিলেন।ইত্তেফাক/টিএইচ

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: শেখ হাসিনার অবদান
    Next Article আগামীকাল শুক্রবার ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা,বাংলাদেশে শনিবারে
    JoyBangla Editor

    Related Posts

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করা,বস্তুত মব কালচার চর্চার এক বিপজ্জনক ধারাবাহিকতা

    By JoyBangla EditorSeptember 8, 20260

    কবির য়াহমদ ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর পানি ছুঁড়ে হেনস্তা করার ঘটনাটি বস্তুত মব…

    গণপতি পরিবার বাঁচতে চেয়েছিল

    September 8, 2026

     সিলেট কৃষিবিশ্বদ্যলয়ে ৯ শিক্ষকের পদত্যাগ

    September 8, 2026

    হত্যা-ধর্ষণ-নির্যাতনে আতঙ্কের বাংলাদেশ!বিএনপি সরকারের মানবাধিকার

    September 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.